- শ্রীমঙ্গলের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী
- দুপুরের মধ্যে ১০ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা
- মেসি ৩-০ আলজেরিয়া; আর্জেন্টিনার দারুণ সূচনা
- রেকর্ডটা বাকি ছিল, সেটাও ছুঁয়ে ফেললেন মেসি
- সিলেট পৌঁছে শ্রীমঙ্গলের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- টাইমস স্কয়ারে আর্জেন্টিনা ও আলজেরিয়া সমর্থকদের মারামারি
- ‘আপনার বাড়তি সময় শেষ হয়েছে, আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন’
- ১০ ভিক্ষুক পেলেন বিকল্প কর্মসংস্থান ব্যবস্থা
Author: Reporter
ডেস্ক নিউজ : কুষ্টিয়া জেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে হামের উপসর্গযুক্ত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশুদের মধ্যে এই প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন পার করছেন জেলার অভিভাবক ও বাসিন্দারা। স্বাস্থ্য বিভাগের সাম্প্রতিক পরিসংখ্যানে শনিবার সকাল ৮টা থেকে রবিবার (৩মে) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সচেতন মহলে ‘আউটব্রেক’ বা বড় ধরনের প্রাদুর্ভাবের আশঙ্কা দেখা দিয়েছে। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেলায় নতুন করে আরও ৩৫ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন। এর মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি…
ডেস্ক নিউজ : দেশের সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নির্ধারণ এবং সুপারিশ প্রণয়নের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মঈনুল ইসলাম খান, মো. নূরুল ইসলাম, মো. আব্দুল বাতেন, মো. আবুল হাসনাত এবং মোহাম্মদ আবুল হাসান বৈঠকে অংশ গ্রহণ করেন। বৈঠকের শুরুতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এতে বিদ্যমান…
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান দ্বন্দ্ব নিরসনে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে ইরান। এর আলোকে ওয়াশিংটনের কাছে ১৪ দফার নতুন প্রস্তাবে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের ওপর জোর দিয়েছে ইরান। প্রস্তাবে আগামী ৩০ দিনের মধ্যে যাবতীয় সমস্যার সমাধান এবং কেবল যুদ্ধবিরতি দীর্ঘায়িত না করে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছে। রবিবার ইরানের নিরাপত্তা বাহিনীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আধা-সরকারি বার্তা সংস্থা নূর নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দেওয়া ৯ দফার পাল্টা হিসেবে এই ১৪ দফা প্রস্তাব দিয়েছে তেহরান। এতে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, নৌ-অবরোধের অবসান এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। পাশাপাশি…
ডেস্ক নিউজ : সাংবাদিকদের বেতন ও সম্মানের বিষয়ে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। জহির উদ্দিন স্বপন বলেন, একটি আধুনিক সভ্য রাষ্ট্রের জন্য স্বাধীন ও মুক্ত গণমাধ্যম অপরিহার্য। গণতান্ত্রিক প্রক্রিয়াকে সচল রাখতে এবং রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। শনিবার (২ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত ‘স্বাধীন গণমাধ্যমের নতুন চ্যালেঞ্জ অপতথ্য: আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের মেধা ও পরিশ্রমের ওপর ভিত্তি করেই গণমাধ্যম শিল্প টিকে আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সাংবাদিকরা কোনো পণ্য উৎপাদন করেন…
আন্তর্জাতিক ডেস্ক : ইরান-ইসরাইল ও মার্কিন যুদ্ধের জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে রাসায়নিক সারের সরবরাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকে সারের আন্তর্জাতিক চালান প্রায় পুরোপুরি বন্ধ রয়েছে। সামরিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা, এর ফলে বিশ্ববাজারে সারের আকাশচুম্বী দাম এবং তীব্র ঘাটতি দেখা দেবে, যা পরবর্তী সময়ে বিশ্বজুড়ে ফসলের উৎপাদন প্রায় ৩০ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে। এই উৎপাদন ঘাটতি খুব দ্রুতই কৃষিপণ্যের মূল্যের ওপর সরাসরি প্রভাব ফেলবে। রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো টোরেও আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। কারণ সারের এই তীব্র সংকট…
ডেস্ক নিউজ : ঠাকুরগাঁওয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে প্রতিযোগিতাটির উদ্বোধন করা হয়। আয়োজকরা জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরি করার লক্ষ্যেই এই আয়োজন। বিশেষ করে ১২ থেকে ১৪ বছর বয়সি শিশু-কিশোরদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা বিকাশ এবং ভবিষ্যতের ক্রীড়াবিদ গড়ে তোলাই এর মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. বেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন, মো. গোলাম ফেরদৌস ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। এছাড়া জেলা প্রশাসন, ক্রীড়া সংস্থা ও…
আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সমীকরণে নতুন উত্তাপ ছড়িয়েছে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা। একটি গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, তেহরান সরাসরি সৌদি আরবকে এক সতর্কবার্তায় জানিয়েছে যে তারা সংযুক্ত আরব আমিরাতকে ‘গুড়িয়ে দেওয়ার’ পরিকল্পনা করছে। আঞ্চলিক আধিপত্য এবং সাম্প্রতিক সামরিক সংঘাতের জেরে এই হুমকি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মাঝে সংযুক্ত আরব আমিরাত যখন ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করছে, তখন তেহরান একে নিজেদের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছে। ওমান ও সৌদি আরবের কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইরান এই বার্তা পাঠিয়েছে যে,…
ডেস্ক নিউজ : লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে পাঁচ দিন পর বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা বাড়তে পারে। শনিবার (২ মে) সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী, প্রথম ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। রবিবার ও সোমবারও দেশের বেশিরভাগ…
ডেস্ক নিউজ : বেসরকারি এমপিওভুক্ত বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের বদলি খুব শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়াও শুরু হবে। শিক্ষাখাতকে আরও গতিশীল করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, লেখাপড়াকে আনন্দময় করে তোলা হবে। ভবিষ্যতে দেশ গড়ার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে সরকার কাজ করছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য স্কুল…
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র নতুন ধরনের শক্তিশালী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইরানের বিরুদ্ধে ব্যবহার করার চিন্তা করছে বলে আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ‘ডার্ক ঈগল’ নামের গোপন হাইপারসনিক মিসাইল মধ্যপ্রাচ্যে পাঠানোর অনুরোধ করেছে, যা ইরানের গভীর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং দেশটির আকাশ প্রতিরক্ষা এড়িয়ে চলতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো এমন দূরত্বে সরিয়ে নিয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের বর্তমান মিসাইলগুলো কার্যকরভাবে আঘাত করতে পারছে না। তাই এই পরিস্থিতিতে নতুন অস্ত্র ব্যবহারের পরিকল্পনা সামনে এনেছে তারা। অনুমোদন পেলে এটি হবে প্রথমবারের মতো দীর্ঘদিন ধরে পরীক্ষাধীন ‘ডার্ক ঈগল’ ক্ষেপণাস্ত্রের বাস্তব মোতায়েন। এর পাল্লা প্রায়…
