
নিজস্ব প্রতিবেদক, বরগুনা:
বরগুনার তালতলীতে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘরে ঢুকে এক বৃদ্ধাকে (৫৫) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বশির (৩২) নামের এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।
ঘটনাটি ঘটেছে উপজেলার নলবুনিয়া কিল্লা নামক স্থানে। অভিযুক্ত বশির মরানিদ্রা গ্রামের নয়া মিয়ার ছেলে। ভুক্তভোগী নারী লাইলী বেগম (৫৫) একই এলাকার মৃত বজলু মিয়ার স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার অভিযুক্ত বশির ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে লাইলী বেগমের বাড়িতে যান। একপর্যায়ে আইডি কার্ড চাওয়ার বাহানায় তিনি ঘরের ভিতরে প্রবেশ করেন এবং ওই বৃদ্ধাকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ভুক্তভোগীর আত্মচিৎকারে আশপাশের লোকজন ঘরে ছুটে আসেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে বশিরকে ধরে ফেলেন ঐ এলাকার লোকজনে।
পরে বিক্ষুব্ধ জনতা ওই যুবককে গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশে কে খবর দেয়। খবর পেয়ে তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।
প্রথমে অভিযুক্ত বশির কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তীতে থানায় নিয়ে যাওয়া হয়।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, আমাদের বর্তমান সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী অসহয় দারদ্রদের কে ফ্যামিলি কার্ড দেয়ার কথা থাকলে সেই কার্ডের নাম করে এরকম জঘন্য কাজ করার প্রতিবাদ জানাই। অভিযুক্ত যুবকের মায়ের বয়সী এক নারীর সঙ্গে এমন জঘন্য আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ভাইরাল হয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে অব্যাহত রয়েছে
