Author: Misu

ডেস্ক নিউজঃ চট্টগ্রামের গ্যাস দুর্ঘটনায় ওই ফ্ল্যাটের মালিক সাখাওয়াত হোসেন (৪৭) মারা গেছেন। এ নিয়ে গ্যাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচজনে। বুধবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতালের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, সাখাওয়াত হোসেনের শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল এবং তার শ্বাসনালী ও ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রসঙ্গত, গত সোমবার ভোর সাড়ে ৪টায় চট্টগ্রামের হালিশহর এইচ ব্লকের ‘হালিমা মঞ্জিল’ নামের ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণের পরপরই আগুন ধরে যায়। গ্যাস বিস্ফোরণের পর আগুন লেগে নয়জন দগ্ধ হয়। এ ঘটনায় এ পর্যন্ত পাঁচজন মারা গেছেন।

Read More

ডেস্ক নিউজঃ ঢাকার বনানী সামরিক কবরস্থান-এ পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান উপস্থিত ছিলেন। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দপ্তরে ভয়াবহ হত্যাকাণ্ড সংঘটিত হয়। এতে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। ২০২৪ সাল থেকে দিনটি ‘শহীদ সেনা দিবস’ হিসেবে পালিত হচ্ছে। প্রতি বছর এ দিনে রাষ্ট্রীয়ভাবে শহীদদের স্মরণে নানা কর্মসূচি পালন করা হয়।

Read More

ডেস্ক নিউজঃ দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর পুনরায় সচল হয়েছে ঢাকা-আগরতলা- কলকাতা সরাসরি আন্তর্জাতিক বাস পরিষেবা। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর কমলাপুর বাস ডিপো থেকে ‘রয়্যাল মৈত্রী’র একটি বাস পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন ‘রয়্যাল মৈত্রী’ সার্ভিসের কর্মকর্তা প্রশান্ত শীল। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তন পরবর্তী উদ্ভূত পরিস্থিতি এবং দীর্ঘদিনের ভিসা জটিলতার কারণে এই গুরুত্বপূর্ণ রুটটি বন্ধ ছিল। মৈত্রী ও পারস্পরিক সহযোগিতার নতুন এক আবহে এই বাস সার্ভিস চালুর উদ্যোগকে দুই দেশের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন…

Read More

ডেস্ক নিউজঃ জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ (অষ্টম শ্রেণি) এর ফল আজ দুপুরে প্রকাশ করা হবে। বুধবার দুপুর ১টায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের কাছে ফল হস্তান্তর করা হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফল প্রকাশ করা হবে। জানা গেছে, এ বছর মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে ট্যালেন্টপুল ও সাধারণ-এই দুই ধরনের বৃত্তির জন্য কোটা নির্ধারণ করা হয়েছে। বোর্ডভিত্তিক আনুপাতিক হারে বৃত্তি বণ্টন করা হবে। পাশাপাশি উপজেলা পর্যায়েও ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য নির্দিষ্ট কোটা রাখা হয়েছে। নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে এ বৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীরা দুইভাবে ফল দেখতে পারবে ১. অনলাইন পদ্ধতি : প্রাথমিক শিক্ষা…

Read More

ডেস্ক নিউজঃ সরকারি কর্মচারীদের নবম পে-স্কেল বাস্তবায়ন করা হবে, তবে এতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে কর্মচারী নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে প্রতিমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপ-সচিব মো. আব্দুল খালেক এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক এম এ হান্নানসহ কয়েকজন নেতা। বৈঠক শেষে এম এ হান্নান বলেন, প্রতিমন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন। তার ভাষ্য অনুযায়ী, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু বলেছেন, তাই আপনারা ধীরে ধীরে পে-স্কেল পাবেন। তবে এখনই সব বাস্তবায়ন সম্ভব নয়, কিছু সময় লাগবে। আপনারা ধৈর্য ধরুন।’…

Read More

ডেস্ক নিউজঃ দেশের রুগণ ও বন্ধ শিল্প-প্রতিষ্ঠানগুলো বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে নিয়ে পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই নির্দেশনার কথা নিশ্চিত করে জানান, বন্ধ থাকা পাটকল ও চিনিকলগুলো দ্রুত খুলে দিয়ে সেখানে পুরনো শ্রমিকদের বহাল ও নতুন কর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। মূলত নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই কর্মসংস্থান তৈরির এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি আরও জানান, এই লক্ষ্য বাস্তবায়নে শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটি ইতিমিধ্যেই কাজ শুরু করেছে। তবে এসব শিল্প-প্রতিষ্ঠান পুনরায় চালুর ক্ষেত্রে…

Read More

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য। ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের এই দিনে বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল। হত্যাযজ্ঞে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শহীদ হয়েছিলেন। ২০০৯ সালের পর দিনটি যথাযোগ্য গুরুত্বসহকারে পালন করা হয়নি। ২০২৪ সালে দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর থেকে দিনটি “শহীদ সেনা দিবস” হিসেবে পালিত হচ্ছে। আজকের এই বিশেষ দিনে আমরা সেনা হত্যাযজ্ঞে শহীদদের মাগফিরাত কামনা করছি। তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি…

Read More

ডেস্ক নিউজঃ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে ১৩টি জেলায় একটি করে ওয়ার্ডে এই কার্ড বিতরণ করা হবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। ঈদের আগেই হতদরিদ্রদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দিতে গত ১৯ ফেব্রুয়ারি মন্ত্রিসভা কমিটি গঠন করে সরকার। জানা গেছে, আসন্ন ঈদের আগেই শুরু হতে যাওয়া এই পাইলট প্রকল্পের আওতায় প্রত্যেক সুবিধাভোগীকে মাসে ২ হাজার টাকা করে দেওয়া হতে পারে। এতে ৫০ লাখ সুবিধাভোগীর জন্য বছরে সরকারকে গুণতে হবে ১২ হাজার কোটি টাকার বেশি। ফ্যামিলি কার্ডের আবেদন প্রক্রিয়া এখনো পূর্ণাঙ্গভাবে শুরু না হলেও প্রাথমিক প্রস্তুতি হিসেবে আবেদনকারীর…

Read More

বিশেষ প্রতিবেদকঃ গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী শামীম আখতার আঁকড়ে রেখেছিলেন পুরোনো আওয়ামী সিন্ডিকেট, আর তারই ক্রীড়নক হয়ে রাজশাহী থেকে নারায়ণগঞ্জে পদায়ন পেয়েছিলেন বুয়েট ছাত্রলীগের সাবেক সহ সভাপতি হারুন অর রশিদ ( বর্তমানে ও নারায়ণগঞ্জে কর্মরত আছেন) । অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম শহর জুড়ে চলছে, যে প্রক্রিয়ায় মনে হচ্ছে ফ্যাসিবাদের দোসরেরা আবার দোলা শুরু করেছে। তারা যেন ঘাপটি মেরে অপেক্ষা করছে সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোয়-নতুন মুখাবয়বে, পুরনো খেলা আবারও শুরু করতে। এবার আলোচনার কেন্দ্রে ছিলেন গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী শামীম আখতার, যিনি আওয়ামী ফ্যাসিস্ট হাসিনার আমলে তিন বছর ধরে একইপদে ছিলেন, তিনি এখনো তার পুরনো সিন্ডিকেটকে আঁকড়ে রেখেছেন। সবাই ভেবেছিল,…

Read More

বিনোদন ডেস্কঃ দীর্ঘ সাত বছর পর আবারও টেলিভিশন নাটকে একসঙ্গে দেখা গেল জনপ্রিয় দুই অভিনয়শিল্পী দীপা খন্দকার ও রিচি সোলায়মানকে। নতুন নাটক ‘ভালোবাসার অন্য নাম তুমি’-তে অভিনয়ের মাধ্যমে তাদের এই পুনর্মিলন ঘটেছে। নাটকটির শুটিং শেষ হয়েছে গত রবিবার। পরিচালনায় রয়েছেন চয়নিকা চৌধুরী। ঢাকার উত্তরায় শুক্রবার শুরু হওয়া শুটিং পরবর্তী দুই দিনে রাজধানীর বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়। দীপা খন্দকার বলেন, আমার আর রিচির খুব বেশি নাটকে একসঙ্গে কাজ করা হয়নি। সর্বশেষ কাজটিও ছিল চয়নিকা দিদির পরিচালনায়, প্রায় সাত বছর আগে। তবে এবারের কাজটির বিশেষ দিক হচ্ছে- আমরা যাদের সঙ্গে শুরুতে কাজ করেছি, তাদের অনেকেই এই নাটকে আছেন। বলা যায়, আমাদের প্রজন্মের…

Read More