Close Menu
    What's Hot

    আট বছর পর ফাইনালের হাতছানি নিগারদের

    10 September, 2026

    হরমুজে কোনো প্রযুক্তিই আইআরজিসির ‘চোখ ফাঁকি’ দিতে পারবে না: মুখপাত্র

    9 September, 2026

    সালমান শাহ হত্যা মামলা, রিমান্ডে ‘তথ্য গোপন’ করায় কারাগারে ডন

    9 September, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • আট বছর পর ফাইনালের হাতছানি নিগারদের
    • হরমুজে কোনো প্রযুক্তিই আইআরজিসির ‘চোখ ফাঁকি’ দিতে পারবে না: মুখপাত্র
    • সালমান শাহ হত্যা মামলা, রিমান্ডে ‘তথ্য গোপন’ করায় কারাগারে ডন
    • জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির
    • বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর
    • শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন কি না, আইন অনুযায়ী সিদ্ধান্ত : আইনমন্ত্রী
    • Turnieje slotowe dla polskich graczy – Odkryj swoje ulubione automaty!
    • Wygaśnięcie bonusu w Spingranny – Co musisz wiedzieć
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    10 September, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » আবার নতুন বিয়ের ইঙ্গিত দিলেন আরিফিন শুভ

    আবার নতুন বিয়ের ইঙ্গিত দিলেন আরিফিন শুভ

    ReporterBy Reporter22 August, 2026 বিনোদন No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিনোদন ডেস্ক : ‘হ্যাপিলি সিঙ্গেল’ জীবন কাটাচ্ছেন চিত্রনায়ক আরিফিন শুভ। কাজের কারণে কখনো দেশে, কখনো দেশের বাইরে থাকছেন তিনি। তবে বিয়ে ও সম্পর্ক নিয়ে নিজের ভাবনায় পরিবর্তনের কথা জানিয়েছেন এই অভিনেতা। তার উপলব্ধি, মানুষ একা বাঁচার জন্য তৈরি হয়নি।

    গত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় আরিফিন শুভ অভিনীত ‘মালিক’। সিনেমাটি মুক্তির পর আবারও দেশের বাইরে যান তিনি। এর আগে সনি লিভ অরিজিনালের ‘জ্যাজ সিটি’ সিরিজেও দীর্ঘ সময় দেশের বাইরে ছিলেন। সিরিজটিতে তার অভিনয় প্রশংসিত হয়।

    সম্প্রতি নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে শুভ জানান, বর্তমানে তিনি ‘হ্যাপিলি সিঙ্গেল’। তবে ভবিষ্যতে তার জীবনে আবার সম্পর্ক বা বিয়ে আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন।

    শুভ বলেন, “জন্ম, মৃত্যু, বিয়ে, এগুলো নাকি ওপরওয়ালা থেকে নির্ধারিত হয়। যেহেতু আমি এখন ‘হ্যাপিলি সিঙ্গেল’, তবে আমার উপলব্ধি হয়েছে, মানুষ বোধ হয় একা বাঁচার জন্য তৈরি হয়নি। মানুষ একা বাঁচতে পারে না।”

    ২০২৪ সালের জানুয়ারিতে মাকে হারান শুভ। মায়ের মৃত্যুর পর ব্যক্তিজীবনের আরও কিছু ঘটনা তাকে প্রভাবিত করে। একসময় নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছিলেন তিনি। তবে সময়ের সঙ্গে জীবন ও সম্পর্ক নিয়ে তাঁর ভাবনায় পরিবর্তন এসেছে।

    এ প্রসঙ্গে শুভ বলেন, “আমার মা চলে যাওয়ার পর এবং আরও বিভিন্ন ঘটনা ঘটার পর আমি নিজেকে একেবারেই বিচ্ছিন্ন করে ফেলেছিলাম। কিন্তু আস্তে আস্তে অনুধাবন করছি, মানুষ একা বাঁচার জন্য জীবন ধারণ করে না।”

    বিয়ে নিয়ে সরাসরি কোনো পরিকল্পনা না থাকলেও শুভ জানান, ভবিষ্যতে তার জীবনে সম্পর্ক বা বিয়ে আসতে পারে।

    “সেটা শুধু বৈবাহিক সম্পর্কই হতে হবে, তা নয়। তবে যদি বিশেষভাবে বিয়ের কথা বলতে চাই, সে ক্ষেত্রে বলতে পারি, অবশ্যই সম্পর্ক বা বিয়ে আমার জীবনে আবার আসতে পারে। সেটা ওপরওয়ালা জানেন। যখন হবে, তখন হবে,” বলেন তিনি।

    ‘হ্যাপিলি ম্যারিড’ নিয়ে কেন এত আলোচনা

    কিছুদিন আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে পোস্ট দিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছিলেন শুভ। পরে জানা যায়, এটি তার ব্যক্তিজীবনের কোনো ঘোষণা নয়; চরকি অরিজিনাল ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’ এর প্রচারণার অংশ।

    বাস্তব জীবনে বিয়ে নিয়ে প্রশ্নের জবাবে অবশ্য কোনো স্পষ্ট সময় জানাননি তিনি। দেশের বাইরে থাকার কারণ নিয়েও কোনো ইঙ্গিত দেননি। এ বিষয়ে তার মন্তব্য, “আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পাবেন।”

    Reporter

    Keep Reading

    সালমান শাহ হত্যা মামলা, রিমান্ডে ‘তথ্য গোপন’ করায় কারাগারে ডন

    ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল

    ‘তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে’

    রেকর্ড গড়ল ‘পাসুরি’, প্রথম পাকিস্তানি গান হিসেবে বিলিয়ন ভিউ

    মৃত্যুর আগে শাবনূরকে ঘিরে গুঞ্জনে সালমান শাহ কী বলেছিলেন

    বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.