Close Menu
    What's Hot

    হরমুজে কোনো প্রযুক্তিই আইআরজিসির ‘চোখ ফাঁকি’ দিতে পারবে না: মুখপাত্র

    9 September, 2026

    সালমান শাহ হত্যা মামলা, রিমান্ডে ‘তথ্য গোপন’ করায় কারাগারে ডন

    9 September, 2026

    জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির

    9 September, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • হরমুজে কোনো প্রযুক্তিই আইআরজিসির ‘চোখ ফাঁকি’ দিতে পারবে না: মুখপাত্র
    • সালমান শাহ হত্যা মামলা, রিমান্ডে ‘তথ্য গোপন’ করায় কারাগারে ডন
    • জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির
    • বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর
    • শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন কি না, আইন অনুযায়ী সিদ্ধান্ত : আইনমন্ত্রী
    • Turnieje slotowe dla polskich graczy – Odkryj swoje ulubione automaty!
    • Wygaśnięcie bonusu w Spingranny – Co musisz wiedzieć
    • Wygrane Klastrowe w BonanzaGame – Twoja Szansa na Sukces
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    10 September, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » হালান্ডের ‘মাইন্ড গেম’, জবাব দিল থ্রি লায়ন্সরা

    হালান্ডের ‘মাইন্ড গেম’, জবাব দিল থ্রি লায়ন্সরা

    ReporterBy Reporter10 July, 2026 খেলাধুলা No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ক্রীড়া ডেস্ক : দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই চমকের পর চমক দেখাচ্ছে নরওয়ে। প্রধান তারকা আর্লিং হালান্ডের অনবদ্য ‘গোলমেশিনে’ ভর করে সবশেষ ম্যাচে তারা বিদায় করেছে শক্তিশালী ব্রাজিলকে। এবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়ের প্রতিপক্ষ অন্যতম ফেভারিট ইংল্যান্ড। গত তিন আসরে দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে ওঠার হাতছানি এখন ‘থ্রি লায়ন্সদের’ সামনে। তবে এই হাইভোল্টেজ মহারণের আগে প্রতিপক্ষ ইংল্যান্ডকেই এগিয়ে রাখছেন নরওয়েজিয়ান গোলমেশিন হালান্ড।

    শনিবার রাতে মায়ামিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ‘মাইন্ড গেম’ খেলছেন হালান্ড, এমনটাই দাবি করেছেন ইংলিশ ডিফেন্ডার নিকো ও’রিলি। নরওয়েজিয়ান স্ট্রাইকার বলেছিলেন, ‘নরওয়ের বিশ্বকাপ জেতার সম্ভাবনা খুবই কম। চাপ থাকবে ইংল্যান্ডের ওপরে। আমি মনে করি তারা অন্যতম ফেভারিট।’ হেসে সাংবাদিকদের বললেন, ‘আমি মনে করি আপনাদের সবার উচিত সব চাপ ইংল্যান্ডের ওপর দেওয়া।’

    ও’রিলি ছাড়াও মার্ক গুয়েহি ও জন স্টোনসের সঙ্গে ম্যানসিটির ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন হালান্ড। এবার জাতীয় দলের জার্সিতে তাদের বিপক্ষেই খেলতে হচ্ছে তাকে। লিডসে জন্ম নেওয়া হালান্ড বললেন, ‘এটা বিশেষ ম্যাচ, অবশ্যিই। আমি মনে করি এটা আমার জন্য মহাবিশেষ। কারণ আমি ইংল্যান্ডে খেলি এবং ইংল্যান্ডেই জন্মেছি। এটা মজার খেলা হতে যাচ্ছে এবং দারুণ।’

    ইংল্যান্ডের ওপর চাপ দিয়ে হালান্ডের নির্ভার হয়ে থাকা প্রসঙ্গে ও’রিলি বললেন, ‘হ্যাঁ এটা মাইন্ড গেম। কিন্তু তারা ভালো দলও। তারা সেটা পুরো টুর্নামেন্ট জুড়ে দেখিয়েছে। কিন্তু কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে নিয়ে আমাদের চিন্তার প্রয়োজন নেই। তারা দলগতভাবে ভালো এবং এটা হতে যাচ্ছে দারুণ খেলা।’

    বিশ্বকাপে অভিষেকেই চার ম্যাচে সাত গোল করে গোল্ডেন বুটের দৌড়ে হালান্ড। মেসি ও এমবাপে আট গোল নিয়ে তার উপরে। ও’রিলি মনে করেন হালান্ডকে দমিয়ে রাখতে পারলে ইংল্যান্ড সেমিফাইনালে উঠতে পারবে। তার কথা, ‘আমরা সবাই জানি সে কেমন। সে গোল করতে পারে। বক্সের মধ্যে বিপজ্জনক। সে সত্যিকারের হুমকি। কিন্তু তাদের প্রথমে তার কাছে বল তো দিতে হবে। আমি মনে করি আর্লিংকে দমিয়ে রাখতে পারলে আমাদের ম্যাচটি জেতার ভালো সুযোগ আছে।’

    Reporter

    Keep Reading

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

    ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগে ১ লাখের বেশি মানুষের সমর্থন

    বাংলাদেশ দলের নতুন জার্সি কিনতে গুনতে হবে ১,৬০০ টাকা

    বরখাস্তের ৪ দিন পর বাংলাদেশের বিতর্কিত কোচ বললেন— ‘মেরে ফেলার হুমকি পেয়েছি’

    এবারের ব্যালন ডি’অর জয়ে আশাবাদী এমবাপ্পে

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.