Close Menu
    What's Hot

    চীনের উপকূলে যৌথ মহড়া চালাবে মস্কো-বেইজিং

    5 July, 2026

    নিউইয়র্কে গোলাগুলিতে ৪ শিশুসহ আহত অন্তত ৮

    5 July, 2026

    বিশ্বকাপে রাতজাগা দর্শকদের জন্য ব্রিটিশ সরকারের বিশেষ সুবিধা

    5 July, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • চীনের উপকূলে যৌথ মহড়া চালাবে মস্কো-বেইজিং
    • নিউইয়র্কে গোলাগুলিতে ৪ শিশুসহ আহত অন্তত ৮
    • বিশ্বকাপে রাতজাগা দর্শকদের জন্য ব্রিটিশ সরকারের বিশেষ সুবিধা
    • নরওয়ের বিপক্ষে জয়হীন ব্রাজিল, এবার কি বদলাবে ইতিহাস?
    • সাসপেন্ড হয়েছে শাওনের ফেসবুক একাউন্ট
    • Experience the Thrill at Hititbet Online Casino
    • প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ার প্রত্যাহার
    • কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট পরিকল্পনার নির্দেশ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    6 July, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » বিশ্বকাপে রাতজাগা দর্শকদের জন্য ব্রিটিশ সরকারের বিশেষ সুবিধা

    বিশ্বকাপে রাতজাগা দর্শকদের জন্য ব্রিটিশ সরকারের বিশেষ সুবিধা

    ReporterBy Reporter5 July, 2026 খেলাধুলা No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের শেষ ষোলোতে ইংল্যান্ড ও মেক্সিকোর হাইভোল্টেজ ম্যাচ ঘিরে বড় ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। সমর্থকদের ম্যাচ উপভোগের সুযোগ বাড়াতে ইংল্যান্ড ও ওয়েলসের পাবগুলোকে ভোর ৫টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

    ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের এই ম্যাচে ইংল্যান্ড সময় রাত ১টায় মুখোমুখি হবে মেক্সিকোর। সময়ের পার্থক্যের কারণে যুক্তরাজ্যের দর্শকদের জন্য ম্যাচটি মধ্যরাতের পর অনুষ্ঠিত হওয়ায় এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, বিশ্বকাপ উপলক্ষে সমর্থকদের আনন্দ উদযাপন নির্বিঘ্ন রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

    তিনি বলেন,‘ফুটবল হয়তো ঘরে ফিরছে, কিন্তু আমরা নিশ্চিত করছি সমর্থকদের বাড়ি ফিরতে তাড়াহুড়ো করতে হবে না। শেষ বাঁশি পর্যন্ত পাব খোলা থাকা সমর্থকদের জন্য যেমন আনন্দের, তেমনি স্থানীয় ব্যবসার জন্যও ইতিবাচক। গোটা দেশ ইংল্যান্ড দলের পাশে রয়েছে।’

    এর আগে টুর্নামেন্ট চলাকালে ইংল্যান্ডের ম্যাচগুলোর জন্য রাত ২টা পর্যন্ত পাব খোলা রাখার অনুমতি ছিল। তবে মেক্সিকোর বিপক্ষে ম্যাচের সময়সূচি বিবেচনায় এবার সেই সময়সীমা বাড়ানো হলো।

    শেষ ৩২-এর ম্যাচে কঙ্গোকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয় থমাস টুখেলের দল। এবার তাদের সামনে কঠিন পরীক্ষা মেক্সিকো। ম্যাচে জয় পেলে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ হতে পারে ব্রাজিল অথবা নরওয়ে।

    সময় পার্থক্যের কারণে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আয়োজিত এই বিশ্বকাপের ম্যাচগুলো যুক্তরাজ্যের দর্শকদের জন্য গভীর রাতে সম্প্রচারিত হচ্ছে। তবে সরকারী এই সিদ্ধান্তে ফুটবলপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস আরও বেড়েছে।

    সমর্থক ও পাব ব্যবসায়ীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এতে রাতভর ফুটবল উন্মাদনা উপভোগের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

    Reporter

    Keep Reading

    নরওয়ের বিপক্ষে জয়হীন ব্রাজিল, এবার কি বদলাবে ইতিহাস?

    আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে

    কোন বিশ্বকাপে কতটি আত্মঘাতী গোল হয়েছে

    আজ শুরু হচ্ছে ষোলোর লড়াই, মুখোমুখি মরক্কো-কানাডা

    আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে অবাক হবো: সাকিব আল হাসান

    দুই মাইলফলকের সামনে মেসি, সেঞ্চুরির দ্বারপ্রান্তে স্কালোনি

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.