- ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানবান্ধব নীতি বাজেটে প্রতিফলিত
- মোদির বাসভবনের সামনে বিক্ষোভে গিয়ে রাহুল-প্রিয়াঙ্কা আটক
- রাজশাহীতে নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
- মিরপুরের মাঠে ক্রিকেটারদের জন্য ‘টাইগার্স ডেন’
- তাহসান ভক্তদের জন্য সুখবর
- Scopri i Vantaggi dell’Acquisto di Bonus nel Book of Dead
- Big Bass Bonanza Scopri il Mondo della Pesca e dei Premi
- Gates of Olympus Un Viaggio attraverso la Mitologia e la Fortuna
Author: Misu
আন্তর্জাতিক ডেস্কঃ থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটনকেন্দ্র টাইগার কিংডম চিয়াং মাই-এ রহস্যময় রোগে অন্তত ৭২টি বাঘ মারা গেছে। পার্কটির দুটি আলাদা স্থাপনায় এ ঘটনা ঘটে। চলতি বছরের ৮ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে এসব বাঘের মৃত্যু হয়। মৃত বাঘের সংখ্যা পার্কে থাকা মোট বাঘের প্রায় ৩০ শতাংশ। উত্তর থাইল্যান্ডের এই পার্কে দর্শনার্থীরা বাঘকে ছুঁতে ও কাছে থেকে দেখতে পারেন। ঘটনার পর পার্কটি ১৪ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। পুরো এলাকা জীবাণুমুক্ত করা হচ্ছে। বেঁচে থাকা বাঘদের টিকা দেওয়া হচ্ছে। থাইল্যান্ডের জাতীয় প্রাণিসম্পদ বিভাগের পরিচালক সোমচুয়ান রাতানামুংকলানন জানান, নমুনা পরীক্ষায় ‘ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাস’ (সিডিভি—এক ধরনের ছোঁয়াচে ভাইরাস, যা প্রাণীদের মধ্যে দ্রুত ছড়ায়) পাওয়া গেছে।…
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ঘোষিত ১০ শতাংশ হারে বৈশ্বিক আমদানি শুল্ক কার্যকর করেছেন। এর আগে গত শুক্রবার সুপ্রিম কোর্ট তার আরোপিত পাল্টা শুল্ককে অবৈধ ঘোষণা করে রায় দেন। রায় প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প এক নির্বাহী আদেশে ২৪ ফেব্রুয়ারি থেকে ১০ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দেন। পরে তিনি শুল্কহার ১৫ শতাংশে উন্নীত করার হুমকি দিলেও তা এখনো আনুষ্ঠানিকভাবে কার্যকর করেননি। ফলে আপাতত ১০ শতাংশ হারেই শুল্ক কার্যকর হচ্ছে। মার্কিন প্রশাসন ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ১২২ নম্বর ধারা অনুযায়ী এই শুল্ক আরোপ করছে। এই ধারায় কংগ্রেসের অনুমোদন ছাড়াই সর্বোচ্চ ১৫০ দিন পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা রয়েছে প্রেসিডেন্টের।…
ডেস্ক নিউজঃ চট্টগ্রামের গ্যাস দুর্ঘটনায় ওই ফ্ল্যাটের মালিক সাখাওয়াত হোসেন (৪৭) মারা গেছেন। এ নিয়ে গ্যাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচজনে। বুধবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতালের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, সাখাওয়াত হোসেনের শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল এবং তার শ্বাসনালী ও ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রসঙ্গত, গত সোমবার ভোর সাড়ে ৪টায় চট্টগ্রামের হালিশহর এইচ ব্লকের ‘হালিমা মঞ্জিল’ নামের ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণের পরপরই আগুন ধরে যায়। গ্যাস বিস্ফোরণের পর আগুন লেগে নয়জন দগ্ধ হয়। এ ঘটনায় এ পর্যন্ত পাঁচজন মারা গেছেন।
ডেস্ক নিউজঃ ঢাকার বনানী সামরিক কবরস্থান-এ পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান উপস্থিত ছিলেন। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দপ্তরে ভয়াবহ হত্যাকাণ্ড সংঘটিত হয়। এতে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। ২০২৪ সাল থেকে দিনটি ‘শহীদ সেনা দিবস’ হিসেবে পালিত হচ্ছে। প্রতি বছর এ দিনে রাষ্ট্রীয়ভাবে শহীদদের স্মরণে নানা কর্মসূচি পালন করা হয়।
ডেস্ক নিউজঃ দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর পুনরায় সচল হয়েছে ঢাকা-আগরতলা- কলকাতা সরাসরি আন্তর্জাতিক বাস পরিষেবা। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর কমলাপুর বাস ডিপো থেকে ‘রয়্যাল মৈত্রী’র একটি বাস পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন ‘রয়্যাল মৈত্রী’ সার্ভিসের কর্মকর্তা প্রশান্ত শীল। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তন পরবর্তী উদ্ভূত পরিস্থিতি এবং দীর্ঘদিনের ভিসা জটিলতার কারণে এই গুরুত্বপূর্ণ রুটটি বন্ধ ছিল। মৈত্রী ও পারস্পরিক সহযোগিতার নতুন এক আবহে এই বাস সার্ভিস চালুর উদ্যোগকে দুই দেশের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন…
ডেস্ক নিউজঃ জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ (অষ্টম শ্রেণি) এর ফল আজ দুপুরে প্রকাশ করা হবে। বুধবার দুপুর ১টায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের কাছে ফল হস্তান্তর করা হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফল প্রকাশ করা হবে। জানা গেছে, এ বছর মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে ট্যালেন্টপুল ও সাধারণ-এই দুই ধরনের বৃত্তির জন্য কোটা নির্ধারণ করা হয়েছে। বোর্ডভিত্তিক আনুপাতিক হারে বৃত্তি বণ্টন করা হবে। পাশাপাশি উপজেলা পর্যায়েও ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য নির্দিষ্ট কোটা রাখা হয়েছে। নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে এ বৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীরা দুইভাবে ফল দেখতে পারবে ১. অনলাইন পদ্ধতি : প্রাথমিক শিক্ষা…
ডেস্ক নিউজঃ সরকারি কর্মচারীদের নবম পে-স্কেল বাস্তবায়ন করা হবে, তবে এতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে কর্মচারী নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে প্রতিমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপ-সচিব মো. আব্দুল খালেক এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক এম এ হান্নানসহ কয়েকজন নেতা। বৈঠক শেষে এম এ হান্নান বলেন, প্রতিমন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন। তার ভাষ্য অনুযায়ী, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু বলেছেন, তাই আপনারা ধীরে ধীরে পে-স্কেল পাবেন। তবে এখনই সব বাস্তবায়ন সম্ভব নয়, কিছু সময় লাগবে। আপনারা ধৈর্য ধরুন।’…
ডেস্ক নিউজঃ দেশের রুগণ ও বন্ধ শিল্প-প্রতিষ্ঠানগুলো বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে নিয়ে পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই নির্দেশনার কথা নিশ্চিত করে জানান, বন্ধ থাকা পাটকল ও চিনিকলগুলো দ্রুত খুলে দিয়ে সেখানে পুরনো শ্রমিকদের বহাল ও নতুন কর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। মূলত নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই কর্মসংস্থান তৈরির এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি আরও জানান, এই লক্ষ্য বাস্তবায়নে শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটি ইতিমিধ্যেই কাজ শুরু করেছে। তবে এসব শিল্প-প্রতিষ্ঠান পুনরায় চালুর ক্ষেত্রে…
ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য। ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের এই দিনে বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল। হত্যাযজ্ঞে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শহীদ হয়েছিলেন। ২০০৯ সালের পর দিনটি যথাযোগ্য গুরুত্বসহকারে পালন করা হয়নি। ২০২৪ সালে দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর থেকে দিনটি “শহীদ সেনা দিবস” হিসেবে পালিত হচ্ছে। আজকের এই বিশেষ দিনে আমরা সেনা হত্যাযজ্ঞে শহীদদের মাগফিরাত কামনা করছি। তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি…
ডেস্ক নিউজঃ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে ১৩টি জেলায় একটি করে ওয়ার্ডে এই কার্ড বিতরণ করা হবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। ঈদের আগেই হতদরিদ্রদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দিতে গত ১৯ ফেব্রুয়ারি মন্ত্রিসভা কমিটি গঠন করে সরকার। জানা গেছে, আসন্ন ঈদের আগেই শুরু হতে যাওয়া এই পাইলট প্রকল্পের আওতায় প্রত্যেক সুবিধাভোগীকে মাসে ২ হাজার টাকা করে দেওয়া হতে পারে। এতে ৫০ লাখ সুবিধাভোগীর জন্য বছরে সরকারকে গুণতে হবে ১২ হাজার কোটি টাকার বেশি। ফ্যামিলি কার্ডের আবেদন প্রক্রিয়া এখনো পূর্ণাঙ্গভাবে শুরু না হলেও প্রাথমিক প্রস্তুতি হিসেবে আবেদনকারীর…
