Close Menu
    What's Hot

    ৮ উপজেলা পরিষদের প্রশাসকের দায়িত্বে ইউএনও

    27 September, 2026

    Udenlandsk Casino uden ROFUS En Guide til Spil uden Begrænsninger -2069079233

    27 September, 2026

    Udenlandsk Casino Uden ROFUS En Guide til Spilglæde

    27 September, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ৮ উপজেলা পরিষদের প্রশাসকের দায়িত্বে ইউএনও
    • Udenlandsk Casino uden ROFUS En Guide til Spil uden Begrænsninger -2069079233
    • Udenlandsk Casino Uden ROFUS En Guide til Spilglæde
    • Udenlandsk Casino uden ROFUS En Guide til Spilleoplevelser Uden Grænser
    • Udenlandsk Casino uden ROFUS Dit Guide til Sikker Spil
    • Online Casinoer uden ROFUS En Guide til Spiloplevelsen
    • Udenlandsk Casino uden ROFUS En Guide til Spiloplevelser
    • Udenlandsk Casino uden ROFUS Fordele og Udfordringer
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    27 September, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » আসিয়ান কাপে পাকিস্তানের জালে থাইল্যান্ডের ৪ গোল

    আসিয়ান কাপে পাকিস্তানের জালে থাইল্যান্ডের ৪ গোল

    ReporterBy Reporter27 September, 2026 খেলাধুলা No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ক্রীড়া ডেস্ক : ফিফা টুর্নামেন্টে প্রথমবারের মতো থাইল্যান্ডের মুখোমুখি হয়ে বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। এশিয়ার অন্যতম শক্তিশালী দলটিকে প্রথম ৩১ মিনিট আটকে রাখলেও শেষ পর্যন্ত আর প্রতিরোধ গড়তে পারেনি তারা। ইন্দোনেশিয়ার বান্দুংয়ের সি জালাক হারুপাত স্টেডিয়ামে আসিয়ান কাপের প্রিমিয়ার ডিভিশনের গ্রুপ ‘বি’-এর উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়েছে থাইল্যান্ড।

    ম্যাচের শুরুতে নিজেদের ছন্দ খুঁজে পেতে কিছুটা সময় নেয় থাইল্যান্ড। তবে ৩১ মিনিটে জুড সুনসুপ-বেলের হেড প্রতিহত হওয়ার পর ফিরতি বলে কাছ থেকে শট নিয়ে থাইল্যান্ডকে এগিয়ে দেন তীরাসাক পোইফিমাই।

    গোলের পরও আক্রমণের ধার কমায়নি থাইল্যান্ড। ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সুনসুপ-বেল। সেকসান রাত্রির ক্রস থেকে পাওয়া বলে দুর্দান্ত ফিনিশিংয়ে পাকিস্তানের জালে বল পাঠান তিনি। ফলে ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় থাইল্যান্ড।

    দ্বিতীয়ার্ধের শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়েন সুনসুপ-বেল। তাঁর বদলি হিসেবে নামা সুপাচাই চাইদেদ মাঠে নেমেই প্রভাব ফেলেন।

    ৬৪ মিনিটে সুপাচাইয়ের বাড়িয়ে দেওয়া বল থেকে শট নেন তীরাসাক। পাকিস্তানি ডিফেন্ডার হারিস জেবের পায়ে লেগে বলের দিক পরিবর্তন হয়ে জালে জড়ায়। ফলে ম্যাচে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় থাইল্যান্ড।

    ম্যাচের শেষ দিকে আবারও গোল করেন তীরাসাক পোইফিমাই। নিজের দ্বিতীয় গোল এবং দলের চতুর্থ গোল করে থাইল্যান্ডের বড় জয় নিশ্চিত করেন তিনি।

    এই জয়ের পর আসিয়ান কাপে পরবর্তী ম্যাচে আগামী ২৯ সেপ্টেম্বর ভিয়েতনামের মুখোমুখি হবে থাইল্যান্ড। একই দিনে ফিলিপিনসের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।

    Reporter

    Keep Reading

    হাঁটুর চোটে নেশনস লিগ শেষ এমবাপ্পের

    কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ পাচ্ছে বাংলাদেশ, সেমিফাইনালে কারা?

    বিশ্বকাপে ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার বর্ষসেরা বেলিংহাম

    আসিয়ান কাপ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ

    ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর

    শেয়ারবাজার কারসাজি : সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.