Close Menu
    What's Hot

    রংপুরের প্রকল্প যাচ্ছে লালমনিরহাটে, মন্ত্রীর ‘ডিও লেটারে’ ক্ষোভ

    14 October, 2026

    Discover the Best Paysafe Casinos with Real Cash Games

    14 October, 2026

    Top Paysafecard Casinos A Guide to Secure Online Gaming

    14 October, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • রংপুরের প্রকল্প যাচ্ছে লালমনিরহাটে, মন্ত্রীর ‘ডিও লেটারে’ ক্ষোভ
    • Discover the Best Paysafe Casinos with Real Cash Games
    • Top Paysafecard Casinos A Guide to Secure Online Gaming
    • Top Paysafecard Casinos A Comprehensive Guide
    • Les meilleurs casinos en ligne fiables à Lévis -460373311
    • Καζίνο με Χαμηλή Κατάθεση Ανάδειξε την Τύχη σου
    • বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের
    • Discover Trusted Paysafecard Deposit Options for Online Casinos
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    14 October, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » ‘এই চেহারা নিয়ে নায়িকা হবেন কীভাবে’, কটাক্ষ শুনেছিলেন রাধিকা

    ‘এই চেহারা নিয়ে নায়িকা হবেন কীভাবে’, কটাক্ষ শুনেছিলেন রাধিকা

    MoonBy Moon12 October, 2026 বিনোদন No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিনোদন ডেস্কঃ মা হওয়ার পর শারীরিক পরিবর্তনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এবার তাঁর পাশে দাঁড়িয়ে শরীর নিয়ে সমালোচনার মুখে পড়ার নিজের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেছেন অভিনেত্রী রাধিকা মদন। একসময় ওজন বেড়ে যাওয়ায় তাঁকেও শুনতে হয়েছিল, এমন চেহারা নিয়ে কীভাবে নায়িকা হবেন!

    ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমার চরিত্রের প্রয়োজনে ওজন বাড়ানো ও কমানোর কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে রাধিকাকে। এতে তাঁর স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ে।

    রাধিকার অভিনয়জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমা ‘পটাখা’। এই সিনেমার চরিত্রের প্রয়োজনে প্রায় ১৫ কেজি ওজন বাড়িয়েছিলেন তিনি। পরে ‘শিদ্দত’ ও ‘আংরেজি মিডিয়াম’ সিনেমার শুটিংয়ের সময় সেই ওজন কমানোর চেষ্টা করেন অভিনেত্রী।

    কিন্তু কাজের ব্যস্ততার মধ্যেই ওজন কমানোর চাপ সামলাতে গিয়ে নানা সমস্যার মুখে পড়েন তিনি। এ সময় নিজের শারীরিক গঠন নিয়ে কটাক্ষও শুনতে হয় তাঁকে। রাধিকার কথায়, তখন তাঁকে প্রশ্ন করা হয়েছিল, এই চেহারা নিয়ে কীভাবে নায়িকা হবেন।

    অভিনেত্রী জানান, ওজন কমানোর চেষ্টা করতে করতে একপর্যায়ে তাঁর শরীর অত্যন্ত রোগা হয়ে পড়ে। একের পর এক সিনেমার শুটিংয়ের পাশাপাশি শারীরিক পরিবর্তনের চাপ সামলানো কঠিন হয়ে উঠেছিল। ধীরে ধীরে এর প্রভাব পড়ে তাঁর স্বাস্থ্যের ওপরও। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত কাজ থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

    ক্যাটরিনাকে ঘিরে সাম্প্রতিক সমালোচনার প্রেক্ষাপটে রাধিকার এই অভিজ্ঞতা আবারও সামনে এনেছে বিনোদনজগতের অভিনেত্রীদের শারীরিক গঠন নিয়ে সমাজের কঠোর প্রত্যাশার বিষয়টি। ওজন বাড়লে যেমন কটাক্ষের শিকার হতে হয়, তেমনি ওজন কমলেও সমালোচনা থেকে রেহাই মেলে না এমন অভিজ্ঞতা বহু অভিনেত্রীরই রয়েছে।

    Moon
    • Website

    Keep Reading

    বাড়ির সামনে হামলার শিকার অভিনেতা সমু চৌধুরী, মাথায় ৪ সেলাই

    পায়ে গুরুতর চোট, হাসপাতালে ভর্তি সিদ্ধার্থ?

    প্রেমিকের নির্যাতন ও পরিচালকের লালসা, জীবনের অন্ধকার অধ্যায় জানালেন নীতি

    ‘ব্রেকিং ব্যাড’ অভিনেতার আত্মহত্যা

    শাহরুখে শুরু, সালমানে শেষ

    ১৫ বছর পর ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, থাকছেন কি বিদ্যা?

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.