Close Menu
    What's Hot

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    1 September, 2026

    বাতিল হবে না সিন্ধু চুক্তি: আন্তর্জাতিক আদালতের রায়ে পাকিস্তানের স্বস্তি

    1 September, 2026

    ভারতের উত্তরপ্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

    1 September, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
    • বাতিল হবে না সিন্ধু চুক্তি: আন্তর্জাতিক আদালতের রায়ে পাকিস্তানের স্বস্তি
    • ভারতের উত্তরপ্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১১
    • ‘তরুণদের মাঠে ফেরালে অপরাধ প্রবণতা কমবে’
    • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির
    • সিপিএলে দল পেলেন মিরাজ
    • ‘অ্যাভাটার ২’কে ছাড়িয়ে গেল ‌‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
    • বরগুনা আমতলীতে নানা কেলেঙ্কারিতে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শহিদুল হক
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    1 September, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » সতর্কতায় গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত পুলিশ

    সতর্কতায় গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত পুলিশ

    ereen moonBy ereen moon16 November, 2025 জাতীয় No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশেষ প্রতিবেদকঃ দেশের সার্বিক নিরাপত্তা জোরদারে ঢাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

    রবিবার এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন গণমাধ্যমকে জানান, প্রয়োজন হলে আরও নিরাপত্তা সদস্য মোতায়েন করা হবে।

    পুলিশ সদর দপ্তর বলেছে, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে এবং সন্দেহজনক কার্যকলাপের বিরুদ্ধে সতর্কতা জারি রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

    শাহাদাত হোসাইন বলেন, সাম্প্রতিক কিছু মামলার রায়কে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা ঠেকাতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুত আছে। ঢাকাসহ সংবেদনশীল এলাকায় বিশেষ টিম মোতায়েন, টহল বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকিং জোরদার করা হয়েছে। তিনি জানান, উসকানি, ভাঙচুর বা নাশকতার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শাটডাউন’ কর্মসূচির ডাক নিয়ে নজরদারি বাড়ানো হয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।

    এদিকে শনিবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ। বিমানবন্দর রেলস্টেশন, হাতিরঝিল ও পল্লবী এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

    হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, রাতে বেঁরিবাধ এলাকায় শ্রমিকবাহী একটি বাসে আগুন দেওয়া হয়।

    ফায়ার সার্ভিস সদর দপ্তর জানায়, শনিবার দিনগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জে বলাকা পরিবহনের একটি বাসে এবং সাভারে ইতিহাস পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। উভয় স্থানে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

    পুলিশ জনগণের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে জানিয়েছে, কোনো অস্বাভাবিক পরিস্থিতি দেখলে দ্রুত থানায় যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

    পুলিশ
    ereen moon
    • Website

    Keep Reading

    সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো অনুমোদন, তিন ধাপে বাস্তবায়ন

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক

    দেশের বাজারে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

    চোরাচালান ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে কার্যকর ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান

    দুদকে তলব সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে

    আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে অংশগ্রহণকারীদের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.