Close Menu
    What's Hot

    ‘মিস্টার ৫%’ আবুল খায়েরকে ঘিরে গুরুতর অভিযোগ : প্রধান প্রকৌশলীর পদ দখলে মরিয়া, শত কোটি টাকার সম্পদের অভিযোগ-দৃষ্টি আকর্ষণ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের !

    7 September, 2026

    নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    7 September, 2026

    বছরে ১০ হাজার বাংলাদেশি শ্রমিক বৈধভাবে যেতে পারবেন ইতালিতে

    7 September, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ‘মিস্টার ৫%’ আবুল খায়েরকে ঘিরে গুরুতর অভিযোগ : প্রধান প্রকৌশলীর পদ দখলে মরিয়া, শত কোটি টাকার সম্পদের অভিযোগ-দৃষ্টি আকর্ষণ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের !
    • নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
    • বছরে ১০ হাজার বাংলাদেশি শ্রমিক বৈধভাবে যেতে পারবেন ইতালিতে
    • প্রত্যেক নাগরিকের জন্য দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতার সুযোগ নিশ্চিতই সরকারের অগ্রাধিকার
    • নড়াইলে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন
    • প্রাথমিকের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত : গণশিক্ষা প্রতিমন্ত্রী
    • রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী
    • ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    7 September, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » রোহিঙ্গা সংকট সমাধানে নতুন রাজনৈতিক কৌশল জরুরি: সামি হামদি

    রোহিঙ্গা সংকট সমাধানে নতুন রাজনৈতিক কৌশল জরুরি: সামি হামদি

    ReporterBy Reporter31 August, 2026 জাতীয় No Comments4 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ডেস্ক নিউজ : রোহিঙ্গা সংকটকে শুধু মানবিক সংকট হিসেবে না দেখে বাংলাদেশের জন্য একটি কৌশলগত ও রাজনৈতিক বিষয় হিসেবে বিবেচনা করে নতুনভাবে চিন্তা করার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ সাংবাদিক ও ভূরাজনৈতিক বিশ্লেষক সামি হামদি।

    তিনি বলেছেন, শুধু কূটনৈতিক প্রচেষ্টা দিয়ে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন সম্ভব নয়। এর জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামো প্রয়োজন।

    রবিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে আয়োজিত ‘মুভ টাউন হল: বিয়ন্ড দ্য ক্যাম্পস-বাংলাদেশ অ্যাজ দ্য আর্কিটেক্ট অব রোহিঙ্গা রিটার্ন’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন সামি হামদি। অনুষ্ঠানটি হিউম্যান কনসার্ন ইউএসএর অংশীদারত্বে আয়োজিত হয়।

    সামি হামদি বলেন, রোহিঙ্গা সংকটকে বাংলাদেশ বর্তমানে মূলত মানবিক সংকট হিসেবে মোকাবিলা করছে। কিন্তু এটি বাংলাদেশের জন্য ভবিষ্যতে নিরাপত্তা ও রাজনৈতিক সংকটে রূপ নিতে পারে। তাই এখন থেকেই বাংলাদেশকে নিজস্ব রাজনৈতিক রোডম্যাপ তৈরি করতে হবে।

    তিনি বলেন, ‘কূটনীতি একা যথেষ্ট নয়। কূটনীতি যথেষ্ট হলে জাতিসংঘ বাংলাদেশকে রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাধ্য করার মতো পরিস্থিতি তৈরি করত না।’

    রাখাইনে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, আরাকান আর্মি ও মিয়ানমার সরকারের মধ্যে ভবিষ্যতে কোনো আলোচনা হলে সেখানে বাংলাদেশের ভূমিকা কতটা থাকবে, সেটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশ এখন থেকেই আন্তর্জাতিক ও আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে কৌশলগতভাবে কাজ না করলে ভবিষ্যতের আলোচনায় নিজেদের স্বার্থ প্রতিষ্ঠা করা কঠিন হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

    রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক শক্তিগুলোর সম্ভাব্য ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান ও মালয়েশিয়াসহ মুসলিম বিশ্বের দেশগুলোর সঙ্গে বাংলাদেশকে আরও সক্রিয়ভাবে কাজ করার পরামর্শ তিনি দেন। এমনকি উত্তর রাখাইনে নিরাপত্তা নিশ্চিত করতে একটি আঞ্চলিক শান্তিরক্ষী বা নিরাপত্তা ব্যবস্থার সম্ভাবনাও তুলে ধরেন তিনি।

    সামি হামদি বলেন, ‘বাংলাদেশ শুধু এমন একটি দেশ নয়, যে একটি সমস্যার বোঝা বহন করছে। রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের আঞ্চলিক প্রভাব বাড়ানোর সুযোগ হিসেবেও দেখা যেতে পারে।’

    তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা সংকটকে ঘিরে বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন হলো নতুন করে চিন্তা করার সক্ষমতা। আমরা আবার স্বপ্ন দেখতে পারি কি না, সেটিই প্রশ্ন।’

    রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার বিষয়টি নিয়ে নেতিবাচক ধারণার সমালোচনা করে হামদি বলেন, রোহিঙ্গাদের শুধু ‘বোঝা’ হিসেবে দেখলে সংকটের প্রকৃত কারণ আড়ালে থেকে যায়। তাঁদের শিক্ষা, নেতৃত্বের বিকাশ এবং নিজেদের কণ্ঠ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ দিতে হবে।

    অনুষ্ঠানে বক্তব্য দেন মুসলিম এইডের মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের কর্মসূচি ব্যবস্থাপক এবং ইসলামিক রিলিফ অস্ট্রেলিয়ার সাবেক উপপ্রধান নির্বাহী কর্মকর্তা ফাদলুল্লাহ উইলমট। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা সংকট মোকাবিলায় প্রয়োজনীয় অর্থ ও সহায়তা দিতে ব্যর্থ হয়েছে। ফলে শরণার্থী শিবিরগুলোতে শিক্ষা, খাদ্য, পানি ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক প্রয়োজন পূরণেও ঘাটতি তৈরি হচ্ছে।

    বাংলাদেশের ওপর দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সংকটের ভার বহনের বিষয়টি তুলে ধরে উইলমট বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনই চূড়ান্ত সমাধান হতে পারে, তবে তাঁদের এমন পরিস্থিতিতে ফেরত পাঠানো যাবে না যেখানে আবারও নাগরিকত্ব ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হতে হয়।
    তিনি বলেন, প্রত্যাবাসনের ক্ষেত্রে তিনটি বিষয় নিশ্চিত করা জরুরি-নাগরিকত্ব, ক্ষতিপূরণ এবং আইনগত অধিকার।

    জমি ও সম্পত্তি হারানোর ক্ষতিপূরণ এবং চলাচল, শিক্ষা ও কাজের অধিকার বাস্তবে নিশ্চিত না হলে প্রত্যাবাসন টেকসই হবে না বলে মন্তব্য করেন তিনি।

    বাংলাদেশের ওপর রোহিঙ্গা সংকটের প্রভাবের কথা উল্লেখ করে উইলমট বলেন, রোহিঙ্গারা বাংলাদেশের অপেক্ষাকৃত দরিদ্র অঞ্চলে আশ্রয় নিয়েছে। এতে স্থানীয় জনগোষ্ঠীও বিভিন্নভাবে চাপের মুখে পড়ছে। তাই মানবিক সহায়তার ক্ষেত্রে শরণার্থীদের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীকেও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

    অনুষ্ঠানে রোহিঙ্গা অ্যাক্টিভিস্ট মাহমুদ হাসান রোহিঙ্গাদের শিক্ষা, নেতৃত্বের বিকাশ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অর্থবহ অংশগ্রহণের সুযোগ দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, রোহিঙ্গারা শুধু একটি ‘সংকট’ নয়, তাঁরা মানুষ। তাঁদের ভবিষ্যতের জন্য শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও জীবিকার সুযোগ তৈরি করা প্রয়োজন।

    নিজের অভিজ্ঞতা তুলে ধরে মাহমুদ হাসান বলেন, তিনি ২০১৬ সালে সপ্তম শ্রেণিতে পড়ার সময় মিয়ানমার থেকে বাংলাদেশে চলে আসেন। পরের বছর তাঁর মা বাংলাদেশে আসেন। মিয়ানমারে শিক্ষার্থী, নেতা, বুদ্ধিজীবী ও নিজেদের অধিকার নিয়ে কথা বলা ব্যক্তিদের ওপর দমন-পীড়নের কারণে তাঁদের মতো অনেক পরিবারকে দেশ ছাড়তে হয়েছে বলে তিনি জানান।

    মাহমুদ হাসান বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভুল ইতিহাস ও নেতিবাচক প্রচারণা চালানো হয়েছে। সেখানে রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত করে তাঁদের বহিরাগত হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। “তারা যদি বই লিখে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করতে পারে, তাহলে আমরা ভালো মানুষরা কী করছি? আমরা কেন আমাদের কণ্ঠ আন্তর্জাতিকভাবে তুলে ধরতে পারছি না?”

    রোহিঙ্গা তরুণদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে প্রত্যাবাসনের জন্য প্রস্তুত হতে হলে রোহিঙ্গাদের নিজেদের নেতৃত্ব ও সক্ষমতা বাড়াতে হবে। একই সঙ্গে বাংলাদেশের জনগণ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে রোহিঙ্গাদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

    অনুষ্ঠানে বক্তারা রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব, বাংলাদেশের কূটনৈতিক ভূমিকা, রোহিঙ্গাদের অধিকার এবং ভবিষ্যৎ প্রত্যাবাসন নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের আয়োজকরা রোহিঙ্গা ও বাংলাদেশের মানুষের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক এবং সংকট সমাধানে নতুন প্রজন্মের।

    Reporter

    Keep Reading

    নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    বছরে ১০ হাজার বাংলাদেশি শ্রমিক বৈধভাবে যেতে পারবেন ইতালিতে

    প্রত্যেক নাগরিকের জন্য দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতার সুযোগ নিশ্চিতই সরকারের অগ্রাধিকার

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

    ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার

    ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটায় ৩ জনকে শোকজ

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.