Close Menu
    What's Hot

    ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

    13 October, 2026

    আফগানদের হারাতে শেষদিনে বাংলাদেশের চাই ৭ উইকেট

    13 October, 2026

    শাহরুখে শুরু, সালমানে শেষ

    13 October, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ
    • আফগানদের হারাতে শেষদিনে বাংলাদেশের চাই ৭ উইকেট
    • শাহরুখে শুরু, সালমানে শেষ
    • হামলার আশঙ্কায় দাম্মাম না গিয়ে দোহায় বিমানের জরুরি অবতরণ
    • ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূতকে কেন বরখাস্ত করতে চাইছেন ট্রাম্প?
    • নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর
    • ডি মারিয়ার জোড়া গোলে শীর্ষে রোসারিও
    • আবুধাবি টেস্ট: বাংলাদেশের লিড চারশো ছাড়ল
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    13 October, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » শাহরুখে শুরু, সালমানে শেষ

    শাহরুখে শুরু, সালমানে শেষ

    ReporterBy Reporter13 October, 2026 বিনোদন No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিনোদন ডেস্ক : বলিউডের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর দীর্ঘ যাত্রার পর্দা নামতে চলেছে। ২২ বছরের বর্ণিল পথচলার পর এবার নবম মৌসুমের মাধ্যমেই জনপ্রিয় এই শো-কে চিরতরে বিদায় জানাতে চলেছেন নির্মাতা ও উপস্থাপক করণ জোহর। আর এই অন্তিম মৌসুমের শুরুতেই দর্শকের সামনে বোমা ফাটাতে আসছেন বলিউডের ‘ভাইজান’ সালমান খান।

    সম্প্রতি ইনস্টাগ্রামে একটি আকর্ষণীয় প্রমো শেয়ার করে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন করণ, যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে রীতিমতো উত্তেজনার সৃষ্টি করেছে।

    সামনে আসা সেই প্রোমো ভিডিওতে সালমান খানকে বলতে শোনা যায়, ‘তাহলে আমি আসছি কফি উইথ করণ করতে।’ ভিডিওর ক্যাপশনে করণ জোহর লিখেছেন, ‘একেবারেই শেষবারের মতো… ভাইজানের সঙ্গে এক কাপ কফি।’

    আগামী ১৪ অক্টোবর থেকে জিও হটস্টারে স্ট্রিম হতে শুরু করবে শোটির এই বিদায়ী মৌসুম। প্রথম পর্বে সালমান খানের উপস্থিতি অনুষ্ঠানটিকে জমজমাট করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।

    কেন শো বন্ধ করার এই কঠিন সিদ্ধান্ত নিলেন—এমন প্রশ্ন করা হলে ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে করণ জানান, জীবনের পরবর্তী ধাপে তিনি নিজের চলচ্চিত্র নির্মাণ ও গল্প বলার দিকে পুরোপুরি মনোনিবেশ করতে চান। ২২ বছর ধরে ‘কফি উইথ করণ’ তার পরিচয়ের একটি বিশাল অংশজুড়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে ২২ বছর হয়ে গেছে এবং এটি আমার নবম মৌসুম হতে চলেছে। ভারী মন নিয়ে এই মৌসুমটিকে নিজের শেষ মৌসুম হিসেবে ঘোষণা করে করণ আরও যোগ করেন, আমি আমার জীবনের পরবর্তী দশক আরও বেশি সিনেমা পরিচালনা করতে এবং আরও অনেক গল্প বলতে উৎসর্গ করতে চাই।

    যে কফি কাউচটি বছরের পর বছর ধরে তারকাদের খোলামেলা কথোপকথন, সততা এবং নানা বিতর্কের সমার্থক হয়ে উঠেছিল, তাকে বিদায় জানানো অত্যন্ত আবেগঘন ও ব্যক্তিগত একটি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন নির্মাতা। তিনি আশা প্রকাশ করেন যে, শোটি থেকে তিনি মানুষের যে ভালোবাসা পেয়েছেন, তার সেই উত্তরাধিকার ভক্তদের হৃদয়ে একইভাবে বেঁচে থাকবে।

    উল্লেখ্য, ২০০৪ সালে স্টার ওয়ার্ল্ড চ্যানেলে যাত্রা শুরু করেছিল ‘কফি উইথ করণ’। যার প্রথম পর্বে অতিথি হিসেবে এসেছিলেন বলিউড কিং শাহরুখ খান ও কাজল। এ ছাড়া প্রথম মৌসুমে অমিতাভ বচ্চন তার ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে এবং ঐশ্বরিয়া রাই চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বানসালির সঙ্গে উপস্থিত হয়েছিলেন। ২০১৯ সাল পর্যন্ত স্টার ওয়ার্ল্ডে সফলভাবে ছয়টি মৌসুম চলার পর পরবর্তীতে ওটিটি প্ল্যাটফর্ম হটস্টারে স্থানান্তরিত হয় শোটি।

    Reporter

    Keep Reading

    ১৫ বছর পর ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, থাকছেন কি বিদ্যা?

    ‘এই চেহারা নিয়ে নায়িকা হবেন কীভাবে’, কটাক্ষ শুনেছিলেন রাধিকা

    ১৫ বছর পর শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন কারিনা!

    মুম্বাইয়ে বিশাল অ্যাপার্টমেন্ট কিনলেন অনুশকা শর্মা

    মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’

    অভিষেককে ক্যারিয়ার নিয়ে কী শিখিয়েছিলেন শাহরুখ? জানালেন পুরোনো গল্প

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.