Close Menu
    What's Hot

    জাপানে ভূমিকম্প, শপিং মল ধসে আটকা বহু মানুষ

    28 July, 2026

    অভিনয়ে অভিষেক হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর

    28 July, 2026

    ২৯ জুলাই থেকে দেশজুড়ে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট

    28 July, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • জাপানে ভূমিকম্প, শপিং মল ধসে আটকা বহু মানুষ
    • অভিনয়ে অভিষেক হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর
    • ২৯ জুলাই থেকে দেশজুড়ে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট
    • মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী
    • মিরপুর কলেজের দেয়াল ধসে নিহত ১, আহত অন্তত ৭
    • গ্রামে ঢুকে বাড়িতে বাড়িতে আগুনের পর গুলি, শিশুসহ নিহত ৩০
    • ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন
    • বঙ্গভবনে প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    28 July, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » জাপানে ভূমিকম্প, শপিং মল ধসে আটকা বহু মানুষ

    জাপানে ভূমিকম্প, শপিং মল ধসে আটকা বহু মানুষ

    News DaskBy News Dask28 July, 2026 আন্তর্জাতিক No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপে আঘাত হানা ৭.১ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টা ২৭ মিনিটে ভূগর্ভের মাত্র ১০ কিলোমিটার গভীরে এই শক্তিশালী ভূকম্পন সৃষ্টি হয়। ভূমিকম্পের পরপরই উপকূলীয় এলাকায় সংক্ষিপ্ত সময়ের জন্য সুনামি সতর্কতা জারি করা হলেও পরবর্তীতে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

    ভূমিকম্পের তীব্রতায় কুমামোতো অঞ্চলের কাশিমা শহরের বিখ্যাত অয়ন মলের দ্বিতীয় তলা ধসে পড়ে। এতে ভবনের ভেতরে থাকা বহু মানুষ আটকা পড়েছেন বলে অগ্নিনির্বাপক বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। কিছু স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে মলটিতে বিস্ফোরণের খবরও পাওয়া গেছে। ইতোমধ্যে ১ লাখ ৫০ হাজারের বেশি বাসিন্দাকে দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

    টেলিভিশন চ্যানেল এনএইচকে-তে সম্প্রচারিত ফুটেজে সড়ক ও সেতুতে বিশাল ফাটল এবং বেশ কয়েকটি ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। এই ঘটনায় অন্তত ৫০ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং একটি বৃদ্ধাশ্রমের ১০ জন বাসিন্দা আহত হয়েছেন। ঘটনার পর থেকেই সংশ্লিষ্ট এলাকায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং হাজার হাজার ঘরবাড়ি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

    প্রধানমন্ত্রী সানায়ে তাকাাইচি এক বিবৃতিতে জানান, ক্ষয়ক্ষতি ও হতাহতের পূর্ণাঙ্গ চিত্র এখনো মূল্যায়ন করা হচ্ছে, তবে অনেকেই আহত হয়েছেন। দুর্গত এলাকায় উদ্ধারকাজে পুলিশ ও ফায়ার সার্ভিসের পাশাপাশি জাপানের আত্মরক্ষা বাহিনী ও কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন চিফ ক্যাবিনেট সেক্রেটারি মিনোরু কিহারা। তিনি স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার এবং প্রশাসনিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

    অন্যদিকে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, কেন্দ্রস্থল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত সেন্দাই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো ক্ষতি হয়নি এবং সেটি নিরাপদে সচল রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল অগভীর হওয়ায় আগামী কয়েকদিন শক্তিশালী আফটারশক বা অনুকম্পন অব্যাহত থাকতে পারে।

    সূত্র: বিবিসি

    News Dask
    • Website

    Keep Reading

    গ্রামে ঢুকে বাড়িতে বাড়িতে আগুনের পর গুলি, শিশুসহ নিহত ৩০

    লোহিত সাগর হয়ে বিকল্প রুটে জ্বালানি রফতানি অব্যাহত সৌদির

    যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ছাড়া হচ্ছে ৬ লাখ মশা

    ৫০ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে সাহারা, মারা যাচ্ছে উট

    ব্যর্থ ও ক্লান্ত হয়েই ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র: তেহরান

    প্রাণ হারানোর ভয়ে উড়োজাহাজ পাল্টে দ্রুত দেশে ফেরেন ট্রাম্প, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.