Close Menu
    What's Hot

    শারদীয় দুর্গোৎসব শুরু আজ

    16 October, 2026

    গভীর রাতে গুলশানের দুই ক্লাবে মাদকবিরোধী অভিযান

    16 October, 2026

    Discover the Thrills of Mr Jones Casino 359893875

    16 October, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • শারদীয় দুর্গোৎসব শুরু আজ
    • গভীর রাতে গুলশানের দুই ক্লাবে মাদকবিরোধী অভিযান
    • Discover the Thrills of Mr Jones Casino 359893875
    • Quick Withdrawal Casinos A Guide to Fast Earnings
    • Pay with Echeck at Online Casinos A Comprehensive Guide 390391859
    • The Rise of Mobile Gambling Websites A Comprehensive Guide
    • Casinò non AAMS Guida Completa e Sicura 414321093
    • Casinon utan svensk licens – Upptäck de bästa alternativen
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    16 October, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » আত্মসমর্পণের পর আদালত থেকে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন

    আত্মসমর্পণের পর আদালত থেকে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন

    ereen moonBy ereen moon16 November, 2025 অপরাধ ও দুর্নীতি No Comments3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আদালত প্রতিবেদকঃ পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার বিনিময়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ এবং হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে দায়ের করা মামলায় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

    রবিবার সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ আফরোজা হক তানিয়ার আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন আদালত।

    সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

    আদালত সূত্রে জানা গেছে, মামলাটিতে আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য ধার্য ছিল। তবে আসামি মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী আদালতে হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর একই আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর ধার্য করা হয়।

    আসামি মেহজাবীনের আইনজীবী অ্যাডভোকেট তুহিন হাওলাদার দাবি করে বলেন, ঘটনাটি পুরোটাই সাজানো। কারণ মামলার বাদীর সাথে মেহজাবীন চৌধুরী এবং তার ভাইয়ের কোনো পরিচয়ই ছিল না। মেহজাবীন চৌধুরী যেহেতু প্রতিষ্ঠিত অভিনেত্রী, তাই অভিনয় জগতে তার প্রতিপক্ষ থাকতে পারে। আর সেই প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে মামলার বাদী হয়ত প্রভাবিত হয়েছে এবং লাভবান হয়েছে। তাই হয়ত ঘটনা সাজিয়ে একটি মামলা দায়ের করেছে। এটি একটি অস্তিত্ববিহীন মামলা।

    তিনি বলেন, মামলার পর পদ্ধতিগতভাবে প্রথমে সমন জারি হয়েছে, পরে বাদী আবার গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছে। যেহেতু আসামিরা মামলার খবর জানে না, আদালত নিয়ম অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। পরবর্তীতে মিডিয়াতে আমরা গ্রেফতারি পরোয়ানা জারির খবর শুনে আদালতে আত্মসমর্পণ করা হয়েছে (মেহজাবীন চৌধুরী), আদালতকে বলেছি মামলার ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা যেকোনো শর্তে জামিন চেয়েছি। আদালত আমাদের বক্তব্য শুনেছেন এবং মেহজাবীন চৌধুরী ও তার ভাইকে জামিন দিয়েছেন।

    পরবর্তী ধার্য তারিখে নিজেদের ব্ক্তব্য আদালতে উপস্থাপন করা হবে বলেও জানান আসামি মেহজাবীনের এই আইনজীবী।

    মামলা সূত্রে জানা যায়, বাদীর সঙ্গে দীর্ঘদিন পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আসামি মেহজাবীন চৌধুরী নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখবেন বলে নগদ অর্থ এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন তারিখ ও সময়ে মোট ২৭ লাখ টাকা দেন। এরপর মেহজাবীন ও তার ভাই দীর্ঘদিন ব্যাবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ না নেওয়ায় বাদী বিভিন্ন সময় টাকা চাইতে গেলে আজকে দেব, কালকে দেব বলে দীর্ঘদিন কালক্ষেপণ করে।

    পরে গত ১১ ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইতে গেলে তারা ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলেন। ওইদিন ঘটনাস্থলে গেলে মেহজাবীন ও তার ভাইসহ অজ্ঞাত পরিচয়ের আরও ৪-৫ জন বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তারা বলেন, এরপর তুই আমাদের বাসায় টাকা চাইতে যাবি না। তোকে বাসার সামনে পুনরায় দেখলে জানে মেরে ফেলব। এসব কথা বলে তারা বাদীকে জীবননাশের হুমকি ধামকি ও ভয়ভীতি দেখান। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট ভাটারা থানায় গেলে থানা কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করার পরামর্শ দেয়।

    এ ঘটনায় আমিরুল ইসলাম বাদী হয়ে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/ ১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন।

    আদালত মেহজাবীন
    ereen moon
    • Website

    Keep Reading

    গভীর রাতে গুলশানের দুই ক্লাবে মাদকবিরোধী অভিযান

    ১ হাজার কর্মী ছাঁটাই করছে নেটফ্লিক্স

    দ্বন্দ্ব পেরিয়ে বন্ধুত্ব: সালমান বললেন ‘অনেক দিন ধরেই সবকিছু ঠিকঠাক চলছে’

    এআই দিয়ে বানোয়াট কনটেন্ট তৈরি বিনোদন নয়, অপরাধ: মেহজাবীন

    বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

    ‘জেন-জি প্রজন্মের সবচেয়ে বয়স্ক সদস্য সাইফ’, কেন এমনটা শুনতে হলো অভিনেতাকে

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.