Close Menu
    What's Hot

    সাবেক যুগ্মসচিব জগলুল পাশা কারাগারে

    6 August, 2026

    ১৬ বছরে ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজারেরও বেশি মানুষকে হত্যা: আইনমন্ত্রী

    6 August, 2026

    ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি তেল ট্যাংকারে হামলার দাবি হুথিদের

    6 August, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • সাবেক যুগ্মসচিব জগলুল পাশা কারাগারে
    • ১৬ বছরে ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজারেরও বেশি মানুষকে হত্যা: আইনমন্ত্রী
    • ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি তেল ট্যাংকারে হামলার দাবি হুথিদের
    • প্রেমিকের সঙ্গে তীব্র ঝগড়ার পর ১৮ তলা থেকে লাফ দিয়েও অলৌকিকভাবে বেঁচে গেলেন তরুণী
    • ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার
    • এক দশকের প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো
    • রেসলিং থেকে অবসরের ঘোষণা দিলেন ব্রক লেসনার
    • ৬ দিনে বিলিয়ন ডলার আয় ছাড়াল ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    6 August, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি তেল ট্যাংকারে হামলার দাবি হুথিদের

    ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি তেল ট্যাংকারে হামলার দাবি হুথিদের

    ReporterBy Reporter6 August, 2026 আন্তর্জাতিক No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আন্তর্জাতিক ডেস্ক : লোহিত সাগরে আরও একটি ট্যাংকারে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

    এ নিয়ে অন্তত আটটি ট্যাংকারে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।

    বুধবার (০৫ আগস্ট) তুরস্কের সরকারি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    হুথিরা জানিয়েছে, ইয়ানবু উপকূলের কাছে লোহিত সাগরের উত্তরাঞ্চলে সৌদি আরবের তেলবাহী ট্যাংকার ওয়াফাতে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।

    গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, ক্ষেপণাস্ত্রগুলো ট্যাংকারটিতে ‘নির্ভুলভাবে’ আঘাত হেনেছে। এই হামলা ছিল সৌদি আরবের বিরুদ্ধে গোষ্ঠীটির সামুদ্রিক অবরোধ এবং ‘অবরোধের বদলে অবরোধ’ কৌশলের অংশ।

    সারি বলেন, এ হামলার মাধ্যমে ২২ জুলাই অবরোধ শুরু হওয়ার পর থেকে অন্তত আটটি ট্যাংকারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ছাড়া ২৯টি সৌদি তেলবাহী ট্যাংকারকে লোহিত সাগর ও আরব সাগর হয়ে চলাচল করতে বাধা দেওয়া হয়েছে অথবা সেগুলোকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে।

    হুথিদের এ মুখপাত্র বলেন, বাব এল-মান্দেব প্রণালিতে গোষ্ঠীটির অবরোধ সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এ কারণে সৌদি আরব তাদের তেলবাহী ট্যাংকারগুলোকে উত্তর লোহিত সাগরের দিকে ঘুরিয়ে দিয়েছে।

    আনাদোলু জানিয়েছে, এসব অভিযোগের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

    গত ২০ জুলাই ইরান সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে একটি সমুদ্রভিত্তিক অবরোধ ঘোষণা করে, যার মাধ্যমে তারা চলমান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে নতুন একটি ফ্রন্ট খুলেছে।

    সাম্প্রতিক দিনগুলোতে সৌদি-সংযুক্ত জাহাজগুলোর ওপর হুতিদের ধারাবাহিক হামলার কারণে গত সপ্তাহে লন্ডনের মেরিন ইন্স্যুরেন্স বাজার লোহিত সাগরে তাদের ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ (হাই রিস্ক) অঞ্চলের পরিধি আরও বাড়িয়ে দেয় এবং এর সঙ্গে নতুন করে সৌদি আরবের আরও কিছু বন্দরের নিকটবর্তী জলসীমাও যুক্ত করে।

    Reporter

    Keep Reading

    প্রেমিকের সঙ্গে তীব্র ঝগড়ার পর ১৮ তলা থেকে লাফ দিয়েও অলৌকিকভাবে বেঁচে গেলেন তরুণী

    ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ১০ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইতালির

    মান নিয়ে আপত্তি, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

    হরমুজ প্রণালি ফের চালুর আশা, বিশ্ববাজারে কমল তেলের দাম

    রাশিয়ার সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, হতাহত ৪৭

    ভারত সীমান্তে ২৫০টি অত্যাধুনিক চীনা যুদ্ধযান মোতায়েন করলো পাকিস্তান

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.