Close Menu
    What's Hot

    “থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা”

    17 April, 2026

    “সিরিজের প্রথম ম্যাচে ২৬ রানের হার বাংলাদেশের”

    17 April, 2026

    “ভারত থেকে ৫ হাজার টন ডিজেল পাম্পিং কার্যক্রম শুরু”

    17 April, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • “থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা”
    • “সিরিজের প্রথম ম্যাচে ২৬ রানের হার বাংলাদেশের”
    • “ভারত থেকে ৫ হাজার টন ডিজেল পাম্পিং কার্যক্রম শুরু”
    • “বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার”
    • “বিএনপির ৪০০ মনোনয়নপ্রত্যাশীর প্রথম ধাপের সাক্ষাৎকার শেষ”
    • “হজযাত্রার ফ্লাইট শুরু আজ মধ্যরাতে”
    • “শনিবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক”
    • “অবরোধের পর প্রথম, হরমুজ পাড়ি দিল তিন ইরানি তেলবাহী ট্যাঙ্কার: কেপলার”
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    17 April, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » “হজযাত্রার ফ্লাইট শুরু আজ মধ্যরাতে”

    “হজযাত্রার ফ্লাইট শুরু আজ মধ্যরাতে”

    ereen moonBy ereen moon17 April, 2026 ধর্ম No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইসলামিক ডেস্কঃ সৌদি সরকার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আজ শুক্রবার মধ্যরাতে শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট। প্রথম ফ্লাইটটি রাত সাড়ে ১২টার দিকে ৪১৯ যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে।

    এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলছে শেষ প্রস্তুতি।

    সরকারি তথ্য বিবরণীতে বলা হয়েছে, আগামীকাল শনিবার মোট ১৪টি ফ্লাইট রয়েছে। এর মধ্যে ছয়টি বিমান বাংলাদেশ এয়ারলাইনস, চারটি সৌদি আরবের সাউদিয়া এবং চারটি ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করবে। ২০২৬ সালে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৬৫ জন এবং হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনে যাবেন। এরই মধ্যে ১৭১ সদস্যের একটি মেডিক্যাল টিম সৌদি আরবে পৌঁছেছে।

    সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত হজচুক্তি অনুযায়ী মোট হজযাত্রীর ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাকি ৫০ শতাংশের মধ্যে সৌদি আরবের সাউদিয়া ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস ১৫ শতাংশ হজযাত্রী পরিবহন করবে।

    ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এবার প্রত্যেক হজযাত্রীর জন্য ‘নুসুক কার্ড’ বাধ্যতামূলক।

    এই ডিজিটাল পরিচয়পত্রের মাধ্যমে সৌদি আরবে সব ধরনের সেবা পাবেন হজযাত্রীরা। বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া প্রত্যেক হজযাত্রী দেশেই এই কার্ড পাচ্ছেন। তবে সরকারি ব্যবস্থাপনার যাত্রীরা সৌদি আরবে হোটেল লবিতে গিয়ে নুসুক কার্ড সংগ্রহ করবেন।

    প্রি-হজ ফ্লাইট মোট ২০৭টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০২টি, সাউদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে। ২১ মে প্রি-হজ ফ্লাইট শেষ হবে।

    চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা ১ জুলাই শেষ হবে।

    ereen moon
    • Website

    Keep Reading

    “শনিবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক”

    জাবিতে প্রতিদিন বিকেল ৪টা থেকে ৫টা লোডশেডিং ঘোষণা প্রশাসনের

    আজান শোনামাত্র মসজিদে ছুটে যেতেন রাসুল (সা.)

    প্রধান প্রকৌশলীর কক্ষ থেকেই নাকি সব বদলির সিদ্ধান্ত

    আজ ১৯ ডিসেম্বর—২২ ক্যারেট স্বর্ণের ভরির সর্বশেষ মূল্য

    নিজের শান্তির জন্য অন্যকে ক্ষমা করুন

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    Your source for the serious news. This demo is crafted specifically to exhibit the use of the theme as a news site. Visit our main page for more demos.

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1819044472
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.