- Zahraničné online kasína pre Slovákov Vaša brána do sveta zábavy
- Weiss CZ Inovativní Přístup k Digitálním Řešením
- Online Casino Χωρίς Ταυτοποίηση Το Μέλλον του Ψηφιακού Τζόγου
- Zahraničné online kasína pre Slovákov Všetko, čo potrebujete vedieť -1234030875
- Twin Casino Ανακαλύψτε ένα Νέο Κόσμο Διασκέδασης
- অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে অপচয় করা যাবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- সৎমাকে কুপিয়ে হত্যার দায়ে কারাভোগের পর আপন মাকেও একইভাবে হত্যা
- শিগগিরই চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান
Author: Reporter
ক্রীড়া ডেস্ক : মাঠের পারফরম্যান্স ছাড়িয়ে ব্যক্তিগত জীবনে ক্রিশ্চিয়ানো রোনালদোর উদারতা ও মানবিক গুণাবলী বরাবরই আলোচনায় থাকে। এবার সেই অভিজ্ঞতার কথা জানালেন তার সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ আলভারো মোরাতা। বর্তমানে পর্তুগাল জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ব্যস্ত সময় পার করছেন রোনালদো। এরই মধ্যে এক সাক্ষাৎকারে মোরাতা জানান, রিয়াল মাদ্রিদে খেলার সময় তরুণ ফুটবলারদের প্রতি রোনালদোর আচরণ ছিল অত্যন্ত আন্তরিক ও সহযোগিতামূলক। মোরাতা স্মৃতিচারণ করে বলেন, প্রাক-মৌসুম প্রস্তুতির সময় রোনালদো প্রায়ই তাকে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সাহায্য করতেন এবং অনেক সময় তারা একসাথে কেনাকাটা করতে যেতেন। শুধু তাই নয়, সতীর্থদের তিনি আইপ্যাড, মোবাইল ফোন ও দামী পারফিউম উপহার দিতেন বলেও…
আন্তর্জাতিক ডেস্ক : চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি খসড়া প্রস্তাবের ‘সবশেষ অগ্রগতি’ নিয়ে তেহরানে রুশ ও চীনা রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি। দেশটির স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ) গরিবাবাদির একটি বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, বৈঠকে ইসলামাবাদে খসড়া সমঝোতা স্মারক সম্পর্কিত সবশেষ অগ্রগতি নিয়ে মতামত বিনিময় ও আলোচনা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরান, চীন ও রাশিয়ার মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব এবং এই তিন দেশের মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরালোভাবে অব্যাহত থাকবে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র, ইরান ও পাকিস্তানের কর্মকর্তারা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি সমঝোতা স্মারক নিয়ে বিবৃতি দিয়েছেন, যার সুনির্দিষ্ট শর্তাবলী প্রকাশ্যে প্রকাশ করা হয়নি। গত মাসে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং…
বিনোদন ডেস্ক : রাত পোহালেই বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে হট ফেভারিট দল ব্রাজিল। তাই প্রিয় দলকে আগেই শুভকামনা জানিয়েছেন সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শি। শনিবার (১৩ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে নতুন একটি ছবি আপলোড করেন পড়শি। ছবিতে দেখা যাচ্ছে, ব্রাজিলের জার্সি পরে আছেন গায়িকা। হাতে ধরে রেখেছেন ফুটবল। ক্যাপশনে পড়শি লেখেন, ‘শুভকামনা ব্রাজিল।’ ক্যাপশনে ব্রাজিলের পতাকা ও হ্যাশট্যাগ করে ফিফা ওয়ার্ল্ড কাপ লিখেছেন তিনি। গায়িকার এমন পোস্টের পরই মন্তব্যের ঘরে মিশ্র প্রতিক্রিয়া জানাতে শুরু করেন ভক্তরা। কজন লেখেন, ‘ব্রাজিল মানেই আগুন। আমার ভালোবাসার মানুষটাও ব্রাজিল’। আরেকজন মন খারাপ করে লেখেন, ‘এটা কোনো কথা তুমিও ব্রাজিল।’ রোববার (১৪…
ক্রীড়া ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম সপ্তাহান্তেই বিশ্বফুটবলের অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ব্রাজিল এবং মরক্কো। গ্রুপ সি-এর এই হাইভোল্টেজ ম্যাচটি স্থানীয় সময় আজ শনিবার সন্ধ্যা ৬টায় নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবে ব্রাজিল মাঠে নামলেও, ২০২২ সালের কাতার বিশ্বকাপে চমক দেখানো মরক্কো যে তাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে, তা বলাই বাহুল্য। সাম্প্রতিক পারফরম্যান্স এবং দলের শক্তিমত্তার বিচারে ব্রাজিল বাজি ধরার ক্ষেত্রে কিছুটা এগিয়ে থাকলেও, মরক্কোর লড়াই করার ক্ষমতা নিয়ে কোনো সংশয় নেই ফুটবল বিশ্লেষকদের। এই ম্যাচকে ঘিরে ফ্যানডুয়েল স্পোর্টসবুকের সর্বশেষ অডস অনুযায়ী ব্রাজিলকে জেতার জন্য এগিয়ে রাখা হয়েছে। তবে ফুটবল বিশেষজ্ঞ জন আইমার ম্যাচটির ধরণ…
ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে জয় এনে দেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। তবে দলকে জয় এনে দেওয়ার পর হাসপাতালে যেতে হয়েছিল মিরাজ। শুক্রবার (১২ জুন) হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মিরাজ। টাইগার অধিনায়ককে নিয়েই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১১ জুন) মাথায় আঘাত নিয়েই বাংলাদেশের জয় নিশ্চিত করেন মিরাজ। সতর্কতার স্বার্থে ম্যাচ শেষ হওয়ার পরই হাসপাতালে পাঠানো হয় তাকে। দুইবার স্ক্যান করানো হলেও সেখানে খারাপ কিছু ধরা পড়েনি। ১২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকার পর বাসায় ফিরেছেন মিরাজ। বিষয়টি নিশ্চিত…
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক বা শান্তি চুক্তি সই হওয়ার সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে যে আলোচনা চলছে, তা স্পষ্টভাবে নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দীর্ঘদিনের বৈরিতা নিরসনে দুই দেশ চুক্তির খুব কাছে পৌঁছে গেছে বলে যে দাবি উঠেছে, তাকে আপাতত ‘গুঞ্জন’ বলেই অভিহিত করেছেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার যে প্রক্রিয়া চলছে, তা এখনো চূড়ান্ত কোনো পরিণতির দিকে যায়নি। সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “যেকোনো চুক্তি চূড়ান্ত হওয়ার আগে তা নিয়ে নানা জল্পনা-কল্পনা বা খবর প্রচার করা থেকে বিরত থাকা উচিত। স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার লক্ষ্যে…
বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর ট্রেলার প্রকাশ পাওয়ার পর থেকেই নেটদুনিয়ায় একটি নির্দিষ্ট সংলাপ নিয়ে তুমুল চর্চা চলছে। ট্রেলারে অক্ষয়কে ‘ফ্লপ অভিনেতা’ বলে সম্বোধন করা হয়েছে, যা নিয়ে তার ভক্তদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। সম্প্রতি মুম্বাইয়ে সিনেমাটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়ে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। তিনি ভক্ত ও দর্শকদের এই সংলাপটিকে ব্যক্তিগতভাবে না নিয়ে সিনেমার চরিত্রের খাতিরে দেখার আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, নির্মাতারা কেন তার জন্য এই নির্দিষ্ট শব্দটি বেছে নিলেন? জবাবে অক্ষয় কুমার বলেন, এটিকে ছবির গল্প এবং চরিত্রের প্রেক্ষাপট থেকেই বোঝা উচিত, তার…
ডেস্ক নিউজ : একদিনের সফরে আগামীকাল শনিবার সকালে কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন একথা জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার বিমানযোগে কক্সবাজার যাবেন। কক্সবাজার নেমে সড়ক পথে চকরিয়ায় পিএমখালীতে পাতলী খাল পুনঃখনন, মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। রাতের ফ্লাইটেই তিনি ঢাকায় ফিরবেন।’ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পরে কক্সবাজারে তারেক রহমানের এটি প্রথম সফর। দিনের কর্মসূচি অনুযায়ী ভিত্তি প্রস্তর স্থাপন এবং বিকালে চকরিয়া বাস টার্মিনালে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভা, সন্ধ্যায় সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান মেরিন ড্রাইভ সড়ক ঘুরে…
ক্রীড়া ডেস্ক : মেক্সিকো সিটির পর এবার উত্তর আমেরিকার আরেক আয়োজক কানাডায় হলো বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত তারকা অফিশিয়াল থিম সংয়ে পারফর্ম করার পাশাপাশি সরাসরি উদ্বোধনী মঞ্চ মাতালেন। শুক্রবার (১২ জুন) কানাডার টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বমঞ্চে সুরের জাদু দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রিয় ডিজে এবং ইলেকট্রনিক মিউজিক প্রডিউসার সঞ্জয় দেব। বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও গায়িকা নোরা ফাতেহি এবং ফরাসি হিপ-হপ তারকা ভেজেড্রিমের সঙ্গে যৌথভাবে পারফর্ম করেন তিনি। টরন্টোতে কানাডা বনাম বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ম্যাচের ঠিক ৯০ মিনিট আগে শুরু হয় এই জমকালো অনুষ্ঠান। সেখানে এই ত্রয়ী তাঁদের নতুন রিলিজ…
ডেস্ক নিউজ : সরকার গঠনের পর দ্বিতীয় দ্বিপক্ষীয় বিদেশ সফরের গন্তব্য হিসেবে চীনকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুনের শেষ সপ্তাহে তার এ সফর অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। তার মতে, এ সফর বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বৃহস্পতিবার (১১ জুন) চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে অনুষ্ঠিত সপ্তম চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন ফোরামে বক্তব্য দিতে গিয়ে এ তথ্য জানান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি বলেন, সরকার গঠনের পর দ্বিতীয় দেশ হিসেবে চীন সফরের সিদ্ধান্ত দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং সমন্বিত কৌশলগত সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। বক্তব্যে কায়সার…
