Close Menu
    What's Hot

    সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

    18 June, 2026

    ভিয়েতনামে মাংসের জন্য চুরি করা ৪০০-এর বেশি বিড়াল উদ্ধার

    18 June, 2026

    সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ৫ অপহৃত জেলে

    18 June, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
    • ভিয়েতনামে মাংসের জন্য চুরি করা ৪০০-এর বেশি বিড়াল উদ্ধার
    • সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ৫ অপহৃত জেলে
    • আমিই বস, ম্যাক্রোঁ-মেলোনিদের সামনে ঘোষণা ট্রাম্পের
    • ইরাকের গোল নায়ক আয়মেনের অবিশ্বাস্য ইতিহাস
    • অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের মেয়েরা
    • কাজের চাপে অসুস্থ জেনিফার লোপেজ, ভর্তি হয়েছিল হাসপাতালে
    • পিতা মুক্তিযুদ্ধে শহীদ, অথচ জামায়াত এমপি জন্মেছেন ১৯৮১ সালে!
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    18 June, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের মেয়েরা

    অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের মেয়েরা

    ReporterBy Reporter17 June, 2026 খেলাধুলা No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ক্রীড়া ডেস্ক : যে লড়াইয়ের পূর্বাভাস ছিল একতরফা, মাঠেও তার ব্যতিক্রম হয়নি। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি বাংলাদেশ নারী দল।

    বুধবার (১৭ জুন) হেডিংলিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৭৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে অস্ট্রেলিয়া মাত্র ১ উইকেট হারিয়ে ৯.৩ ওভারেই জয় নিশ্চিত করে।

    বাংলাদেশের ইনিংসের শুরুটাও ছিল হতাশাজনক। দলীয় ১৫ রানের মধ্যেই ফিরে যান দুই ওপেনার দিলারা আক্তার ও জুরাইয়া ফেরদৌস। দিলারা ৩ বল মোকাবিলা করে রান না করেই সাজঘরে ফেরেন। আর নেদারল্যান্ডসের বিপক্ষে আগের ম্যাচে ফিফটি করে দলকে জেতানো জুরাইয়া এবার ৯ বলে ৮ রান করে আউট হন। শুরুতেই দুই ওপেনারের বিদায়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

    একপর্যায়ে ২৭ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশ নারী দলের। সেখান থেকে দলের রান ৫০ পেরোয় রিতু মনি ও অধিনায়ক নিগারের ব্যাটে। ষষ্ঠ উইকেটে জুটি বেধে ৫২ বলে ৩২ রান করেন তাঁরা। ৪৭ বলে নিগার ২৭ ও রিতু ২৬ বল খেলে ১৬ রান করেন।

    বাংলাদেশ নারী দল অবশ্য শেষ পর্যন্ত অলআউট হয়নি। তবে নিগার ও রিতু ছাড়া কেউই ব্যক্তিগত সংগ্রহ দুই অঙ্কে নিতে পারেননি। রান তাড়া করতে নেমে বাংলাদেশকে কোনো সুযোগই দেয়নি অস্ট্রেলিয়া নারী দল। ১০ বলে ১০ রান করা বেথ মনি পঞ্চম ওভারে মারুফার বলে রিতুর হাতে ক্যাচ দেন, এটুকুই। ওপেনার জর্জিয়া ভল ৩২ বলে অপরাজিত ৪৫ ও এলিস পেরি ১৫ বলে অপরাজিত ১৯ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।

    টি–টুয়েন্টি বিশ্বকাপে ২০ জুন পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল।

    Reporter

    Keep Reading

    ইরাকের গোল নায়ক আয়মেনের অবিশ্বাস্য ইতিহাস

    মেসি ৩-০ আলজেরিয়া; আর্জেন্টিনার দারুণ সূচনা

    রেকর্ডটা বাকি ছিল, সেটাও ছুঁয়ে ফেললেন মেসি

    টাইমস স্কয়ারে আর্জেন্টিনা ও আলজেরিয়া সমর্থকদের মারামারি

    আলজেরিয়া ম্যাচে শুরু থেকেই খেলবেন মেসি

    রোনালদোর অবাক করা কাণ্ড!

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.