Close Menu
    What's Hot

    তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তায় আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানাল বাংলাদেশ

    13 October, 2026

    Online Casino ohne Lugas Limit – Entdecken Sie Ihre Möglichkeiten

    13 October, 2026

    ইউরোপের বাজারে বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী

    13 October, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তায় আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানাল বাংলাদেশ
    • Online Casino ohne Lugas Limit – Entdecken Sie Ihre Möglichkeiten
    • ইউরোপের বাজারে বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী
    • পায়ে গুরুতর চোট, হাসপাতালে ভর্তি সিদ্ধার্থ?
    • মেক্সিকোতে ঘূর্ণিঝড় র‌্যাচেলের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৪
    • শেয়ারবাজারে ধস, তবু ভারতে মিউচুয়াল ফান্ডে রেকর্ড বিনিয়োগ
    • প্রেমিকের নির্যাতন ও পরিচালকের লালসা, জীবনের অন্ধকার অধ্যায় জানালেন নীতি
    • ‘ব্রেকিং ব্যাড’ অভিনেতার আত্মহত্যা
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    13 October, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » পায়ে গুরুতর চোট, হাসপাতালে ভর্তি সিদ্ধার্থ?

    পায়ে গুরুতর চোট, হাসপাতালে ভর্তি সিদ্ধার্থ?

    MoonBy Moon13 October, 2026 বিনোদন No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিনোদন ডেস্কঃ পায়ে চোট পেয়েছেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের একটি ছবি শেয়ার করে চোট পাওয়ার খবর জানিয়েছেন তিনি। ছবিতে অভিনেতার পায়ে ব্যান্ডেজ ও ওয়াকিং বুট দেখা গেছে। তবে চোটের ধরন এবং তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

    ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে মজার ছলে সিদ্ধার্থ লিখেছেন, ‘‘আমি ‘ব্রেক আ লেগ’ কথাটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিলাম।’’ অভিনেতার এই মন্তব্য থেকেই তাঁর চোটের বিষয়টি সামনে আসে। তবে ঠিক কীভাবে তিনি আহত হয়েছেন, তা জানাননি।

    সম্প্রতি ‘দ্য বন’ ছবিতে দেখা গেছে সিদ্ধার্থকে। কাজের ব্যস্ততার পাশাপাশি পরিবারকে সময় দিচ্ছেন এই অভিনেতা। কিছুদিন আগেই স্ত্রী কিয়ারা আডবাণী ও কন্যা সারায়াহকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। পরিবারের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

    গত ৭ অক্টোবর দ্বিতীয় সন্তান আসার সুখবর জানিয়েছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। এর আগে ২০২৫ সালের জুলাইয়ে প্রথম কন্যাসন্তানের বাবা-মা হন এই তারকা দম্পতি। তাঁদের মেয়ের নাম সারায়াহ মলহোত্রা।

    বাবা হওয়ার অভিজ্ঞতা নিয়েও বিভিন্ন সময়ে কথা বলেছেন সিদ্ধার্থ। সম্প্রতি ‘বিগ বস ২০’-এর মঞ্চে সালমান খানের সঙ্গে আলাপচারিতায় বাবা হওয়াকে জীবনের অন্যতম সেরা অনুভূতি বলে উল্লেখ করেন তিনি।

    এদিকে পায়ে চোট পাওয়ার পর অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তবে তাঁর চোট কতটা গুরুতর এবং সুস্থ হতে কত দিন লাগতে পারে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

    Moon
    • Website

    Keep Reading

    প্রেমিকের নির্যাতন ও পরিচালকের লালসা, জীবনের অন্ধকার অধ্যায় জানালেন নীতি

    ‘ব্রেকিং ব্যাড’ অভিনেতার আত্মহত্যা

    শাহরুখে শুরু, সালমানে শেষ

    ১৫ বছর পর ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, থাকছেন কি বিদ্যা?

    ‘এই চেহারা নিয়ে নায়িকা হবেন কীভাবে’, কটাক্ষ শুনেছিলেন রাধিকা

    ১৫ বছর পর শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন কারিনা!

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.