Close Menu
    What's Hot

    Mostbet CZ Vše, co potřebujete vědět o online sázkách 1334783718

    12 July, 2026

    Forbetcz CZ Vše o sportovních sázkách a online hazardu

    12 July, 2026

    Forbetcz CZ Vše o sázení a online hrách

    12 July, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • Mostbet CZ Vše, co potřebujete vědět o online sázkách 1334783718
    • Forbetcz CZ Vše o sportovních sázkách a online hazardu
    • Forbetcz CZ Vše o sázení a online hrách
    • দুর্ঘটনাকবলিত পিকআপভ্যান উদ্ধার করতে গিয়ে বাসচাপায় নিহত ৫
    • বাংলাদেশকে ২০০ রানের টার্গেট দিয়ে অলআউট জিম্বাবুয়ে
    • Experience the Thrill at Casino Savanna Wins UK 832562973
    • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সাইবার হামলার শিকার
    • ‘আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?’ র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়া প্রসঙ্গে পরীমনি
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    12 July, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » বাংলাদেশকে ২০০ রানের টার্গেট দিয়ে অলআউট জিম্বাবুয়ে

    বাংলাদেশকে ২০০ রানের টার্গেট দিয়ে অলআউট জিম্বাবুয়ে

    ReporterBy Reporter12 July, 2026 খেলাধুলা No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ক্রীড়া ডেস্ক : ওয়ানডেতে ওয়েসলি মাধেভেরের ৭৫ ও ক্লাইভ ইভান্সের অপরাজিত ৫০ রানে ভর করে বাংলাদেশকে জয়ের জন্য ২০০ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে চলতি সফরে একমাত্র টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এরপর শুরু হয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

    প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে দেয় বাংলাদেশ দল। ৩০০ বলে ১৪২ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ৩৩.১ ওভারে ১১৬ রানেই অলআউট হয় টাইগাররা। এরপর সিরিজ বাঁচাতে নেমে দ্বিতীয় ওয়ানডেতে ২৪৮ রানের টার্গেট তাড়া করতে নেমে জয়ের দুয়ারে গিয়ে হোচট খায় বাংলাদেশ।

    দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য শেষ ৩০ বলে বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ৩০ রান। হাতে ছিল ৪ উইকেট। ব্যাটিংয়ে থাকা অধিনায়ক মেহেদি হাসান মিরাজ; লেজের ব্যাটসম্যান রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও শরীফুলকে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছাতে ব্যর্থ হন।  শেষ ১৬ রানে বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ৪৮.১ ওভারে ২৩৪ রানে অলআউট হয়। ১৩ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে স্বাগতিক জিম্বাবুয়ে।

    আজ সিরিজের হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশ দলের সামনে। শনিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে জিম্বাবুয়েকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে ২৭ রানে ৩ উইকেট হারিয়ে প্রাথমিক বিপর্যয়ে পড়ে যায় জিম্বাবুয়ে। এরপর ওয়েসলি মাধেভেরের দায়িত্বশীল ব্যাটিংয়ে খেলায় ফেরে জিম্বাবুয়ে। শেষ দিকে দলের হার ধরেন ব্রাড ইভান্স। এই দুই তারকার দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪৮.১ ওভারে ১৯৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে জিম্বাবুয়ে।

    দলের হয়ে ৭৪ বলে ৫টি চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৭৫ রান করেন ওয়েসলি মাধেভেরে। ৪৩ বলে ৫টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৫০ রান করেন ব্রাড ইভান্স। বাংলাদেশ দলের হয়ে ৪ উইকেট নেন শরীফুল ইসলাম। ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও তানভির ইসলাম। এক উইকেট নেন মোহাম্মদ সাইফুদ্দিন।

    Reporter

    Keep Reading

    আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সাইবার হামলার শিকার

    হালান্ডের ‘মাইন্ড গেম’, জবাব দিল থ্রি লায়ন্সরা

    হারের পর আইসিসি থেকেও শাস্তি পেল বাংলাদেশ

    এবারের বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক

    টানা দুই হারে জিম্বাবুয়ের কাছে সিরিজ হারলো বাংলাদেশ

    বিশেষ চাহিদাসম্পন্ন সাংবাদিককে সময় দিয়ে প্রশংসায় ভাসছেন মেসি

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.