Close Menu
    What's Hot

    পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া

    3 September, 2026

    Guiden til mobilvenlige oplevelser på nettet

    3 September, 2026

    আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা প্রতিমন্ত্রীর

    3 September, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
    • Guiden til mobilvenlige oplevelser på nettet
    • আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা প্রতিমন্ত্রীর
    • Τα καλύτερα ευρωπαϊκά online casino 224955297
    • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ইরানের হামলার নিন্দায় সৌদি আরব
    • যুদ্ধবিরতির পরও গাজায় এবছর ৯ শতাধিক মানুষ নিহত
    • ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষ: নিহত ৩, আহত ১০
    • এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের দল ঘোষণা, নেতৃত্বে লিটন
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    3 September, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ইরানের হামলার নিন্দায় সৌদি আরব

    হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ইরানের হামলার নিন্দায় সৌদি আরব

    ReporterBy Reporter3 September, 2026 আন্তর্জাতিক No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালি অতিক্রম করার সময় সৌদি আরবের তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনার নিন্দা জানিয়েছে সৌদি আরব। বুধবার এ নিন্দা জানায় তারা। হামলার এ ঘটনায় ফিলিপিন্সের দুই নাবিক নিহত হন।

    সৌদি আরবের শিপিং কোম্পানি বাহরি জানায়, সোমবার হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ‘সিডর’ নামের ট্যাংকারটি হামলার শিকার হয়।

    এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “উত্তেজনা প্রশমন করা, আন্তর্জাতিক নৌচলাচলের নিরাপত্তা ও সুরক্ষা বজায় রাখা, বৈশ্বিক জ্বালানি সরবরাহের নিরাপত্তা, সুপ্রতিবেশীসুলভ নীতি, দেশগুলোর সার্বভৌমত্ব, জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইন ও নিয়মকানুনের প্রতি শ্রদ্ধা জানানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেয় সৌদি আরব।

    বিবৃতিতে আরও বলা হয়, সৌদি আরব সব পক্ষকে শান্ত হওয়া, সংঘাত বন্ধ করা, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং আলোচনা ও শান্তিপূর্ণ সমাধানের পথে ফিরে আসার আহ্বান জানাচ্ছে।

    জর্ডান, বাহরাইন ও কুয়েতে ইরানের হামলারও নিন্দা জানিয়েছে এবং এই তিন দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছে বলেও বিবৃতিতে জানানো হয়।

    আঞ্চলিক অন্যান্য দেশগুলোও সৌদি ট্যাংকার ‘সিডর’ এর ওপর ইরানের হামলার নিন্দা জানিয়েছে। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটি ‘জঘন্য হামলা’ এবং আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’।

    কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই হামলা সামুদ্রিক নৌচলাচলের স্বাধীনতার চরম লঙ্ঘন। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই সুরে কথা বলেছে এবং জানিয়েছে যে, তারা সৌদি আরবের সঙ্গে সম্পূর্ণ সংহতি প্রকাশ করছে।

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গত ছয় মাসেরও বেশি সময়ে হরমুজ প্রণালিতে ইরান কয়েকটি জাহাজে হামলা করেছে।

    Reporter

    Keep Reading

    যুদ্ধবিরতির পরও গাজায় এবছর ৯ শতাধিক মানুষ নিহত

    জাহাজ কোম্পানিগুলোকে ইরানি বাহিনীর হুঁশিয়ারি

    নেপালের বন্যার পানিতে ভেসে আসা অচেনা মাছ খেতে নিষেধাজ্ঞা বিহারে

    নেপালের ত্রিশুলিতে বন্যায় ধ্বংস ২৫০০ ভবন

    একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের

    হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.