Close Menu
    What's Hot

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    1 September, 2026

    বাতিল হবে না সিন্ধু চুক্তি: আন্তর্জাতিক আদালতের রায়ে পাকিস্তানের স্বস্তি

    1 September, 2026

    ভারতের উত্তরপ্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

    1 September, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
    • বাতিল হবে না সিন্ধু চুক্তি: আন্তর্জাতিক আদালতের রায়ে পাকিস্তানের স্বস্তি
    • ভারতের উত্তরপ্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১১
    • ‘তরুণদের মাঠে ফেরালে অপরাধ প্রবণতা কমবে’
    • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির
    • সিপিএলে দল পেলেন মিরাজ
    • ‘অ্যাভাটার ২’কে ছাড়িয়ে গেল ‌‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
    • বরগুনা আমতলীতে নানা কেলেঙ্কারিতে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শহিদুল হক
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    1 September, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৫

    সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৫

    ereen moonBy ereen moon16 November, 2025 সারাদেশ No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে ৫ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও ২০ যাত্রী।

    আজ রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পন্থিছিলা বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত ৫ জনের মধ্যে কামাল (৪০) ও শাহ আলম (৫০) নামে দুজনের পরিচয় পাওয়া গেলেও অন্য তিনজনের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি হাইওয়ে পুলিশ।

    পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী সিডিএম পরিবহনের যাত্রীবাহী বাসটি বটতল এলাকা অতিক্রমকালে উল্টো পথে আসা ডাম্প ট্রাককে ওভারটেক করতে গিয়ে মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে।  এতে বাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ভেতরে থাকা ৫ যাত্রী নিহত এবং ২০ জন গুরুতর আহত হয়। পরে হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

    আহত বাস যাত্রী আব্দুল মান্নান জানান, চট্টগ্রামমুখী বাসটিতে ৪০ জন যাত্রী ছিল। মহাসড়কের বটতল এলাকায় উল্টো পথে আসা ডাম্প ট্রাকটিকে সাইড দিয়ে দ্রুত গতিতে থাকা তাদের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে উল্টে যায়। আব্দুল মান্নানের ভাষ্যমতে, ৫ যাত্রী নিহতের পাশাপাশি বাসে থাকা সকল যাত্রীই কম বেশি আহত হয়েছে।

    সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন জানান, দুর্ঘটনায় ২৫ যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন।  এ ছাড়া আহত অর্ণব দেব (২২), রনি (৩৫), নয়ন (২০), সাইফুল ইসলাম মারুফ (৩০) ও মাসুদ (৩০) সহ ২০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. জাকির রাব্বানী বলেন, দুর্ঘটনায় নিহত পাঁচ যাত্রীর মধ্যে দুই জনের নাম পাওয়া গেলেও বাকিদের নাম পরিচয় জানা যায়নি। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    নিহত সীতাকুণ্ড
    ereen moon
    • Website

    Keep Reading

    ‘তরুণদের মাঠে ফেরালে অপরাধ প্রবণতা কমবে’

    বাবাকে মারধর করে স্কুলছাত্রীকে তুলে নেওয়ার অভিযোগ

    নাফ নদে এক লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

    ডিলারদের একাংশ সারের কৃত্রিম সংকট তৈরি করেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

    ফরিদপুরে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

    শেরপুরে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ, পলাতক কারবারিরা

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.