Close Menu
    What's Hot

    আজ মিলছে ঈদ ফেরত যাত্রার শেষ দিনের ট্রেন টিকিট

    25 May, 2026

    জাল সনদে চাকরি: আরও ১৪১ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

    25 May, 2026

    ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক বিস্ফোরণের আশঙ্কা, জরুরি অবস্থা ঘোষণা

    25 May, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • আজ মিলছে ঈদ ফেরত যাত্রার শেষ দিনের ট্রেন টিকিট
    • জাল সনদে চাকরি: আরও ১৪১ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ
    • ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক বিস্ফোরণের আশঙ্কা, জরুরি অবস্থা ঘোষণা
    • ২৪০ টন খাদ্য সহায়তা নিয়ে কুয়েতের পাশে বাংলাদেশ
    • বিশ্বজুড়ে বক্স অফিসে সাড়া ফেলেছে ‘দৃশ্যম ৩ ’
    • ২০২৬ বিশ্বকাপে দেখা যাবে না যেসব তারকা ফুটবলারদের
    • ১২ হাজার কোটি টাকার ড্রেজিং প্রকল্পে অনিয়মের অভিযোগ : তদন্তে বিআইডব্লিউটিএর শীর্ষ কর্মকর্তারা
    • জাতীয় পার্টি, ঢাকা মহানগর উত্তর-এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি অনুমোদিত।
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    25 May, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » কংগ্রেস সমর্থন দিলেও থালাপতির ভবিষ্যত অনিশ্চিত!

    কংগ্রেস সমর্থন দিলেও থালাপতির ভবিষ্যত অনিশ্চিত!

    News DaskBy News Dask6 May, 2026 আন্তর্জাতিক No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আন্তর্জাতিক ডেস্কঃ তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে চমকপ্রদ অভিষেকের পর এবার সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতিতে নেমেছে সুপারস্টার বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাঝাগাম (টিভিকে)। এরই মধ্যে দক্ষিণের এই নতুন রাজনৈতিক শক্তিকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে কংগ্রেস। তবে এই সমর্থনে একটি বড় শর্ত জুড়ে দিয়েছে রাহুল গান্ধীর দল। নিখাদ ধর্মনিরপেক্ষ সরকার নিশ্চিত করতে কোনোভাবেই কোনো ‘সাম্প্রদায়িক শক্তি’কে জোটে রাখা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি।

    তামিলনাড়ুর কংগ্রেস ইনচার্জ গিরিশ চোড়ানকর এক বিবৃতিতে জানিয়েছেন, সংবিধানের আদর্শে বিশ্বাসী নয় এমন কোনো দলের সঙ্গে জোট করলে কংগ্রেসের সমর্থন মিলবে না।

    বর্তমানে ১১৮ আসনের ম্যাজিক ফিগার ছুঁতে বিজয়কে বেশ বেগ পেতে হচ্ছে। নির্বাচনে ১০৮টি আসনে জয় পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে টিভিকে। কংগ্রেসের ৫ জন বিধায়ক বিজয়ের পাশে দাঁড়ালে তাঁর শক্তির পাল্লা ১১২-তে পৌঁছাবে। তবুও সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন আরও ৬ জন বিধায়ক। এই সমীকরণ মেলাতে এখন ভিসিকে, সিপিআই এবং সিপিএম-এর মতো দলগুলোর দিকে হাত বাড়িয়েছেন বিজয়। বামপন্থী ও শরিক দলগুলো যদি শেষ পর্যন্ত সমর্থন দেয়, তবে বিজয়ের জোট ১১৯টি আসন নিয়ে অনায়াসেই সরকার গঠন করতে পারবে।

    রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে, বিজয়ের প্রতিনিধিরা ইতিমধ্যে এআইএডিএমকে প্রধান ইডাপ্পাড়ি পালানিস্বামীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন। এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এআইএডিএমকে বর্তমানে বিজেপির মিত্র শক্তি হিসেবে পরিচিত। অন্যদিকে কংগ্রেসের দাবি, তাদের সঙ্গে বিজয়ের এই সমঝোতা কেবল সরকার গঠনের জন্য নয়, বরং আগামী লোকসভা ও রাজ্যসভা নির্বাচনেও এই ঐক্য বজায় থাকবে।

    রাহুল গান্ধী ও বিজয় যৌথভাবে তামিলনাড়ুর মানুষের কাছে একটি ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল সরকার উপহার দেওয়ার অঙ্গীকার করেছেন। গত ৬২ বছরের ডিএমকে এবং এআইএডিএমকে-র দ্বিদলীয় শাসনের অবসান ঘটিয়ে তামিল রাজনীতিতে এখন বিজয়ের জয়জয়কার। বিজয় নিজে দুটি আসন থেকে জয়ী হলেও একটি আসন ছেড়ে দেবেন বলে জানা গেছে, যার ফলে সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

    News Dask
    • Website

    Keep Reading

    ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক বিস্ফোরণের আশঙ্কা, জরুরি অবস্থা ঘোষণা

    ট্রাম্প কি ইরানের সঙ্গে যুদ্ধে হেরে যাচ্ছেন

    যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়ছে

    যুক্তরাষ্ট্রে মসজিদে হামলায় নিহতদের জানাজায় হাজারো মানুষের ঢল

    একের পর এক রুশ তেল শোধনাগার জ্বলছে

    চীন বেঁকে বসলে মুখ থুবড়ে পড়বে যুক্তরাষ্ট্রের অস্ত্র বাণিজ্য

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    Your source for the serious news. This demo is crafted specifically to exhibit the use of the theme as a news site. Visit our main page for more demos.

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1819044472
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.