Close Menu
    What's Hot

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    1 September, 2026

    বাতিল হবে না সিন্ধু চুক্তি: আন্তর্জাতিক আদালতের রায়ে পাকিস্তানের স্বস্তি

    1 September, 2026

    ভারতের উত্তরপ্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

    1 September, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
    • বাতিল হবে না সিন্ধু চুক্তি: আন্তর্জাতিক আদালতের রায়ে পাকিস্তানের স্বস্তি
    • ভারতের উত্তরপ্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১১
    • ‘তরুণদের মাঠে ফেরালে অপরাধ প্রবণতা কমবে’
    • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির
    • সিপিএলে দল পেলেন মিরাজ
    • ‘অ্যাভাটার ২’কে ছাড়িয়ে গেল ‌‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
    • বরগুনা আমতলীতে নানা কেলেঙ্কারিতে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শহিদুল হক
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    1 September, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » মামলার প্রেক্ষিতে নিজ বক্তব্য জানালেন মেহজাবীন

    মামলার প্রেক্ষিতে নিজ বক্তব্য জানালেন মেহজাবীন

    MisuBy Misu17 November, 2025 বিনোদন No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিনোদন ডেস্কঃ অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ছোট ভাই আলিসান চৌধুরী হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে দায়ের করা এক মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়ার আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করেন।

    এই মামলার বিষয়ে মেহজাবীন নিজেই ফেসবুকে বিস্তারিত ‘অফিসিয়াল বিবৃতি’ দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন, ২০২৫ সালের মার্চে একজন অজানা ব্যক্তি তার এবং তার ১৯ বছর বয়সী ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তবে গত নয় মাসে তিনি কোনো তথ্য পাননি। অভিযোগকারী ব্যক্তি পুলিশকে তার সঠিক ফোন নম্বর, ঠিকানা বা যাচাইকৃত তথ্যও দেননি।

    মেহজাবীন তার ফেসবুক পোস্টে লিখেছেন, অভিযোগকারী দাবি করেছেন ২০১৬ সাল থেকে তিনি তার সঙ্গে ব্যবসা করছিলেন। কিন্তু—

    • কোনো প্রমাণিত যোগাযোগ নেই,
    • কোনো স্ক্রিনশট বা মেসেজ নেই,
    • অভিযোগকারীর পরিচয় অসম্পূর্ণ, এনআইডি জমা দেওয়া হয়নি,
    • আর্থিক লেনদেনের কোনো প্রমাণ নেই, ব্যাংক লেনদেন, চেক, বিকাশ বা লিখিত চুক্তি নেই।

    তিনি আরও উল্লেখ করেছেন, ১১ ফেব্রুয়ারি ঘটে যাওয়ার দাবি করা ঘটনার কোনো প্রমাণ নেই। অভিযোগকারী রেস্টুরেন্ট বা আশেপাশের রাস্তার সিসিটিভি ফুটেজ, কোনো সাক্ষী দেখাতে পারেননি। মেহজাবীন বলেছেন, “গত নয় মাসে আমি কোনো নোটিশ পাইনি। যদি পাইতাম, আমি আইনি ব্যবস্থা নিয়ে ফেলতাম।”

    মেহজাবীন জানিয়েছেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখেই জামিন নিয়েছেন। তিনি বিশ্বাস করেন, “প্রমাণ ছাড়া দায়ের করা কোনো মামলা কখনো সত্য হয় না। সত্য খুব দ্রুত আদালতে পরিষ্কার হয়ে যাবে।” তিনি সকলের প্রতি অনুরোধ করেছেন—দয়া করে সহানুভূতিশীল হোন, মানবিক হোন, এবং কাউকে না জেনে মিডিয়া ট্রায়াল শুরু করবেন না।

    তিনি লেখেন, “গত ১৫ বছর ধরে আমি আমার কাজ, আমার পেশা এবং দর্শকদের জন্য যে পরিশ্রম ও নিষ্ঠা দেখিয়েছি, সেই পরিশ্রমের পরও আজ আমাকে এসব ব্যাখ্যা করতে হচ্ছে। এটাই সবচেয়ে দুঃখজনক।”

    মামলা মেহজাবীন
    Misu
    • Website

    Keep Reading

    ‘অ্যাভাটার ২’কে ছাড়িয়ে গেল ‌‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

    সড়ক দুর্ঘটনায় দুই পক্ষের সমঝোতা, ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ পেলেন তিশা

    নড়াইলে দুই দিনব্যাপী সুলতান উৎসব

    সাইফ আলী খানকে হত্যাচেষ্টার দায় স্বীকার

    ২৫ সেকেন্ডই ১৬ রাউন্ড গুলি, জিম থেকে বের হতেই গায়ককে হত্যা

    ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.