Close Menu
    What's Hot

    জাল সনদে চাকরি: আরও ১৪১ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

    25 May, 2026

    ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক বিস্ফোরণের আশঙ্কা, জরুরি অবস্থা ঘোষণা

    25 May, 2026

    ২৪০ টন খাদ্য সহায়তা নিয়ে কুয়েতের পাশে বাংলাদেশ

    25 May, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • জাল সনদে চাকরি: আরও ১৪১ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ
    • ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক বিস্ফোরণের আশঙ্কা, জরুরি অবস্থা ঘোষণা
    • ২৪০ টন খাদ্য সহায়তা নিয়ে কুয়েতের পাশে বাংলাদেশ
    • বিশ্বজুড়ে বক্স অফিসে সাড়া ফেলেছে ‘দৃশ্যম ৩ ’
    • ২০২৬ বিশ্বকাপে দেখা যাবে না যেসব তারকা ফুটবলারদের
    • ১২ হাজার কোটি টাকার ড্রেজিং প্রকল্পে অনিয়মের অভিযোগ : তদন্তে বিআইডব্লিউটিএর শীর্ষ কর্মকর্তারা
    • জাতীয় পার্টি, ঢাকা মহানগর উত্তর-এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি অনুমোদিত।
    • শিশু শিক্ষার্থী রমিসা সহ দেশব্যাপী ধর্ষণ,হত্যা, নারী শিশু নির্যাতনের প্রতিবাদ এবং অপরাধদের সর্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ডের দাবীতে জাতীয় ছাত্র সমাজের আয়োজনে মানব বন্ধন অনুষ্ঠিত।
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    25 May, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » জাল সনদে চাকরি: আরও ১৪১ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

    জাল সনদে চাকরি: আরও ১৪১ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

    ReporterBy Reporter25 May, 2026 জাতীয় No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ডেস্ক নিউজ : সনদ জাল বা ভুয়া বলে চিহ্নিত হওয়া আরও ১৪১ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন মাদরাসার ১১৪ জন, কলেজ পর্যায়ের ২৪ জন এবং কারিগরি পর্যায়ের ৩ জন শিক্ষক।

    নোটিশে কেন তাদের এমপিও (বেতন-ভাতা বাবদ মাসিক অনুদান) বাতিল বা স্থগিত, নিয়োগ বাতিল এবং অন্যান্য প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে না, সে বিষয়ে ১০ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

    রবিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর পৃথকভাবে এ কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। গত ২৩ মে মাউশি প্রথম ধাপে ৬৩ জনকে কারণ দর্শানোর নোটিশ দেয়।

    এর আগে, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) এসব শিক্ষকের সনদ জাল বা ভুয়া বলে চিহ্নিত করে। এর ভিত্তিতে এ বিষয়ে ব্যবস্থা নিতে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে তালিকাসহ সুপারিশ পাঠায় ডিআইএ।

    পরে মন্ত্রণালয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে চিঠি দেয়। এখন সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

    ডিআইএ চূড়ান্ত তদন্ত প্রতিবেদন অনুযায়ী, দুই দফায় মোট ৭৩৩ জন শিক্ষকের সনদ জাল চিহ্নিত করেছে। এর মধ্যে স্কুল ও কলেজ পর্যায় ৪৭১ জনের তালিকা গত ১৬ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠিয়ে তাদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ের ৪০২ জন, কলেজ পর্যায়ের ৬৪ জন ও কারিগরি পর্যায়ের ৫ জন শিক্ষক রয়েছেন।

    আর গত ২৭ এপ্রিল মাদ্রাসা ও কারিগরি বিভাগে ২৬২ জন জাল সনদধারী তথ্য পাঠিয়ে একই সুপারিশ করে সংস্থাটি। ২৬২ জনের মধ্যে ২৫১ জনের শিক্ষক নিবন্ধন সনদ ও বাকি ১১ জনের বিপিএড, বিএড বা গ্রন্থাগার বিষয়ের সনদ জাল।

    Reporter

    Keep Reading

    ২৪০ টন খাদ্য সহায়তা নিয়ে কুয়েতের পাশে বাংলাদেশ

    আড়াই ঘণ্টা বিলম্বে বুড়িমারী এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

    রামিসা হত্যা: সোহেল-স্বপ্নাকে অভিযুক্ত করে চার্জশিট দিচ্ছে পুলিশ

    ঈদযাত্রায় সদরঘাটে প্রস্তুত ১৭২ লঞ্চ

    ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৩ কোটি

    সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ, সোমবার থেকে শুরু হচ্ছে ঈদের দীর্ঘ ছুটি

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    Your source for the serious news. This demo is crafted specifically to exhibit the use of the theme as a news site. Visit our main page for more demos.

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1819044472
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.