- ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানবান্ধব নীতি বাজেটে প্রতিফলিত
- মোদির বাসভবনের সামনে বিক্ষোভে গিয়ে রাহুল-প্রিয়াঙ্কা আটক
- রাজশাহীতে নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
- মিরপুরের মাঠে ক্রিকেটারদের জন্য ‘টাইগার্স ডেন’
- তাহসান ভক্তদের জন্য সুখবর
- Scopri i Vantaggi dell’Acquisto di Bonus nel Book of Dead
- Big Bass Bonanza Scopri il Mondo della Pesca e dei Premi
- Gates of Olympus Un Viaggio attraverso la Mitologia e la Fortuna
Author: Misu
ডেস্ক নিউজঃ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে যেসব প্রবাসী বাংলাদেশি আটকে পড়েছে তাদের দেশে ফেরাতে ঢাকা–দুবাই–ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ‘মানবিক দিক বিবেচনা করে’ ইউএস-বাংলা ওই দুটি ফ্লাইট পরিচালনা করছে বলে বুধবার (৪ মার্চ) এয়ারলাইনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে। এয়ারলাইনটি জানিয়েছে, বুধবার প্রথম বিশেষ ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দুবাইয়ের উদ্দেশে উড়াল দিবে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হবে। বৃহস্পতিবার অপর বিশেষ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকাল ৫টা ১৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে উড়বে। পরে দুবাই থেকে স্থানীয়…
আবহাওয়া ডেস্কঃ রাজধানী ঢাকায় আজ বুধবার সকালটা ছিল ঝলমলে রোদে ভরা। আগের দিনের মতো কুয়াশা না থাকলেও হালকা হিমেল বাতাসে অনুভূত হয়েছে শীতের আমেজ। এক দিনের ব্যবধানে সকালে তাপমাত্রা কমেছে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ একই সময়ে তা নেমে আসে ১৯ দশমিক ৮ ডিগ্রিতে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সকাল ৭টায় প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়, সকাল ৬টায় রাজধানীতে বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। পূর্বাভাস অনুযায়ী, দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ…
ডেস্ক নিউজঃ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মন্ত্রী পল কাপুর দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি ঢাকায় অবতরণ করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন সরকারের আমলে এটি মার্কিন প্রশাসনের প্রথম উচ্চপর্যায়ের সফর। বিমানবন্দরে মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা পল কাপুরকে স্বাগত জানান। সফরের প্রথম দিন অর্থাৎ আজ মঙ্গলবার তার কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই। তবে বুধবার থেকে তার সরকারি কার্যক্রম শুরু হবে। খসড়া সূচি অনুযায়ী, বুধবার সকালে বাংলাদেশের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকের মাধ্যমে তার দিনের কার্যক্রম শুরু হবে। ওইদিন তার অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী,…
ডেস্ক নিউজঃ মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিয়েছে সৌদি আরব। দেশটির মন্ত্রিসভা জানিয়েছে, তারা ইরানের হামলার জবাব দিতে প্রস্তুত। দেশের নিরাপত্তা ও বাসিন্দাদের সুরক্ষায় তারা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। খবর বিবিসির। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির খবরে এই তথ্য জানানো হয়। বলা হয়েছে, সৌদির মন্ত্রিসভা জোর দিয়ে বলেছে, ইরানের সম্ভাব্য যেকোনো হামলার জবাবে মিত্র দেশগুলো কোনো পদক্ষেপ নিলে তাদের সমর্থনে সব ধরনের সক্ষমতা কাজে লাগাতে প্রস্তুত রয়েছে তারা। সৌদি মন্ত্রিপরিষদ মঙ্গলবার পুনরায় নিশ্চিত করেছে যে, তারা নিরাপত্তা রক্ষা এবং তার ভূখণ্ড, নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষার জন্য সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান…
ডেস্ক নিউজঃ আগামী ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তি এলাকা থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) এ তথ্য জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন। এর আগে, ওই দিন প্রধানমন্ত্রীর বগুড়া সফর করে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেয়ার কথা ছিল। তবে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন সামনে থাকায় সেই সফর আপাতত স্থগিত করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তারেক রহমান। একই সঙ্গে তিনি ঢাকা-১৭ আসন থেকেও বিজয়ী হন। বিধি অনুযায়ী শপথের আগে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেন। প্রধানমন্ত্রীর ছেড়ে দেয়া এ আসনে আগামী ৯ এপ্রিল…
ডেস্ক নিউজঃ শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্রের কর্তৃপক্ষকে দায়ী করা হবে। নকল প্রতিরোধে দেশব্যাপী বিভিন্ন জেলায় মোটিভেশনাল মিটিং আয়োজন করা হবে।’ মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও সময়োপযোগীভাবে পরিচালনার লক্ষ্যে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রী নির্দেশনা দেন, পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের যথাযথভাবে বডি সার্চ নিশ্চিত করতে হবে এবং শিক্ষকদের সক্রিয় ভূমিকার মাধ্যমে নকল প্রতিরোধ জোরদার করতে হবে। পরীক্ষা চলাকালে কোনো…
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, এই জলপথ দিয়ে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে সেটিকে ‘জ্বালিয়ে’ দেওয়া হবে। সোমবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরজিসি-র প্রধান কমান্ডারের সিনিয়র উপদেষ্টা ইব্রাহিম জাবারির এই বক্তব্য প্রকাশ করে। এই ঘোষণাকে কেন্দ্র করে পারস্য উপসাগরীয় অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে এবং বিশ্বজুড়ে তেলের বাজারে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। ইরান এই প্রণালীটি পুরোপুরি বন্ধ দাবি করলেও মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ভিন্ন তথ্য দিয়েছে। ফক্স নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর দাবি…
ডেস্ক নিউজঃ উপনির্বাচনকে সামনে রেখে বগুড়ায় পূর্বনির্ধারিত সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ মার্চ তাঁর ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। তবে নির্বাচনি বিধি বিবেচনায় সফরটি আপাতত বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। তিনি বলেন, ১০ মার্চের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন তারিখ জানানো হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তারেক রহমান। একই সঙ্গে তিনি ঢাকা-১৭ আসন থেকেও বিজয়ী হন। বিধি অনুযায়ী শপথের আগে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেন। প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া এ আসনে আগামী ৯…
ডেস্ক নিউজঃ আকাশে আজ এক মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। মঙ্গলবার (৩ মার্চ) পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলাকালে চাঁদ অদ্ভুত লালচে রং ধারণ করবে আজ। এই ঘটনা ব্লাড মুন বা রক্তাভ চাঁদ হিসেবেও পরিচিত। ২০২৬ সালে এটিই হবে একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। পরবর্তী সময় এমন দৃশ্য দেখার জন্য ২০২৮ সালের শেষ ভাগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আইএসপিআর জানায়, আজ মঙ্গলবার দুপুর ২টা ৪২ মিনিট ৩৬ সেকেন্ডে চাঁদ উপচ্ছায়ায় প্রবেশের মাধ্যমে গ্রহণের প্রক্রিয়া শুরু হবে। পূর্ণ গ্রহণ শুরু হবে বিকেল ৫টা ৩ মিনিট ৫৪ সেকেন্ডে এবং কেন্দ্রীয় গ্রহণ হবে বিকেল ৫টা ৩৩ মিনিট ৪২ সেকেন্ডে।…
আন্তর্জাতিক ডেস্কঃ ইরান-ইসরাইল পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে অ্যামাজনের দুটি ডেটা সেন্টার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা এডব্লিউএস। এছাড়া বাহরাইনে তাদের আরেকটি স্থাপনার কাছাকাছি ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (৩ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিপক্ষে সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যজুড়ে হামলা অব্যাহত রেখেছে ইরান। কাতার, কুয়েত, আমিরাতে মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। এ অবস্থায় বিশ্বব্যাপী ডেটা সেন্টার এবং ডিজিটাল সেবা দেওয়া অ্যামাজন জানিয়েছে, ড্রোনের ‘সরাসরি আঘাতে’ তাদের ‘অবকাঠামোগত ক্ষতি’ হয়েছে এবং ভবনটির ‘বিদ্যুৎ বিঘ্নিত’ হয়েছে। ডেটা…
