Close Menu
    What's Hot

    মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

    6 July, 2026

    বিএনপি নেতার ভাইয়ের মারধরে চিকিৎসক আহত, ডাক্তারদের কর্মবিরতি

    6 July, 2026

    চীনের উপকূলে যৌথ মহড়া চালাবে মস্কো-বেইজিং

    5 July, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী
    • বিএনপি নেতার ভাইয়ের মারধরে চিকিৎসক আহত, ডাক্তারদের কর্মবিরতি
    • চীনের উপকূলে যৌথ মহড়া চালাবে মস্কো-বেইজিং
    • নিউইয়র্কে গোলাগুলিতে ৪ শিশুসহ আহত অন্তত ৮
    • বিশ্বকাপে রাতজাগা দর্শকদের জন্য ব্রিটিশ সরকারের বিশেষ সুবিধা
    • নরওয়ের বিপক্ষে জয়হীন ব্রাজিল, এবার কি বদলাবে ইতিহাস?
    • সাসপেন্ড হয়েছে শাওনের ফেসবুক একাউন্ট
    • Experience the Thrill at Hititbet Online Casino
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    6 July, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » চীনের উপকূলে যৌথ মহড়া চালাবে মস্কো-বেইজিং

    চীনের উপকূলে যৌথ মহড়া চালাবে মস্কো-বেইজিং

    ReporterBy Reporter5 July, 2026 আন্তর্জাতিক No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আন্তর্জাতিক ডেস্ক : চলতি মাসে চীনের উপকূল এবং প্রশান্ত মহাসাগরের অনির্দিষ্ট কিছু এলাকায় বার্ষিক যৌথ মহড়া চালাবে চীন ও রাশিয়া।রবিবার(৫ জুলাই) চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিংদাওয়ের প্রধান বন্দরের কাছে যৌথ মহড়ার পর প্রশান্ত মহাসাগরের অনির্দিষ্ট কিছু এলাকায় যৌথ সামুদ্রিক টহল চালানো হবে।

    অন্যদিকে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় সোমবার(৫ জুলাই) থেকে ১৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় এই মহড়ায় অংশ নিতে রাশিয়ার প্যাসিফিক ফ্লিট বা প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের একটি ক্রুজার, একটি করভেট, একটি ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন এবং একটি উদ্ধারকারী জাহাজ কিংদাওতে এসে পৌঁছেছে।

    চীনের নর্দার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, তাদের পক্ষ থেকে অংশগ্রহণকারী বাহিনীর মধ্যে রয়েছে দুটি ডেস্ট্রয়ার, একটি ফ্রিগেট, একটি সাবমেরিন, একটি সরবরাহকারী এবং একটি উদ্ধারকারী জাহাজ রয়েছে।

    বেইজিং জানিয়েছে, উভয় দেশের নৌবাহিনীর গোয়েন্দা নজরদারি, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং সমুদ্রপৃষ্ঠে আঘাত হানার কৌশলগত মহড়া পরিচালনার লক্ষ্যে এই মহড়া অনুষ্ঠিত হবে।

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরের প্রায় দুই মাস পর এই মহড়াটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সফরে তিনি উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘অভূতপূর্ব উচ্চ পর্যায়ে’ পৌঁছেছে বলে অভিহিত করেছিলেন। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দেশের এই অংশীদারিত্বকে ‘অটল’ বলে বর্ণনা করেছেন।

    কূটনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ২০১২সাল থেকে যৌথ নৌ-মহড়া (জয়েন্ট সি এক্সারসাইজ) পরিচালনা করে আসছে। গত বছরের মহড়াটি রাশিয়ার ভ্লাদিভস্তক বন্দরের কাছে অনুষ্ঠিত হয়েছিল এবং এরপর প্রশান্ত মহাসাগরে যৌথ টহলও চালানো হয়েছিল।

    Reporter

    Keep Reading

    নিউইয়র্কে গোলাগুলিতে ৪ শিশুসহ আহত অন্তত ৮

    মালিজুড়ে নতুন করে সমন্বিত বিদ্রোহী হামলা

    পাকিস্তানে মানব প্লাসেন্টা পাচারকারী আন্তর্জাতিক চক্রের সন্ধান

    সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান

    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত

    আরব সাগরে মার্কিন হেলিকপ্টার জরুরি অবতরণ, ক্রু নিখোঁজ

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.