Close Menu
    What's Hot

    ইসরায়েলি বিমানকে যাত্রী নিতে সৌদিতে নামার অনুমতি দেয়নি রিয়াদ

    1 October, 2026

    استمتع بأفضل تجربة على تطبيق كازينو 888 في العالم العربي

    1 October, 2026

    পীরগাছায় নকল সয়াবিন তেল তৈরির কারখানায় অভিযান, ব্যবসায়ীর কারাদণ্ড

    1 October, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ইসরায়েলি বিমানকে যাত্রী নিতে সৌদিতে নামার অনুমতি দেয়নি রিয়াদ
    • استمتع بأفضل تجربة على تطبيق كازينو 888 في العالم العربي
    • পীরগাছায় নকল সয়াবিন তেল তৈরির কারখানায় অভিযান, ব্যবসায়ীর কারাদণ্ড
    • চার সেঞ্চুরি ও এক ডাবল সেঞ্চুরির ম্যাচে ভারতের ইতিহাস গড়া জয়
    • অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ নারী দল ঘোষণা
    • সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
    • মিরপুরে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার পর আবারও উচ্ছেদ অভিযান শুরু
    • Experience the Thrills of YYY Casino App Your Gateway to Exciting Gaming
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    1 October, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » পীরগাছায় নকল সয়াবিন তেল তৈরির কারখানায় অভিযান, ব্যবসায়ীর কারাদণ্ড

    পীরগাছায় নকল সয়াবিন তেল তৈরির কারখানায় অভিযান, ব্যবসায়ীর কারাদণ্ড

    ReporterBy Reporter1 October, 2026 সারাদেশ No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ডেস্ক নিউজ : রংপুরের পীরগাছায় ব্যবসার আড়ালে নিজ বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির অভিযোগে মশিউর রহমান (৪০) নামের এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিপুল পরিমাণ নকল সয়াবিন তেল, খালি বোতল ও তেল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

    বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গুয়াবাড়ি বালাপাড়ায় অভিযুক্তের বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত মশিউর রহমান ওই গ্রামের আজিজুর রহমানের ছেলে এবং পীরগাছা বাজারের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় তার খুচরা ও পাইকারি গবাদিপণ্যের দোকান রয়েছে।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মশিউর দীর্ঘদিন ধরে নিজের ব্যবসার আড়ালে নিজ বাসাবাড়িতে নকল সয়াবিন তেল তৈরি করে বাজারে বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে সেখানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন। এ সময় তার দোতলা বাড়ির নিচতলার তিনটি কক্ষ জুড়ে ৫০ থেকে ৬০ কার্টন নকল সয়াবিন তেল, তেল তৈরির উপকরণ, খালি বোতল এবং নকল লেবেল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয় এবং জব্দকৃত কিছু মালামাল ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।

    এদিকে অভিযান চলাকালে প্রশাসনের সামনেই অভিযুক্তের লোকজন ১০ থেকে ১২ ব্যারেল তেল সরিয়ে নিয়েছেন বলে অভিযোগ ওঠে, যার ফলে স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

    তেল সরিয়ে নেওয়ার অভিযোগের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাহসিন বলেন, সেখানে জড়ো হওয়া উৎসুক জনতার ভিড়ের সুযোগ নিয়ে কেউ হয়তো তাদের অগোচরে কিছু তেল নিয়ে যেতে পারেন। এছাড়া ভোক্তা অধিকার ও জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান তিনি।

    Reporter

    Keep Reading

    গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য

    অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী-শিশুসহ আটক ৬ বাংলাদেশি

    যশোরের গ্রামাঞ্চলে নকল শিশুখাদ্যের ছড়াছড়ি

    পাটবোঝাই পাওয়ার টিলার উল্টে প্রাণ গেল শিশুর

    নতুন টার্মিনাল থেকে ২৮ সেপ্টেম্বর অভ্যন্তরীণ ফ্লাইট শুরু

    সুন্দরবনে দুই দিনে ২১ জেলে অপহরণ

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.