Close Menu
    What's Hot

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

    7 September, 2026

    ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার

    7 September, 2026

    ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটায় ৩ জনকে শোকজ

    7 September, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী
    • ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার
    • ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটায় ৩ জনকে শোকজ
    • Lootrun Casino Зеркало Рабочие Решения для Игроков
    • হিমবাহের গলন ঠেকাতে ভেড়ার উল, সুইস বিজ্ঞানীদের পরীক্ষায় মিলল সাফল্য
    • ৫ গোলে জিতেও সন্তুষ্ট নন বার্সেলোনা কোচ
    • Ανακαλύψτε τα Καλύτερα Ξένα Καζίνο 432611625
    • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    7 September, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » বিশ্ব চ্যাম্পিয়নের তকমা নিয়ে দেশে ফিরলো স্পেন

    বিশ্ব চ্যাম্পিয়নের তকমা নিয়ে দেশে ফিরলো স্পেন

    ReporterBy Reporter20 July, 2026 খেলাধুলা No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ক্রীড়া ডেস্ক : আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বজয়ের গৌরব অর্জন করেছে স্পেন। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে রোববারের রোমাঞ্চকর ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের স্তব্ধ করে উল্লাসে মেতে ওঠেন রদ্রি, লামিনে ইয়ামাল, পাউ কুবারসি ও গাভিরা। নিউইয়র্কের সেই বাঁধভাঙা উচ্ছ্বাসের রেশ ধরে আজই সোনালী ট্রফিটি নিয়ে দেশের মাটিতে পা রাখলেন বিশ্বজয়ী স্প্যানিশ তারকারা।

    ইয়ামাল-রদ্রিরা কখন মাদ্রিদে পা রাখবেন-ভক্ত-সমর্থকেরা এ নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। অবশেষে আজ দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। মাদ্রিদে স্পেনের ফুটবল দলের বিমান অবতরণ করতেই একে একে বেরিয়ে এলেন অধিনায়ক রদ্রি ও কোচ লুইস দে লা ফুয়েন্তেসহ আরও অনেকেই। রদ্রি বিমান থেকে নামার আগেই উঁচিয়ে ধরলেন শিরোপা। নামার পর স্প্যানিশ অধিনায়ক, কোচ দে লা ফুয়েন্তে, কুকুরেয়া, কুবারসিরা ফটোসেশন করেছেন।

    দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পর কোচ, ফুটবলার, সাপোর্টিং স্টাফদের মুখে দেখা গেছে হাসি। তবে ১৬ বছর পর বিশ্বকাপ জয় বলে কথা। রাজকীয় বরণ না হলে কি চলে! ছাদখোলা বাসে পুরো মাদ্রিদ ঘোরার আগে রাজা ষষ্ঠ ফিলিপ চ্যাম্পিয়ন দলের সদস্যদের সংবর্ধনা দেবেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে।

    নিউজার্সিতে গতকাল আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় বিশ্বকাপ জিতল স্পেন। চ্যাম্পিয়ন হওয়ার পর স্প্যানিশ ফুটবলাররা শুরু করেন উদযাপন। ইয়ামালের ভাইও গাভি, পাউ কুবারসি, মার্ক কুকুরেয়াদের সঙ্গে ফুটবল খেলেছে। বড় ভাইয়ের প্রথম বিশ্বকাপ জয়ের পর সেই ট্রফি হাতে নিয়ে উদযাপনও করেছে কেইন। কখনো লাফ দিয়ে ভাইয়ের কোলে উঠেছে কেইন। চ্যাম্পিয়ন হয়েছে বলে কথা। ইয়ামাল ও তাঁর ভাইয়ের এমন বাঁধভাঙা উচ্ছ্বাস তো শিরোপাজয়ীদেরই মানায়।

    ১৬ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দে উদযাপন করতে গিয়ে স্পেনের পশ্চিমাঞ্চলে একটি ফোয়ারা ধসে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন আহত হয়েছেন বলে আজ স্থানীয় কর্তৃপক্ষ ও গণমাধ্যম জানিয়েছে। এর আগে নিউজার্সিতে ১০৬ মিনিটে ফেরান তোরেসের গোলে শিরোপা নিশ্চিত করে স্পেন।

    Reporter

    Keep Reading

    ৫ গোলে জিতেও সন্তুষ্ট নন বার্সেলোনা কোচ

    বিপিএল অত্যন্ত জনপ্রিয়, এ ধরনের টুর্নামেন্ট প্রতি বছরই হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

    এবার পাকিস্তানকে গোলবন্যায় ভাসিয়ে বাংলাদেশের বড় জয়

    মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক হচ্ছেন রোমেরো?

    মেসি-রোনালদো কি সত্যিই একই দলে খেলবেন?

    মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.