Close Menu
    What's Hot

    স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

    9 May, 2026

    বিশ্ববাজারে খাদ্যের দাম তিন বছরের মধ্যে সর্বোচ্চ

    9 May, 2026

    ক্রীড়া প্রতিমন্ত্রীকে হামজার ধন্যবাদ

    9 May, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি
    • বিশ্ববাজারে খাদ্যের দাম তিন বছরের মধ্যে সর্বোচ্চ
    • ক্রীড়া প্রতিমন্ত্রীকে হামজার ধন্যবাদ
    • এই বিজয় তোমাদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি, শিক্ষার্থীদের উদ্দেশে বিজয়
    • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, যেসব বিষয়ে আলোচনা হলো
    • যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব, রাজি হবে কি ইরান?
    • অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চেয়েছে দিল্লি
    • ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    9 May, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » ক্রীড়া প্রতিমন্ত্রীকে হামজার ধন্যবাদ

    ক্রীড়া প্রতিমন্ত্রীকে হামজার ধন্যবাদ

    ReporterBy Reporter9 May, 2026 খেলাধুলা No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ক্রীড়া ডেস্ক : তরুণদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে সরকার সারা দেশে শুরু করেছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজন। ভবিষ্যতের প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করার লক্ষ্যেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। আর এই আয়োজনের একটি পর্বে উপস্থিত ছিলেন বাংলাদেশের ফুটবলের পরিচিত মুখ হামজা চৌধুরী।

    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের আমন্ত্রণে তিনি আজ (শুক্রবার) মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে গিয়ে একটি ক্রিকেট ম্যাচ উপভোগ করেন।

    ব্যক্তিগত সফরে চার দিনের জন্য ঢাকায় এসেছেন হামজা। তার উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই দুপুরের পর থেকে মাঠে ভক্তদের ভিড় বাড়তে থাকে। দীর্ঘদিন পর তাকে কাছ থেকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন সমর্থকেরা।

    অনুষ্ঠান কাভার করতে বিভিন্ন গণমাধ্যমের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। অতিরিক্ত ভিড় সামলাতে আয়োজকদের বেশ হিমশিম খেতে হয়। এমনকি বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করতে দেখা যায়।

    মঞ্চেও উৎসুক মানুষের ভিড় ছিল অনেক বেশি। আয়োজকদের অনুরোধ সত্ত্বেও অনেকে সেখানে অবস্থান করেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে হামজা বলেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি এই সুন্দর উদ্যোগে আমন্ত্রণ জানানোর জন্য ক্রীড়া প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি বলেন, এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে।

    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও হামজাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ব্যস্ততার মাঝেও তরুণদের উৎসাহ দিতে তিনি এখানে এসেছেন। সরকার চায় ফুটবল, ক্রিকেট, দাবাসহ বিভিন্ন খেলায় বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরি হোক এবং সে লক্ষ্যেই কাজ চলছে।

    পরে হামজা ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাঠে নেমে অংশগ্রহণকারী ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হন। কিছু সময় ম্যাচ উপভোগ করার পর অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বাংলাদেশের এই মিডফিল্ডার। শনিবার সকালে তার ইংল্যান্ডে ফিরে যাওয়ার কথা রয়েছে।

    Reporter

    Keep Reading

    বিশ্বকাপের স্কোয়াড নিয়ে যত নিয়ম, কখন দিতে হবে চূড়ান্ত তালিকা

    নিষেধাজ্ঞার কবলে আর্জেন্টাইন তারকা

    বিনা মূল্যে মিরপুর টেস্ট দেখতে পারবে শিক্ষার্থী ও একাডেমির ক্রিকেটাররা

    ফাইনালে পেশোয়ারের আশা পূরণ করতে পেরে খুশি নাহিদ রানা

    সান্তোসের অনুশীলনে রবিনহোর ছেলের সঙ্গে নেইমারের হাতাহাতি

    “সিরিজের প্রথম ম্যাচে ২৬ রানের হার বাংলাদেশের”

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    Your source for the serious news. This demo is crafted specifically to exhibit the use of the theme as a news site. Visit our main page for more demos.

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1819044472
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.