
ক্রীড়া ডেস্ক : লিটনকে দলে ভিড়িয়েছিল গল গ্যালান্টস। টুর্নামেন্টটিত্র খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্রও পেয়েছিলেন লিটন। পুরো আসরে খেলার জন্যই তাকে এনওসি দিয়েছিল বিসিবি।
গল গ্যালান্টসের পক্ষে খেলার জন্য বাংলাদেশের টি-টোয়েন্টি দল থেকেও ছুটি পেয়েছিলেন লিটন। নিয়মিত অধিনায়ক হলেও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ না খেলে এলপিএলে যাওয়ার কথা ছিল তার।
কিন্তু সবকিছু বদলে দিল অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে পাওয়া চোট। এতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পরে এলপিএল থেকেও ছিটকে গেলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

