Close Menu
    What's Hot

    এশিয়া কাপের আগে বিপদে বাংলাদেশ

    26 August, 2026

    ‘দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ভালো লড়াই করবে’, আশাবাদী ডি ভিলিয়ার্স

    25 August, 2026

    সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

    25 August, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • এশিয়া কাপের আগে বিপদে বাংলাদেশ
    • ‘দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ভালো লড়াই করবে’, আশাবাদী ডি ভিলিয়ার্স
    • সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
    • ভারতকে বিদায় করে ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা
    • ইরানের সঙ্গে বাণিজ্যের অভিযোগে ৪ ভারতীয় কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
    • ৩ বছর বয়সী শিশুকে ধর্ষণ-হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল নেপাল
    • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
    • নিত্য-পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    26 August, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » এশিয়া কাপের আগে বিপদে বাংলাদেশ

    এশিয়া কাপের আগে বিপদে বাংলাদেশ

    ReporterBy Reporter26 August, 2026 খেলাধুলা No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ক্রীড়া ডেস্ক : আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হবে নারী এশিয়া কাপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া। অন্যদিকে, ‘এ’ গ্রুপে লড়বে সাতবারের চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং।

    এশিয়া কাপ শেষে মাঠে গড়াবে ২০তম এশিয়ান গেমস। এই দুটি টুর্নামেন্টেই অংশ নিবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইতোমধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই দুঃসংবাদ পেল বাংলাদেশ।

    বাংলাদেশের স্কোয়াডে ছিলেন পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা। তবে এই দুটি টুর্নামেন্টের একটিতেও অংশ গ্রহণ করা হচ্ছে না তার। জানা গেছে, চোটের কারণে এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন তৃষ্ণা।

    অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান তৃষ্ণা। চিকিৎসকরা জানিয়েছেন, সুস্থ হয়ে উঠতে তার অন্তত চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। যে কারণে আসন্ন এশিয়া কাপ তো বটেই, এশিয়ান গেমসেও তার খেলা একরকম অনিশ্চিত। এই বাঁহাতি পেসারের বিকল্প হিসেবে স্কোয়াডে কে জায়গা পাবেন, তা নিয়ে এখন চলছে জোর আলোচনা।

    আসরে নিজেদের প্রথম ম্যাচে ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলংকা এবং ৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক আমিরাতের বিরুদ্ধে মাঠে নামবে টাইগ্রেসরা। দুই গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল জায়গা করে নেবে শেষ চারে।

    আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর দুটি সেমিফাইনাল এবং ১৩ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। সবগুলো ম্যাচই ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মণি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও ফারজানা ইয়াসমিন মেধা।

    Reporter

    Keep Reading

    ‘দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ভালো লড়াই করবে’, আশাবাদী ডি ভিলিয়ার্স

    ভারতকে বিদায় করে ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা

    বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের হোটেলে দুই কোচের হাতাহাতি, পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

    ‘বাংলাদেশ প্রথমে বোলিং করলে অস্ট্রেলিয়া ৬০ রানে অলআউট হতো’

    ঢাকার দুই স্টেডিয়াম পরিদর্শনে ব্রাজিল ফুটবলের প্রতিনিধি দল

    বড় সুখবর পেল বাংলাদেশ

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.