Close Menu
    What's Hot

    বাড়ছে তিস্তার পানি, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

    26 September, 2026

    কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ পাচ্ছে বাংলাদেশ, সেমিফাইনালে কারা?

    26 September, 2026

    বিশ্বকাপে ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার বর্ষসেরা বেলিংহাম

    26 September, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • বাড়ছে তিস্তার পানি, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা
    • কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ পাচ্ছে বাংলাদেশ, সেমিফাইনালে কারা?
    • বিশ্বকাপে ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার বর্ষসেরা বেলিংহাম
    • কেউ করছেন প্রশংসা, কেউ সমালোচনা, আলিয়ার লুক নিয়ে তোলপাড়
    • Bästa MGA Casino Utan Svensk Licens – En omfattande guide
    • Casino med snabba uttag – Din väg till snabbare vinster
    • Minsta insättning casino utan svensk licens – Allt du behöver veta 954107453
    • Jämför MGA Casino Utan Svensk – Bästa Alternativen 2023
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    26 September, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » কেউ করছেন প্রশংসা, কেউ সমালোচনা, আলিয়ার লুক নিয়ে তোলপাড়

    কেউ করছেন প্রশংসা, কেউ সমালোচনা, আলিয়ার লুক নিয়ে তোলপাড়

    ReporterBy Reporter26 September, 2026 বিনোদন No Comments4 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিনোদন ডেস্ক : ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র পর আবারও জুটি বেঁধেছেন আলিয়া ভাট ও নির্মাতা সঞ্জয় লীলা বানসালী। তাঁদের নতুন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে এমনিতেই দর্শকের আগ্রহ তুঙ্গে। এক দিন আগে রণবীর কাপুরের ফার্স্ট লুক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস তৈরি হয়েছিল। আজ শুক্রবার প্রকাশিত হলো আলিয়ার চরিত্রের প্রথম ঝলক। তবে রণবীরের পোস্টারের মতো এককথায় প্রশংসা কুড়াতে পারেনি আলিয়ার লুক; বরং সেটি নিয়ে নানা তুলনা ও আলোচনা শুরু হয়েছে।

    পোস্টারে আলিয়াকে দেখা গেছে ম্যাজেন্টা–লাল রঙের পোশাকে। ক্রপ টপের সঙ্গে থাই–হাই স্লিট স্কার্ট, মাথায় পালকে সাজানো বড় হেডপিস—পুরো সাজেই রয়েছে ক্যাবারে নৃত্যশিল্পীর ছাপ। চোখে গাঢ় মেকআপ ও ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক। বানসালীর সিনেমায় এমন জাঁকজমকপূর্ণ ও নাটকীয় পোশাক অবশ্য নতুন নয়। কিন্তু আলিয়ার এই লুক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার পাশাপাশি সমালোচনাও এসেছে।

    ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র পর আবারও জুটি বেঁধেছেন আলিয়া ভাট ও নির্মাতা সঞ্জয় লীলা বানসালী। তাঁদের নতুন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে এমনিতেই দর্শকের আগ্রহ তুঙ্গে। এক দিন আগে রণবীর কাপুরের ফার্স্ট লুক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস তৈরি হয়েছিল। আজ শুক্রবার প্রকাশিত হলো আলিয়ার চরিত্রের প্রথম ঝলক। তবে রণবীরের পোস্টারের মতো এককথায় প্রশংসা কুড়াতে পারেনি আলিয়ার লুক; বরং সেটি নিয়ে নানা তুলনা ও আলোচনা শুরু হয়েছে।

    পোস্টারে আলিয়াকে দেখা গেছে ম্যাজেন্টা–লাল রঙের পোশাকে। ক্রপ টপের সঙ্গে থাই–হাই স্লিট স্কার্ট, মাথায় পালকে সাজানো বড় হেডপিস—পুরো সাজেই রয়েছে ক্যাবারে নৃত্যশিল্পীর ছাপ। চোখে গাঢ় মেকআপ ও ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক। বানসালীর সিনেমায় এমন জাঁকজমকপূর্ণ ও নাটকীয় পোশাক অবশ্য নতুন নয়। কিন্তু আলিয়ার এই লুক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার পাশাপাশি সমালোচনাও এসেছে।

    রেডিটের কয়েকজন ব্যবহারকারী পোস্টারটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বা অতিরিক্ত সম্পাদনা করা হয়েছে বলে মনে করেছেন। আবার কারও কারও কাছে আলিয়ার সাজ নতুন মনে হয়নি; বরং অন্য কয়েকটি সিনেমার চরিত্রের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন তাঁরা।

    বিশেষ করে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী কিয়ারা আদভানির ‘টক্সিক’ সিনেমার চরিত্রের সঙ্গে আলিয়ার লুকের তুলনা করেছেন অনেকে। একজন লিখেছেন, আলিয়াকে দেখে তাঁর ‘টক্সিক’ সিনেমার নাদিয়া চরিত্রটির কথা মনে হয়েছে। আরেকজনের মন্তব্য, ‘দক্ষিণের “বোম্বে ভেলভেট”।’

    কিয়ারা আদভানির ‘টক্সিক’–এর পোস্টার পাশাপাশি দিয়ে একজন লিখেছেন, দুজনের সাজে পার্থক্য খুব সামান্য। আরেকজনের মন্তব্য, ‘টক্সিক’ ও ‘বোম্বে ভেলভেট’—দুই সিনেমার ছাপই যেন এই লুকে রয়েছে। কেউ আবার এর সঙ্গে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’–এর আবহও খুঁজে পেয়েছেন।

    একজন লিখেছেন, ‘এই লুক মোটেও মানানসই লাগছে না। কোনো কারণে মনে হচ্ছে “টক্সিক” থেকে নকল করা হয়েছে।’

    অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে সবার প্রতিক্রিয়া নেতিবাচক নয়। অনেক ভক্তই আলিয়ার নতুন অবতার দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কেউ কেউ মনে করছেন, সিনেমার গল্প ও চরিত্র সম্পর্কে এখনো যেহেতু খুব বেশি তথ্য প্রকাশ্যে আসেনি, তাই শুধু পোস্টার দেখে চরিত্রটির পূর্ণাঙ্গ ধারণা পাওয়া সম্ভব নয়।

    এর আগে বৃহস্পতিবার ‘লাভ অ্যান্ড ওয়ার’–এ রণবীর কাপুরের প্রথম লুক প্রকাশ করে বানসালী প্রোডাকশনস। সেখানে পুরোনো দিনের একটি গাড়ির স্টিয়ারিংয়ে বসে ছিলেন রণবীর। পরনে সাদা টি–শার্ট, চোখে চশমা ও মাথায় ছোট করে ছাঁটা চুল। তবে পোস্টারের সবচেয়ে নজরকাড়া বিষয় ছিল তাঁর দুই হাতের একটি—স্টিয়ারিং ধরা হাতটিতে ছিল আঘাতের চিহ্ন, রক্তও দেখা যাচ্ছিল। রণবীরের সেই পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ইতিবাচক প্রতিক্রিয়া পায়।

    আলিয়ার পোস্টার প্রকাশের পর অবশ্য প্রতিক্রিয়ায় দেখা দিয়েছে বিভাজন। এর একটি কারণ হতে পারে, ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে দর্শকের প্রত্যাশা অনেক বেশি। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র সাফল্যের পর বানসালী–আলিয়া জুটির দ্বিতীয় সিনেমা হওয়ায় তাঁদের নতুন সহযোগিতা ঘিরে শুরু থেকেই কৌতূহল রয়েছে।

    ‘লাভ অ্যান্ড ওয়ার’ বানসালীর সঙ্গে রণবীরের তৃতীয় সিনেমা। এর আগে ‘সাওয়ারিয়া’য় একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। আলিয়ার সঙ্গে বানসালীর এটি দ্বিতীয় সিনেমা। তবে ভিকি কৌশলের সঙ্গে এবারই প্রথমবার কাজ করছেন নির্মাতা।

    সিনেমার গল্প এখনো গোপন রাখা হয়েছে। তবে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, এটিএকটি ঐতিহাসিক আবহের প্রেম ও যুদ্ধের গল্প। রণবীর ও ভিকি কৌশলকে ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তার চরিত্রে দেখা যেতে পারে বলে জানা যায়। তাঁদের জীবনের সঙ্গে জড়িয়ে পড়বে আলিয়ার চরিত্র। যুদ্ধের পটভূমিতে তৈরি হবে প্রেমের ত্রিভুজ। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সঞ্জয় লীলা বানসালী ও ইলা বেদী দত্ত। সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন সুপ্রিয়া পাঠক।

    সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘লাভ অ্যান্ড ওয়ার’।

    Reporter

    Keep Reading

    বলিউড অভিনেতা মুশতাক খান মারা গেছেন

    সম্পদ কমলেও ভারতের ধনী অভিনেতার শীর্ষে শাহরুখ

    বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা মারা গেছেন

    শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

    শিল্পকলায় ‘আলিবাবা এবং চল্লিশ চোর’

    বেঁচে থাকলে ৫৫-তে পা রাখতেন ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.