Close Menu
    What's Hot

    Discovering New Casino Sites Not on GamStop

    12 September, 2026

    Casinoer med Hurtige Udbetalinger 2026 Hvad Du Skal Vide

    12 September, 2026

    Everything You Need to Know About Amex Casinos

    12 September, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • Discovering New Casino Sites Not on GamStop
    • Casinoer med Hurtige Udbetalinger 2026 Hvad Du Skal Vide
    • Everything You Need to Know About Amex Casinos
    • Exploring Amex Casinos A Comprehensive Guide 654528328
    • Ontdek het nieuwste online casino in België 552254406
    • Wpłaty mobilne perspektywa użytkownika Irwin
    • Top Goksites Zonder CRUKS Speel Vrij en Verantwoord
    • Ontdek de Wereld van Buitenlandse Casino’s
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    12 September, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » টাইমস স্কয়ারে আর্জেন্টিনা ও আলজেরিয়া সমর্থকদের মারামারি

    টাইমস স্কয়ারে আর্জেন্টিনা ও আলজেরিয়া সমর্থকদের মারামারি

    ReporterBy Reporter17 June, 2026 খেলাধুলা No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ক্রীড়া ডেস্ক : উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপে আর্জেন্টিনার অভিযান শুরুর আগেই উত্তপ্ত হয়ে উঠেছে নিউইয়র্কের ম্যানহাটন এলাকা। কাল সকালে আলজেরিয়ার বিপক্ষে মাঠের লড়াইয়ে নামবেন লিওনেল মেসিরা। তবে হাইভোল্টেজ এই ম্যাচের আগে টাইমস স্কয়ারে দুই দেশের সমর্থকদের মধ্যে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটেছে।

    টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ‘জে’ গ্রুপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হওয়ার আগে টাইমস স্কয়ারে একটি পতাকা মিছিলের আয়োজন করেছিলেন আর্জেন্টিনার ভক্তরা। ওই কর্মসূচি চলাকালীন আলজেরিয়ার সমর্থকদের সঙ্গে তাদের তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়, যা দ্রুতই হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি ও নীল-সাদা পতাকায় সজ্জিত সমর্থকদের সঙ্গে আলজেরিয়ার সমর্থকদের ধাক্কাধাক্কি ও লাথালাথি চলছে। ব্রুট অফিশিয়াল নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রথম প্রকাশিত হয়। ভিডিওচিত্রে দেখা যায়, অনেক অপ্রাপ্তবয়স্ক ও সাধারণ দর্শকের উপস্থিতিতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘটনাস্থলে থাকা কয়েকজন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরবর্তীতে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা হস্তক্ষেপ করে সংঘর্ষ থামান।

    এই অপ্রীতিকর ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। এছাড়া কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়েও স্থানীয় কর্তৃপক্ষ বা পুলিশ কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

    টাইমস স্কয়ারের এই সমাবেশটি ছিল বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনা সমর্থকদের অন্যতম বড় জমায়েত। এছাড়া কানসাস সিটিতেও ভক্তদের বড় একটি দল জড়ো হয়েছেন বলে জানা গেছে, যেখানে বর্তমানে লিওনেল স্কালোনির শিষ্যরা অবস্থান করছেন। কাল আলজেরিয়ার বিপক্ষেই গতবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এই বছরের বিশ্বকাপ যাত্রা শুরু হবে।

    Reporter

    Keep Reading

    ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

    আইসিসির মাসসেরার দৌড়ে হাসান মাহমুদ

    আট বছর পর ফাইনালের হাতছানি নিগারদের

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

    ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগে ১ লাখের বেশি মানুষের সমর্থন

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.