- Zahraničné online kasína pre Slovákov Vaša brána do sveta zábavy
- Weiss CZ Inovativní Přístup k Digitálním Řešením
- Online Casino Χωρίς Ταυτοποίηση Το Μέλλον του Ψηφιακού Τζόγου
- Zahraničné online kasína pre Slovákov Všetko, čo potrebujete vedieť -1234030875
- Online Casino Spil med Fornøjelse og Ansvar
- Twin Casino Ανακαλύψτε ένα Νέο Κόσμο Διασκέδασης
- অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে অপচয় করা যাবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- সৎমাকে কুপিয়ে হত্যার দায়ে কারাভোগের পর আপন মাকেও একইভাবে হত্যা
Author: Reporter
আন্তর্জাতিক ডেস্ক : কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত ব্যক্তিরা রয়েছেন বলে জানান দেশটির জ্বালানিমন্ত্রী সাদ বিন শ্রেদা আল-কাবি। সোমবার (২২ জুন) এক সংবাদ সম্মেলনে আল-কাবি, যিনি একই সঙ্গে কাতারের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান কাতারএনার্জির প্রধান নির্বাহীও, জানান যে রোববার (২১ জুন) সন্ধ্যায় রাস লাফান শিল্পনগরীর বারজান স্থানীয় গ্যাস সরবরাহ কেন্দ্রে পরিচালন কার্যক্রম শুরু করার সময় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। এই ঘটনায় ৬৬ জন আহতও হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে ভারত, কাতার, তানজানিয়া, পাকিস্তান, গিনি, নেপাল, বাংলাদেশ, কেনিয়া ও নাইজেরিয়ার নাগরিক রয়েছেন। আল-কাবি জানান, নিহত ১৩ জন…
ক্রীড়া ডেস্ক : মেসির ম্যাজিকে অষ্ট্রিয়াকে হারিয়ে নকআউটে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা।নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে অসাধারণ এক গোল করলেন মেসি। আর্জেন্টিনাও এগিয়ে গেলের ২-০ ব্যবধানে। এবার বিশ্বকাপে ২ ম্যাচে ৫ গোল দিলেন মেসি। এখন পর্যন্ত মেসিই বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা। পেনাল্টি মিসের পর অসাধারণ এক গোল করলেন আর্জেন্টিনার নির্ভরযোগ্য খেলোয়ার লিওনেল মেসি।৩৮ মিনিটে বাঁ প্রান্ত থেকে ফাকুন্দো মেদিনার ক্রসে ডামি করেন থিয়াগো আলমাদা। এরপর মেসির বাঁ পায়ের শট চলে যায় অস্ট্রিয়ার জালে। এই গোলে প্রথমার্ধেই ১-০ তে এগিয়ে গেল আর্জেন্টিনা। এই গোলের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি। জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের…
বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বক্তব্য বিকৃত করে বিভ্রান্তিকর ও আপত্তিকর কনটেন্ট ছড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে এবার আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতিমধ্যে আইনজীবী ও ডিজিটাল টিমকে প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশও দিয়েছেন। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও সংগ্রামের প্রসঙ্গে জাহিদ হাসান বলেছিলেন, ‘আমি কষ্টে মরে যাচ্ছি, তবু মুখে হাসি রাখার চেষ্টা করি।’ তবে সেই বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপট উপেক্ষা করে কয়েকটি ফেসবুক পেজ ভিন্ন একটি ঘটনার ভিডিওর সঙ্গে এটি জুড়ে বিভ্রান্তিকর ও আপত্তিকর শিরোনামে প্রচার করে। বিশেষ করে প্রয়াত অভিনেতা শামস সুমনের জানাজার একটি ভিডিওর সঙ্গে…
ক্রীড়া ডেস্ক : ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দেয়ায় জয়েরআত্মবিশ্বাস বেড়েছে আর্জেন্টিনা শিবিরে। সোমবার রাত ১১টায় অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ছন্দে থাকা প্রিয় দলকে নিয়ে সমর্থকদের মধ্যেও উন্মাদনা বাড়ছে প্রতি ঘণ্টায়। অস্ট্রিয়া ম্যাচে আর্জেন্টিনার পারফরম্যান্স কেমন হবে, ফলাফল কী হবে- সেসব নিয়ে সমর্থকদের মধ্যে কৌতূহল বিরাজ করছে। প্রতিটি বিশ্বকাপ ম্যাচের আগেই বেশকিছু ভবিষ্যদ্বাণী সামনে আসে। অনেক ক্ষেত্রে সেসব ভবিষ্যদ্বাণী মিলেও যায়। যেমন আর্জেন্টিনা-আলজেরজ্যামর গত ম্যাচে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআইয়ের ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছিল। ঐ ম্যাচে আর্জেন্টিনার ৩-০ ব্যবধানে জয়ের পূর্বাভাস সঠিকভাবে দেওয়ার পর এবার অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ নিয়েও ভবিষ্যদ্বাণী করেছে এআই। এআইয়ের বিশ্লেষণ অনুযায়ী, আর্জেন্টিনা ২-১ গোলে হারাবে অস্ট্রিয়াকে। মূলত দুই দলের সাম্প্রতিক…
ডেস্ক নিউজ : দুই দিনের সরকারি সফরে রোববার মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর। সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক, প্রতিনিধিদল পর্যায়ের আলোচনা এবং উচ্চপর্যায়ের একাধিক বৈঠকে অংশ নেবেন তিনি। সফরকে ঘিরে সরকার ও ব্যবসায়ী মহলের প্রত্যাশা, দীর্ঘদিনের শ্রমবাজারকেন্দ্রিক বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক এবার বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, হালাল অর্থনীতি ও প্রযুক্তি সহযোগিতার মতো নতুন ক্ষেত্রে আরও বিস্তৃত হবে। প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে শনিবার পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম গণমাধ্যমকে জানান, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে টার্মস অব রেফারেন্স (টিওআর)-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।…
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে তীব্র রাজনৈতিক চাপের মধ্যে থাকা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার পদ থেকে সরে দাঁড়াবেন—এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘কিয়ার স্টারমার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে মারাত্মকভাবে ব্যর্থ হয়েছেন—অভিবাসন এবং জ্বালানি (উত্তর সাগরের তেল উন্মুক্তকরণ!)। আমি তার মঙ্গল কামনা করি! রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহ্যাম ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে জয় পাওয়ার পর রোববার স্টারমার তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভাবছেন—এমন খবর প্রকাশিত হয়। এরপরই ট্রাম্প এই মন্তব্য করেন। বার্নহ্যামের এই জয় ক্ষমতাসীন লেবার পার্টির অনেক মন্ত্রী ও এমপিদের…
আন্তর্জাতিক ডেস্ক : কাতারে অবরুদ্ধ থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ শিগগিরই তেহরানের নিয়ন্ত্রণে ফিরে আসবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার (২১ জুন) রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য প্রকাশ করেছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হলেই কাতারে আটকে থাকা অর্থ মুক্ত করা হবে এবং তা ইরানে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে। তবে সম্ভাব্য সমঝোতার মধ্যেও পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের অবস্থান অপরিবর্তিত থাকবে বলে স্পষ্ট করেছেন তিনি। তার ভাষ্য, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থেকে ইরান কোনোভাবেই সরে আসবে না এবং আন্তর্জাতিক পক্ষগুলোকে এই বাস্তবতা মেনে নিতে হবে। পেজেশকিয়ান আরও দাবি করেন, ইরানের পারমাণবিক কর্মসূচির…
ডেস্ক নিউজ : উজানের ঢল ও টানা বৃষ্টিপাতের প্রভাবে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার প্রধান নদী ধরলাসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। যদিও এখনও সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবুও নদীতীরবর্তী এলাকার হাজারো মানুষের মধ্যে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। রোববার (২১ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের চরসোনাইকাজী এলাকায় সরেজমিনে দেখা যায়, ধরলা নদীর পানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, ধরলা নদীর তালুক শিমুলবাড়ী (ফুলবাড়ী ধরলা সেতু) পয়েন্টে পানির উচ্চতা সামান্য কমেছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নদ-নদী পর্যবেক্ষণ প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় এ এলাকায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোববার সকাল ৬টায়…
ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপে ফিফার চালু করা ‘হাইড্রেশন ব্রেক’ বা পানি পানের বিরতির কড়া সমালোচনা করেছেন উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসা। তাঁর মতে, এই নিয়ম ফুটবলে নতুন কিছু যোগ করছে না; বরং খেলাটির ঐতিহ্যগত কাঠামোকে ক্ষতিগ্রস্ত করছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার গরম আবহাওয়ার কথা বিবেচনায় রেখে চলমান বিশ্বকাপে প্রতি অর্ধে একবার করে হাইড্রেশন ব্রেকের ব্যবস্থা করেছে ফিফা। এই বিরতির সময় খেলোয়াড়রা পানি পান করার পাশাপাশি কোচিং স্টাফের কাছ থেকে কৌশলগত নির্দেশনাও নিতে পারছেন। তবে নতুন এই নিয়ম নিয়ে ফুটবল অঙ্গনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সমালোচকদের দাবি, দুই অর্ধের ৯০ মিনিটের ম্যাচ কার্যত চার ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, যা খেলার স্বাভাবিক ছন্দে…
বিনোদন ডেস্ক : হলিউড অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম গ্রহণ করেছেন বলে জানিয়েছেন সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ। টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ জনপ্রিয় চরিত্র গাস ফ্রিং-এর ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই অভিনেতা সৌদিতে অবস্থানকালে ইসলাম গ্রহণ করেন বলে দাবি করা হয়েছে সৌদি গেজেট-এর এক প্রতিবেদনে। তুর্কি আল-শেখ জানান, এসপোসিতো ইসলাম ধর্মের বিশ্বাসের ঘোষণা ‘শাহাদাহ’ পাঠ করেন। পরে তিনি একটি মসজিদে প্রযোজনা দলের সদস্যদের সঙ্গে নামাজেও অংশ নেন। চলচ্চিত্র ও টেলিভিশনে কয়েক দশকের ক্যারিয়ারে এসপোসিতো নিজের অভিনয় দক্ষতার জন্য ব্যাপক প্রশংসা পেয়েছেন। ‘ব্রেকিং ব্যাড’, ‘বেটার কল সাউল’, ‘দ্য ম্যান্দালোরিয়ান’-সহ বেশ কয়েকটি হলিউড প্রযোজনায় তার অভিনয় দর্শকদের মুগ্ধ…
