Close Menu
    What's Hot

    সাবেক যুগ্মসচিব জগলুল পাশা কারাগারে

    6 August, 2026

    ১৬ বছরে ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজারেরও বেশি মানুষকে হত্যা: আইনমন্ত্রী

    6 August, 2026

    ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি তেল ট্যাংকারে হামলার দাবি হুথিদের

    6 August, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • সাবেক যুগ্মসচিব জগলুল পাশা কারাগারে
    • ১৬ বছরে ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজারেরও বেশি মানুষকে হত্যা: আইনমন্ত্রী
    • ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি তেল ট্যাংকারে হামলার দাবি হুথিদের
    • প্রেমিকের সঙ্গে তীব্র ঝগড়ার পর ১৮ তলা থেকে লাফ দিয়েও অলৌকিকভাবে বেঁচে গেলেন তরুণী
    • ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার
    • এক দশকের প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো
    • রেসলিং থেকে অবসরের ঘোষণা দিলেন ব্রক লেসনার
    • ৬ দিনে বিলিয়ন ডলার আয় ছাড়াল ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    6 August, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » রেসলিং থেকে অবসরের ঘোষণা দিলেন ব্রক লেসনার

    রেসলিং থেকে অবসরের ঘোষণা দিলেন ব্রক লেসনার

    ReporterBy Reporter5 August, 2026 খেলাধুলা No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ক্রীড়া ডেস্ক : রিংয়ের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন রেসলিং কিংবদন্তি ‘দ্য বিস্ট’ ব্রক লেসনার। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড ভাঙা-গড়ার পর পেশাদার রেসলিং থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন ডব্লিউডব্লিউইর ১০ বারের এই বিশ্ব চ্যাম্পিয়ন ও সাবেক ইউএফসি হেভিওয়েট চ্যাম্পিয়ন।

    মঙ্গলবার জনপ্রিয় ‘দ্য প্যাট ম্যাকাফি শো’-তে হাজির হয়ে নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানান ৪৯ বছর বয়সী এই রেসলিং কিংবদন্তি। নিশ্চিত করেন, গত শনিবার ডব্লিউডব্লিউই সামারস্লামের মঞ্চে ওবা ফেমির বিরুদ্ধে অনুষ্ঠিত ‘হেল ইন আ সেল’ ম্যাচটিই ছিল তার ক্যারিয়ারের শেষ লড়াই।

    অবসরের আবেগঘন মুহূর্তে লেসনার বলেন, আমি আজ পুরো বিশ্বকে জানাতে এসেছি যে, আমি আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছি। শনিবারের রাতটি আমার জন্য অত্যন্ত আবেগের ছিল। রেসলিং রিং হোক কিংবা অন্য কোনো লড়াইয়ের আঙিনা— আমার পথচলা এখানেই শেষ।

    চলতি বছরের রেসলম্যানিয়ায় ওবা ফেমির কাছে হেরে যাওয়ার পর রিংয়ের মাঝে নিজের বুট ও গ্লাভস খুলে রেখে প্রস্থান করেছিলেন লেসনার। সেই সময়ই তার বিদায়ের জল্পনা তুঙ্গে ওঠে। তবে লেসনারের মতে, ভেতরে তখনও লড়াইয়ের কিছু আগুন বাকি ছিল।

    শেষপর্যন্ত নিজের ঘরের মাঠ মিনিয়াপোলিসে সামারস্লামের ম্যাচটি দিয়েই চিরবিদায়ের মহারণ সাজান তিনি।

    পেশাদার রেসলিংয়ে বিশ্বজয়ের আগেই অপেশাদার রিঙে প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন এই মার্কিন তারকা। ২০০০ সালে মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের হয়ে এনসিএএ ডিভিশন ওয়ান জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি দুইবার অল-আমেরিকান ও বিগ টেন চ্যাম্পিয়ন হন তিনি।

    ২০০২ সালে ডব্লিউডব্লিউইতে নেমেই একের পর এক তাণ্ডব শুরু করেন। মাত্র ২৫ বছর বয়সে মহা-তারকা দ্য রককে হারিয়ে সর্বকনিষ্ঠ হিসেবে জেতেন বিশ্ব শিরোপা।

    ক্যারিয়ারে ১০টি ওয়ার্ল্ড টাইটেল ছাড়াও দুটি রয়্যাল রাম্বল, ২০০২ সালের ‘কিং অব দ্য রিং’ এবং ২০১৯ সালের ‘মানি ইন দ্য ব্যাংক’ জয়ের নজির গড়েন তিনি। তবে ২০১৪ সালের রেসলম্যানিয়ায় ‘দ্য আন্ডারটেকার’-এর টানা ২১ ম্যাচের ঐতিহাসিক অপরাজিত স্ট্রাইক চুরমার করে দেওয়াকেই তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ও আলোচিত অর্জন মনে করা হয়।

    রিংয়ের বাইরেও সাফল্য ধরা দিয়েছে এই মহাতারকার হাতে। ২০০৪ সালে এনএফএলে মিনেসোটা ভাইকিংসের হয়ে আমেরিকান ফুটবল খেলার চেষ্টা করলেও মূল দলে জায়গা হয়নি। তবে ২০০৭ সালে মিক্সড মার্শাল আর্টসে (এমএমএ) নাম লেখানোর পর নিজের মাত্র চতুর্থ ম্যাচেই র‌্যান্ডি কুতুরকে হারিয়ে ইউএফসি হেভিওয়েট চ্যাম্পিয়ন সেজে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেন। ২০১৬ সালে ইউএফসি ২০০-তে মার্ক হান্টের বিপক্ষে শেষবার খাঁচায় লড়াইয়ে নেমেছিলেন তিনি।

    বিদায়বেলায় নিজের শিকড়কে ভোলেনি এই মহাতারকা। কৃতজ্ঞতা প্রকাশ করে লেসনার বলেন, আমি সাউথ ডাকোটার এক অতি সাধারণ কৃষক পরিবারের সন্তান ছিলাম। বুনেছিলাম বড় স্বপ্ন, আর কেবল কঠোর পরিশ্রম করে গেছি। এই জীবনে যা কিছু অর্জন করতে পেরেছি, তার জন্য সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞ।

    Reporter

    Keep Reading

    এক দশকের প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো

    অস্ট্রেলিয়ার মাঠে বাংলাদেশ কাঁপিয়ে দিতে পারে: হান্নান সরকার

    মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দলে সাব্বির

    ফিফা সভাপতির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি উয়েফার

    নাহিদ রানা ঢাকায়, তাসকিনের জন্য কী ‘ওষুধ’ অস্ট্রেলিয়ার চিকিৎসকের

    রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে বাংলাদেশের শিমুর স্বর্ণ জয়

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.