- ওকে ধরিয়ে দিন
- খামেনি নিহত, ইরানে ৪০ দিনের শোক ঘোষণা
- বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব-এর উদ্যোগে এক হাজার রোজাদারের মাঝে ইফতার বিতরণ
- ইরাকে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা
- জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী
- যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
- ঢাকা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশন এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত-২০২৫/২৬
- দক্ষিণ লেবাননেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল
Author: Misu
বিশেষ প্রতিবেদকঃ আজ (২১ নভেম্বর ২০২৫) ঢাকার মিরপুর প্রেস ক্লাব কার্যালয়ে মিরপুর প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক এই সভায় সভাপতিত্ব করেন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস এম বদরুল আলম। ক্লাবের কার্যক্রমের উন্নয়ন, সাংবাদ তার মানোন্নয়ন এবং সদস্যদের পেশাগত নিরাপত্তা– এসব বিষয়কে কেন্দ্র করেই পুরো সভা জুড়ে আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন শান্ত, সহ-সভাপতি এস এম ইসলাম উকিল, নজরুল ইসলাম টুটুল, শাহিনুজ্জামান, রফিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক এস এম ইকবাল হোসেন নিপুসহ ক্লাবের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্য। এছাড়াও সভায় যোগ দেন র. ই জাকির, জাকির হোসেন মোল্লা, সানজিদা আক্তার শবনম,…
বিশেষ প্রতিবেদকঃ নৌপরিবহন অধিদপ্তরের প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার ও শিপ সার্ভেয়ার মো. আবুল বাশার এবার ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) কাউন্সিল নির্বাচনে অংশ নিতে লন্ডনে যাচ্ছেন। কিন্তু তার এই সফর নিয়ে অধিদপ্তরের ভেতরে-বাইরে তীব্র প্রশ্ন উঠেছে, কারণ বর্তমান মহাপরিচালকের অনুমোদন ছাড়াই তাকে প্রতিনিধিদলে রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বরং তালিকায় তার নাম যুক্ত করেছেন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং বর্তমানে নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের কমান্ড্যান্ট রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মাকসুদ আলম। অভিযোগ উঠেছে, বর্তমান মহাপরিচালক শফিউল বারী নির্বাচনী প্রচারণায় কার্যকর ভূমিকা রাখতে পারবেন না—এমন যুক্তিতে পুরোনো ডিজি মাকসুদকে বিশেষ আগ্রহে পাঠানোর ব্যবস্থা করা হয়। তিনি এখনো নৌপরিবহন উপদেষ্টার ঘনিষ্ঠ হিসেবে নৌসেক্টরে প্রভাব বজায়…
নিজস্ব প্রতিবেদকঃ গতকাল ১৯ নভেম্বর ২০২৫, ইউনিসেফের গুলশানস্থ বাংলাদেশ, কার্যালয়ে ইউনিসিফের একটি প্রতিনিধি দলের সাথে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকের মুল বিষয় ছিলো আগামী নির্বাচনে জাতীয় পার্টি ইশতেহারে শিশু নিরাপত্তা। বৈঠকে জাতীয় পার্টি তাদের নির্বাচনী ইস্তেহারে শিশুদের নিরাপত্তা বিধানে ৫টি বিষয় সন্নিবেশন করার আশ্বাস প্রদান করেন। বিষয়গুলো হলো, ১) শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রনালয় হতে শিশুদের জন্য বাজেট বৃদ্ধি এবং শিশুদের জন্য একটি স্বতন্ত্র বিভাগ চালু করা। ২) ১৮ বছরের নীচে সকল মেয়ে শিশুদের শিক্ষা বাধ্যতামূলক করা এবং শিক্ষাবৃত্তি প্রদান করা। ৩) ঝড়ে পড়া (ড্রপট আউট) শিক্ষার্থীদের ডাটাবেজ তৈরী করা এবং তাদের পুনরায়…
ডেস্ক নিউজঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ভারত যতদিন না মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে রায় কার্যকর করতে সহযোগিতা করবে; ততদিন পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের এবং বাংলাদেশের জনগণের সম্পর্ক স্বাভাবিক হবে না।’ সোমবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এ বার্তা দেন। এর আগে দুপুরে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ…
ডেস্ক নিউজঃ জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ রায়কে মাইলফলক বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন সালাহউদ্দিন। রায় নিয়ে দেওয়া প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে, এ রায় মাইলফলক। অপরাধ বিবেচনায় এ সাজা যথেষ্ট না হলেও আগামীতে কোনো সরকার বা কোনো ব্যক্তি যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পার তার জন্য উদাহরণ হবে এ রায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে, ফ্যাসিবাদ যত শক্তিশালী হোক, যতই ক্ষমতা দখলে…
খেলাধুলা দেস্কঃ আইপিএলের দল রাজস্থান রায়্যালস আবারও পরিচিত এক মুখকে ড্রেসিংরুমে ফিরিয়ে আনছে। ২০২১ থেকে ২০২৪—টানা চার মৌসুম যিনি রাজস্থানের কৌশল, টিম কালচার ও প্রতিযোগিতায় ধারাবাহিকতা গড়ে তুলেছিলেন, সেই কুমার সাঙ্গাকারাই আইপিএল ২০২৬–কে সামনে রেখে আবারও হেড কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন। আগের মতোই তিনি ক্রিকেট পরিচালকের দায়িত্বও পালন করবেন। গত মৌসুমে রাহুল দ্রাবিড়ের অধীনে খেললেও রায়্যালস এবার আবার ফিরে গেছে সেই নেতৃত্বে, যাকে তারা সবচেয়ে স্থিতিশীল ও কার্যকর মনে করে। সাঙ্গাকারার অধীনে দল খেলেছিল ২০২২ সালের ফাইনাল। আর ২০২৪ মৌসুমে উঠেছিল প্লে–অফে। তরুণদের আত্মবিশ্বাস বাড়ানো, ট্যাকটিক্যাল চিন্তা ও দলীয় সংস্কৃতি—এসব জায়গায় তাঁর প্রভাব দলকে সবসময় এগিয়ে রেখেছে। ফ্র্যাঞ্চাইজির লিড ওনার…
বিনোদন ডেস্কঃ ভারতের শীর্ষস্থানীয় নির্মাতা এসএস রাজামৌলি তাঁর নতুন ছবি ‘বারাণসী’র টাইটেল টিজার প্রকাশ করেছেন। আর সেই সাড়ে তিন মিনিটের ভিডিও যেনো এখন কাঁপাচ্ছে পুরা নেটদুনিয়া। মহেশ বাবুর নতুন অবতারকে অনেকেই যুগান্তকারী বলে মন্তব্য করছেন। শনিবার হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে টিজার ও ফার্স্ট লুক প্রকাশ করেন রাজামৌলি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীসহ সিনে জগতের বহু বিশিষ্ট ব্যক্তি। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তেলুগু সুপারস্টার মহেশ বাবু। আর বহু বছর পর ‘বারাণসী’র মাধ্যমে ভারতীয় সিনেমায় ফিরছেন গ্লোবাল আইকন ও দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। এই ছবিতে তিনি ‘মন্দাকিনী’ চরিত্রে অভিনয় করেছেন। টিজারে মহেশ বাবুকে দেখা যায় রুদ্র রূপে—রক্তাক্ত, তীব্র চাহনি…
বিনোদন ডেস্কঃ অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ছোট ভাই আলিসান চৌধুরী হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে দায়ের করা এক মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়ার আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করেন। এই মামলার বিষয়ে মেহজাবীন নিজেই ফেসবুকে বিস্তারিত ‘অফিসিয়াল বিবৃতি’ দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন, ২০২৫ সালের মার্চে একজন অজানা ব্যক্তি তার এবং তার ১৯ বছর বয়সী ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তবে গত নয় মাসে তিনি কোনো তথ্য পাননি। অভিযোগকারী ব্যক্তি পুলিশকে তার সঠিক ফোন নম্বর, ঠিকানা বা যাচাইকৃত তথ্যও দেননি। মেহজাবীন তার ফেসবুক পোস্টে…
বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেতা সালমান খান ও দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার নাচকে ‘অস্বস্তিকর’ বলে অভিহিত করেছেন নেটিজেনরা। সম্প্রতি কাতারের দোহায় ‘দাবাং ট্যুর’-এর একটি যৌথ নাচের ভিডিও ভাইরাল হতেই সামাজিকমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। ওই ভিডিওতে সালমান-তামান্নাকে ‘দিল দিয়া গাল্লা’ গানের সঙ্গে পারফর্ম করতে দেখা যায়। সালমানের রোমান্টিক অঙ্গভঙ্গিকেই মূলত ‘তিরবিদ্ধ’ করা হচ্ছে। সেই ক্লিপটি নিয়ে রেডিটেও একটি থ্রেড ভাইরাল হয়। সেখানে অনেকে মন্তব্য করেছেন, ‘খুবই অস্বস্তিকর’, ‘দেখতে লজ্জা লাগছে’, ‘ক্রিঞ্জ প্রো-ম্যাক্স’, ‘তামান্না বিব্রত মনে হচ্ছে’ ইত্যাদি। সব মিলিয়ে সালমান-তামান্নার ভিডিওটি সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে, যার বেশির ভাগই নেতিবাচক প্রতিক্রিয়া। এই ট্যুরে আরও আছেন সুনীল গ্রোভার, স্টেবিন বেন, জ্যাকুলিন ফার্নান্দেজ ও…
বিশেষ প্রতিবেদকঃ চব্বিশের জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেছে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। দেশে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো সাবেক সরকারপ্রধানের বিরুদ্ধে এটিই প্রথম রায়। মামলার দুই নম্বর অভিযোগে…
