Close Menu
    What's Hot

    পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা

    28 June, 2026

    ‘কোনো কিছুই অসম্ভব নয়’—আর্জেন্টিনার ম্যাচের আগে কেপ ভার্দে কোচ

    28 June, 2026

    রোনালদোই এবার বিশ্বকাপ জিতবেন: ঘানার ধর্মীয় গুরু

    28 June, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা
    • ‘কোনো কিছুই অসম্ভব নয়’—আর্জেন্টিনার ম্যাচের আগে কেপ ভার্দে কোচ
    • রোনালদোই এবার বিশ্বকাপ জিতবেন: ঘানার ধর্মীয় গুরু
    • ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
    • Casino Uden ROFUS med Free Bonusser Alt Du Behøver at Vide
    • যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’
    • বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন
    • আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    28 June, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ

    আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ

    ReporterBy Reporter28 June, 2026 আন্তর্জাতিক No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

    আজ শনিবার রাজধানী কাবুলসহ দেশের বিভিন্ন এলাকার পাশাপাশি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে বলে জানায় বার্তা সংস্থা এএফপি।

    প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে অবস্থানরত এএফপির সাংবাদিকরা ভূমিকম্পটি অনুভব করেছেন। কাবুলে কয়েকটি ভবন কেঁপে ওঠে। এক সাংবাদিক জানান, একটি ভবনের ভেতরের দেয়ালে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে।

    যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে। এর গভীরতা ছিল ২০৮ দশমিক ৩ কিলোমিটার।

    বালখ, বাদাখশান, নানগারহার ও খোস্তসহ বিভিন্ন প্রদেশেও কম্পন অনুভূত হয়েছে। বাদাখশান ও বালখের সীমান্ত তাজিকিস্তান ও পাকিস্তানের সঙ্গে সংযুক্ত।

    এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভূমিকম্পের অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

    এএফপির প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ দেশ। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের মিলনস্থল হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প হয়।

    গত এপ্রিলে বাদাখশান প্রদেশে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ১২ জন নিহত হন।

    এর আগে ২০২৫ সালের আগস্টে পূর্ব আফগানিস্তানে ৬ মাত্রার অগভীর ভূমিকম্পে পাহাড়ি ঢালের কয়েকটি গ্রাম ধ্বংস হয়ে যায় এবং ২ হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। কয়েক সপ্তাহ পর উত্তর আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্পে অন্তত ২৭ জন নিহত হন।

    এছাড়া ২০২৩ সালে পশ্চিমাঞ্চলীয় হেরাত এবং ২০২২ সালে পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে শত শত মানুষ নিহত হন এবং হাজারো ঘরবাড়ি ধ্বংস হয়।

    এএফপি জানায়, কয়েক দশকের সংঘাতে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের অনেক গ্রামীণ বাড়ি নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে তৈরি। দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি, দুর্বল যোগাযোগব্যবস্থা এবং সীমিত অবকাঠামোর কারণে দেশটিতে দুর্যোগ পরবর্তী উদ্ধার ও ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণেও প্রায়ই বিলম্ব হয়।

    Reporter

    Keep Reading

    ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি

    যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া

    চীনে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত, আতঙ্কে স্থানীয়রা

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪

    ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, স্পেনেই চার দিনে মৃত্যু ২১২

    ভেনেজুয়েলায় বড় দুই ভূমিকম্পের পর আরও দু’টি কম্পন

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.