Close Menu
    What's Hot

    Udenlandsk Casino Uden ROFUS En Verdensklasse Spiloplevelse

    15 October, 2026

    Online Casinoer uden ROFUS En Guide til Spil uden Begrænsninger

    15 October, 2026

    Online Casinoer uden ROFUS – Din Guide til Spil uden Begrænsninger

    15 October, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • Udenlandsk Casino Uden ROFUS En Verdensklasse Spiloplevelse
    • Online Casinoer uden ROFUS En Guide til Spil uden Begrænsninger
    • Online Casinoer uden ROFUS – Din Guide til Spil uden Begrænsninger
    • Udenlandsk Casino Uden ROFUS En Guide til Spiloplevelsen -396839124
    • Online Casinoer uden ROFUS En Guide til Spiloplevelser
    • সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের সুপারিশ
    • Online Casinoer uden ROFUS Dit Guide til Spil uden Begrænsninger
    • Udenlandsk Casino Uden ROFUS En Guide til Sikker Spiloplevelse -389833061
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    15 October, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » মিরপুর প্রেসক্লাবের সংবর্ধনায় তালুকদার রুমী: নতুন দায়িত্বে বদলে যাবে মিরপুর প্রেসক্লাবের আগামীর আঙ্গিক—নেতৃবৃন্দের প্রতিশ্রুতি

    মিরপুর প্রেসক্লাবের সংবর্ধনায় তালুকদার রুমী: নতুন দায়িত্বে বদলে যাবে মিরপুর প্রেসক্লাবের আগামীর আঙ্গিক—নেতৃবৃন্দের প্রতিশ্রুতি

    MisuBy Misu10 December, 2025 অন্যান্য No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশেষ প্রতিবেদকঃ মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পাঞ্জেরী পত্রিকার সম্পাদক ও ডিইউজের কার্যনির্বাহী সদস্য তালুকদার রুমী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস এম বদরুল আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন।

    সংবর্ধনার মূল উদ্দেশ্য ছিল—

    *মিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে তালুকদার রুমীর দায়িত্ব গ্রহণ।

    *দৈনিক পাঞ্জেরীর নির্বাহী সম্পাদক থেকে সম্পাদক পদে উন্নীত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা।

    *ডিইউজে পুনরায় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় সম্মাননা।

    *একই সাথে মিরপুর প্রেসক্লাবের নতুন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে এস এম বদরুল আলমকে ফুল দিয়ে স্বাগত জানানো।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি এস এম ইসলাম উকিল, সাংগঠনিক সম্পাদক এসএম নিপু, ‘দ্য মেসেজ টুডে’-এর সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল সিকদার, প্রচার সম্পাদক মনজুর আলম, সহ-সম্পাদক জাকির হোসেন মোল্লা, দপ্তর সম্পাদক এমএ গাফফার, সহ-অর্থ সম্পাদক এমএ মালেক, যুগ্ম সম্পাদক আসিফ মল্লিক, অবশ্য আরিফুজ্জামান, সদস্য সুরুজ্জামান, আখতারুজ্জামান, খলিলুর রহমান সহ প্রেসক্লাবের অসংখ্য সদস্য ও নেতৃবৃন্দ।

    প্রধান উপদেষ্টা হিসাবে তালুকদার রুমীর বক্তব্য:

    “মিরপুর প্রেসক্লাব সাংবাদিকতার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। প্রধান উপদেষ্টা হিসেবে আমার প্রথম লক্ষ্য হবে—এই প্রেসক্লাবকে আরও আধুনিক, স্বচ্ছ ও পেশাদার রূপে গড়ে তোলা। তরুণ সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরি করতে আমি কাজ করে যাবো।”

    এস এম বদরুল আলম (ভারপ্রাপ্ত সভাপতি) এর বক্তব্য:

    “আমাদের প্রেসক্লাব আগামী দিনে এমনভাবে গড়ে উঠবে, যেখানে প্রতিটি সদস্য নিজেকে গর্বিত মনে করবেন। সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বই হবে আমাদের মূল শক্তি। সকলের সহযোগিতায় আমরা মিরপুর প্রেসক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।”

    এস এম ইসলাম উকিল (সিনিয়র সহ-সভাপতি) এর বক্তব্য:

    “মিরপুর প্রেসক্লাব এখন পরিবর্তনের পথে। নতুন কমিটি, নতুন দায়িত্ব আর যোগ্য নেতৃত্ব মিলে যে রূপকাঠামো তৈরি হচ্ছে, তা আগামী দিনে মিরপুরের সাংবাদিক সমাজকে একটি শক্ত অবস্থানে দাঁড় করাবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে বড় অর্জন সম্ভব।”

    মোঃ শিহাব উদ্দিন (সাধারণ সম্পাদক) এর বক্তব্য:

    “এই প্রেসক্লাব হবে সাংবাদিকদের নিরাপদ, প্রগতিশীল ও পেশাদার কর্মক্ষেত্র। আমরা প্রযুক্তিনির্ভর কার্যক্রম, প্রশিক্ষণ এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় আরও দৃঢ় ভূমিকা পালন করব। মিরপুর প্রেসক্লাবকে নতুন আঙ্গিকে সামনে এগিয়ে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

    একই সাথে সামনের দিনগুলোতে মিরপুর প্রেসক্লাবকে আরো উন্নত করার লক্ষ্যে আরও কিছু পদক্ষেপ গ্রহন করা হয়েছে। পদক্ষেপগুলো হলো—

    *আধুনিক ও ডিজিটাল প্রেসক্লাব গঠন।

    *সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ।

    *সদস্যদের জন্য সম্পূর্ণ সেবা-সহায়ক কাঠামো তৈরি।

    *স্বচ্ছ, দায়িত্বশীল ও সক্রিয় সংগঠন পরিচালনা।

    *সমাজ ও গণমাধ্যমে মিরপুর প্রেসক্লাবের শক্তিশালী অবস্থান তৈরি।

    Misu
    • Website

    Keep Reading

    রাজধানীর কাফরুল থানার সামনে যাত্রীবাহী বাসে আগুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের ঢাকা মহানগর উত্তর কমিটি ঘোষণা

    জন্মাষ্টমী উপলক্ষে কলাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

    বরগুনা আমতলীতে নানা কেলেঙ্কারিতে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শহিদুল হক

    তালতলীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, যুবক আটক

    চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে লাখো মানুষের ঢল

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.