Author: Misu

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার তার ব্যক্তিগত ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেছেন। সোমবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। সংবাদ বিজ্ঞপ্তিতে এবিএম আবদুস সাত্তার বলেন, ‘আমি আমার ব্যক্তিগত ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছি এবং সেগুলো ডিঅ্যাক্টিভেট করা হয়েছে।’ তিনি আরও বলেন, তার নাম ও পদবি ব্যবহার করে কেউ ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর বা অসংগত তথ্য ছড়ালে তার দায় তিনি নেবেন না। এ ধরনের জাল অ্যাকাউন্ট শনাক্ত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। বিজ্ঞপ্তিতে জনগণ…

Read More

ডেস্ক নিউজঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাম্প্রতিক এক সাক্ষাৎকার নিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে। ওই সাক্ষাৎকারে তিনি গত ১৮ মাসের অন্তর্বর্তী সরকারের সময়কালকে ‘চরম অবমাননাকর’ হিসেবে অভিহিত করেছেন এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে অসাংবিধানিক উপায়ে তাকে অপসারণের চেষ্টার অভিযোগ এনেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এই বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন। সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশে প্রত্যেকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে। সবারই কথা বলার অধিকার আছে। যে যার মতো করে কথা বলবেন, আর যারা জবাব দেওয়ার তারা জবাব দেবেন।’ তিনি আরও যোগ করেন,…

Read More

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গতকাল সোমবার দুপুরের দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিকে স্বাগত জানিয়েছে চীন। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সব রকম সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন দেশটির প্রতিনিধি। সাক্ষাতের সময় উভয় পক্ষ বাংলাদেশ-চীন সম্পর্ক এবং রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করে। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা। সাক্ষাতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ এবং বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি চীনের প্রধানমন্ত্রী…

Read More

ডেস্ক নিউজঃ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক শৃঙ্খলা নিশ্চিত করতে অফিসে উপস্থিতির বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এখন থেকে নির্ধারিত সময়ের পরে অফিসে আসা বা অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করাকে শৃঙ্খলা পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (প্রশাসন) কামরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়। অফিস আদেশে বলা হয়েছে, আইন ও বিচার বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীকে প্রতিটি কর্মদিবসে সকাল ৯টার মধ্যে অবশ্যই নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে। অফিস সময় শেষ হওয়ার আগে অর্থাৎ—পবিত্র রমজান মাসে বিকেল সাড়ে ৩টা এবং রমজান পরবর্তী সময়ে বিকেল ৫টার আগে…

Read More

বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর নবাবপুরের শতবর্ষের জনহিতকর প্রতিষ্ঠান মদন-মোহন অন্ন ছত্র ট্রাস্টের কোটি-কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে ওই ট্রাস্টের সঙ্ঘবদ্ধ চক্রের বিরুদ্ধে । সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ট্রাস্টের ওই চক্রটি পরিচালনার নামে দীর্ঘ বছর ধরে এই অন্ন ছত্র প্রতিষ্ঠানটিকে গিলে খাচ্ছে। ১৯২৪ সালে প্রতিষ্ঠিত এই ট্রাস্টি বোর্ডের শত-শত কোটি টাকা মুল‍্যের মার্কেট, বাড়ি ও মুল‍্যবান সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও ট্রাস্টি বোর্ড পরিচালনার নামে বছরে কয়েক কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এই চক্রের হোতাদের মধ্যে শিবুল (৫২), পরিমল (৬০) ও বিশ্বজিৎ (৫৫) এর নাম উঠে এসেছে। সূত্র জানায়, পরিমল বাবু ম্যানেজারের দায়িত্বে থাকলেও তিনি অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে ট্রাস্টের অফিসে আসেন না। তার অবর্তমানে…

Read More

ক্রীড়া ডেস্কঃ সুপার এইট পর্বে বড় ধাক্কা খেল স্বাগতিক ভারত। আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বিশাল ব্যবধানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে রানের হিসাবে নিজেদের সবচেয়ে বড় পরাজয়ের মুখ দেখল তারা। টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। ২০ রানের মধ্যেই ৩ উইকেট হারায় প্রোটিয়ারা। তবে সেখান থেকে দলের হাল ধরেন ডেভিড মিলার ও ডেওয়াল্ড ব্রেভিস। চতুর্থ উইকেটে তাদের ৯৭ রানের জুটিতে ম্যাচে ফেরে আফ্রিকা। মিলার ৩৫ বলে ৬৩ ও ব্রেভিস ২৯ বলে ৪৫ রান করেন। শেষ দিকে ত্রিস্তান স্টাবস ২৪ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেললে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৭ রানের বড় সংগ্রহ…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতভর ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। আফগান সূত্র জানিয়েছে, ধর্মীয় স্কুল, বেসামরিক বাড়ি ও মসজিদে হামলা চালিয়েছে পাকিস্তান বাহিনী। এতে অন্তত ৮০ জন নিহত হয়েছে। খবর টোলো নিউজ ও সিনহুয়ার।  তবে ইসলামাবাদ দাবি করেছে, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছে সাতটি জঙ্গি ক্যাম্প ও আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। নিহতরা জঙ্গি বলে দাবি পাকিস্তানের। প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের পাকতিকা ও নানগরহার প্রদেশে এসব হামলা হয়েছে। পাকতিকায় যে বেসামরিক বাড়িতে পাকিস্তানি বাহিনী হামলা চালিয়েছে- সেই পরিবারের সদস্য আব্দুল্লাহ জান বলেন, গতকাল মধ্যরাতে বিমান থেকে বোমাবর্ষণ করা হয়েছে। টিটিপি’র সদস্যদের উপস্থিতির অজুহাতে তারা হামলা চালিয়েছে। জেলার গভর্নর…

Read More

ডেস্ক নিউজঃ লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান আজ হতে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। সোমবার সকালে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমান নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসারকে লেফটেন্যান্ট জেনারেল র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ২১ জুন ১৯৯১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কোর অব ইনফেনট্রিতে কমিশন লাভ করেন। তিনি ২৪ ডিভিশনের জিওসি, সামরিক সচিব ও মহাপরিচালক,…

Read More

ডেস্ক নিউজঃ রাজধানীর হাজারীবাগ এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। সোমবার (২৩ জানুয়ারি) ভোর ৪টার দিকে পূর্ব রায়েরবাজারের একটি ছয়তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন শেখ রোমান (৩৫), তার স্ত্রী পিংকি আক্তার (৩২), তাদের তিন বছরের ছেলে রুহান এবং রোমানের শ্যালক অপু (২৩)। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ ভর্তি করা হয়েছে। দগ্ধ রোমানের গ্রামের বাড়ি নেত্রকোনায়। তিনি একটি রিয়েল এস্টেট কোম্পানিতে চাকরি করতেন এবং পরিবার নিয়ে রায়েরবাজারে ভাড়া বাসায় থাকতেন। পরিবারের সদস্যদের ভাষ্য, ভোরে রান্না করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। ধারণা করা…

Read More

ডেস্ক নিউজঃ বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সরকারি বাসভবনে বেশিদিন রাখতে চাইছে না গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। চলতি মাসের মধ্যেই তাদের বাড়ি ছেড়ে দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। এরপরও যদি কারও বিশেষ অসুবিধা হয়, তাহলে সর্বোচ্চ তাকে এক থেকে দুই মাস সময় দেওয়া হবে। তবে মার্চ বা এপ্রিল মাসে কেউ সরকারি বাসা ব্যবহার করলে তাকে সরকার নির্ধারিত ভাড়া পরিশোধ করতে হবে। একই সঙ্গে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও আগামী ২৮ ফেব্রুয়ারি সরকারি বাসভবন যমুনা ছেড়ে ঢাকার গুলশানে নিজের বাসভবনে উঠবেন বলে জানা গেছে। তবে সাবেক উপদেষ্টা কিংবা অন্যদের কেউ ফেব্রুয়ারির পর সরকারি বাসায় থাকতে চাইছেন বলে আবাসন পরিদপ্তরকে অবহিত…

Read More