Close Menu
    What's Hot

    ‘সময় হলেই জানতে পারবেন’, ইরানকে হুঁশিয়ারি দিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন ট্রাম্প

    5 May, 2026

    দুর্যোগকালীন রোগীর সেবা নিশ্চিত করতে ফিল্ড হাসপাতাল নির্মাণ করছে সরকার

    5 May, 2026

    ঐক্যবদ্ধ বাংলাদেশে সুশাসন, নিরাপত্তা ও উন্নয়নের অগ্রযাত্রা : প্রতিরক্ষা উপদেষ্টা

    5 May, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ‘সময় হলেই জানতে পারবেন’, ইরানকে হুঁশিয়ারি দিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন ট্রাম্প
    • দুর্যোগকালীন রোগীর সেবা নিশ্চিত করতে ফিল্ড হাসপাতাল নির্মাণ করছে সরকার
    • ঐক্যবদ্ধ বাংলাদেশে সুশাসন, নিরাপত্তা ও উন্নয়নের অগ্রযাত্রা : প্রতিরক্ষা উপদেষ্টা
    • বিনা মূল্যে মিরপুর টেস্ট দেখতে পারবে শিক্ষার্থী ও একাডেমির ক্রিকেটাররা
    • ‘রকস্টার’–এর টিজারে এ কোন শাকিব
    • আমার মৃত্যুর বিষয়ে কিছু অদ্ভুত গুজব ছড়ানো হচ্ছে: রুনা লায়লা
    • নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ
    • হামের প্রাদুর্ভাব নিয়ে একাধিকবার অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছে ইউনিসেফ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    6 May, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » দুর্যোগকালীন রোগীর সেবা নিশ্চিত করতে ফিল্ড হাসপাতাল নির্মাণ করছে সরকার

    দুর্যোগকালীন রোগীর সেবা নিশ্চিত করতে ফিল্ড হাসপাতাল নির্মাণ করছে সরকার

    ReporterBy Reporter5 May, 2026 জাতীয় No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ডেস্ক নিউজ : দুর্যোগকালীন রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ফিল্ড হাসপাতাল নির্মাণ করছে। ঢাকা মেডিকেল কলেজ মাঠে ২০ শয্যার ফিল্ড হাসপাতাল নির্মাণকাজ প্রায় শেষের পথে।

    হাম কিংবা ডেঙ্গুজ্বর বা কলেরার মতো রোগের প্রকোপ বাড়লে এ হাসপাতালে সেবা দেওয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল হাসপাতাল নির্মান কাজ পরিদর্শন করেছেন।

    সরেজমিনে ঢাকা মেডিকেল কলেজ মাঠে গিয়ে দেখা গেছে, বাংলাদেশ সেনাবাহিনী ও গণপূর্ত বিভাগের সরাসরি সহায়তায় এই ফিল্ড হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে তাঁবু টাঙিয়ে কয়েকটি বেড বসানো হয়েছে। গণপূর্ত বিভাগ থেকে চারপাশে ড্রেন নির্মাণে কাজ চলছে, যাতে পানি না জমে। সেই সঙ্গে বিদ্যুৎ সংযোগের কাজও চলছে।

    এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন জানান, যে কোন ধরনের রোগের প্রকোপ বৃদ্ধি পেলে হাসপাতালে বেডের অভাবে কোনো রোগী যাতে ফিরে না যায় এজন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মাঠে ২০ শয্যার ফিল্ড হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। দ্রুতগতিতে কাজ চলছে। খুব শিগগিরই রোগী ভর্তি শুরু হবে।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ফিল্ড হাসপাতালটি নির্মাণ করা হয়েছে। ঢাকা মেডিকেলের পক্ষ থেকে চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয় এমনকি সব ধরনের ওষুধ সরবরাহ করা হবে এখানে। ভেতরে ২০টি বেড দেওয়া আছে। এছাড়া ৯টি এসির ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

    স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (হাসপাতাল) ডা. সৈয়দ আবু আহমেদ শাফী বলেন, বিভিন্ন সময় দেশে কিছু রোগ প্রকোপ বৃদ্ধি পায়। যেমন- এখন হামের প্রকোপ বেড়েছে, বর্ষা মৌসুমে মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে হাসপাতালে স্থান সংকুলান হয় না। তাই কোনো রোগী যাতে হাসপাতালে শয্যার অভাবে ফিরে না যায় সেজন্য এই ফিল্ড হাসপাতাল নির্মাণ করা হচ্ছে।

    তিনি আরও বলেন, হাসপাতালটির নির্মান কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধানে চলবে এই হাসপাতাল।

    Reporter

    Keep Reading

    ঐক্যবদ্ধ বাংলাদেশে সুশাসন, নিরাপত্তা ও উন্নয়নের অগ্রযাত্রা : প্রতিরক্ষা উপদেষ্টা

    নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ

    হামের প্রাদুর্ভাব নিয়ে একাধিকবার অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছে ইউনিসেফ

    সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

    এক শর্তে দীর্ঘক্ষণ মার্কেট খোলা রাখতে মন্ত্রণালয়ে আবেদন

    প্রথম দ্বিপাক্ষিক সফরে আজ চীন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    Your source for the serious news. This demo is crafted specifically to exhibit the use of the theme as a news site. Visit our main page for more demos.

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1819044472
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.