Close Menu
    What's Hot

    নড়াইলে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

    7 September, 2026

    প্রাথমিকের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত : গণশিক্ষা প্রতিমন্ত্রী

    7 September, 2026

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

    7 September, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • নড়াইলে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন
    • প্রাথমিকের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত : গণশিক্ষা প্রতিমন্ত্রী
    • রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী
    • ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার
    • ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটায় ৩ জনকে শোকজ
    • Lootrun Casino Зеркало Рабочие Решения для Игроков
    • হিমবাহের গলন ঠেকাতে ভেড়ার উল, সুইস বিজ্ঞানীদের পরীক্ষায় মিলল সাফল্য
    • ৫ গোলে জিতেও সন্তুষ্ট নন বার্সেলোনা কোচ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    7 September, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » সামনে কঠিন পথ, তবু জয়ের আশা অস্ট্রেলিয়ার

    সামনে কঠিন পথ, তবু জয়ের আশা অস্ট্রেলিয়ার

    ReporterBy Reporter15 August, 2026 খেলাধুলা No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ক্রীড়া ডেস্ক : প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয়েছে মাত্র ১৯৮ রানে। ২ উইকেট হারিয়েই লিড নিয়ে ফেলেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে নাজমুল হোসেনের দল এগিয়ে ১৫৩ রানে, হাতে এখনো ৪ উইকেট। ডারউইন টেস্টের প্রথম দুই দিনে বাংলাদেশের দাপট দেখে কেউ কেউ তো অস্ট্রেলিয়ার হারও দেখে ফেলছেন।

    তবে যে দলের ডিএনএতে আছে শেষ পর্যন্ত হার না মানার মানসিকতা, তারা কি আর এত দ্রুত হাল ছাড়ে! দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা বো ওয়েবস্টারের কণ্ঠেও শোনা গেছে একই প্রতিধ্বনি।

    সামনের কাজ কঠিন মেনে নিয়েও ৩২ বছর বয়সী এই অলরাউন্ডার বলেছেন, ‘আমার বিশ্বাস, সবাই এখনো হিসাব-নিকাশ করছে কীভাবে এই ম্যাচটা জেতা যায়। অবশ্যই আমাদের প্রথম লক্ষ্য হবে শেষের এই চারটি উইকেট যত দ্রুত সম্ভব তুলে নেওয়া। তারপর হয়তো টানা দুই দিন খুব ভালো ব্যাটিং করতে হবে—যা নিঃসন্দেহে কঠিন কাজ হবে। তবে ছেলেদের নিজেদের সামর্থ্যের ওপর পুরো ভরসা আছে এটা করে দেখানোর।’

    প্রথম ইনিংসে বাংলাদেশের বোলারদের বিপক্ষে ভালো করতে পারেননি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। স্টিভেন স্মিথ ছাড়া ত্রিশের ঘরেও পৌঁছাতে পারেননি। তবে বাংলাদেশের হয়ে তানজিদ হাসান সেঞ্চুরি পেয়েছেন, অধিনায়ক নাজমুলও করেছেন ৮৪ রান। বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করেছে ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে।

    ওয়েবস্টার মনে করেন এখন উইকেটের ধরনে কিছুটা বদল এসেছে, ‘মাঠে আজ বেশ গরম ছিল, তবে উইকেট দেখে মনে হচ্ছিল এটা আগের চেয়ে কিছুটা ফ্ল্যাট বা ব্যাটিংয়ের উপযোগী হয়ে এসেছে—প্রথম দিনের সকালের মতো আর অতটা কঠিন ছিল না।’

    তবে বাংলাদেশের ব্যাটসম্যানদেরও কৃতিত্ব দিতে ভোলেননি তিনি, ‘তারা সত্যিই খুব ভালো ব্যাট করেছে। আমরা উইকেট পাওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়ার চেষ্টা করেছি—ওয়াইড বল, সোজা বল, স্পিন, বাউন্সার—যেন একটা উইকেট পেয়ে ওদের চেপে ধরা যায়। কিন্তু হ্যাঁ, তারা চমৎকার ব্যাটিং করেছে ও আগামীকাল আমাদের নতুন কিছু পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে।’

    Reporter

    Keep Reading

    ৫ গোলে জিতেও সন্তুষ্ট নন বার্সেলোনা কোচ

    বিপিএল অত্যন্ত জনপ্রিয়, এ ধরনের টুর্নামেন্ট প্রতি বছরই হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

    এবার পাকিস্তানকে গোলবন্যায় ভাসিয়ে বাংলাদেশের বড় জয়

    মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক হচ্ছেন রোমেরো?

    মেসি-রোনালদো কি সত্যিই একই দলে খেলবেন?

    মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.