Close Menu
    What's Hot

    বাসায় ফেরার পথে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে পোশাককর্মীর মৃত্যু

    12 May, 2026

    ইসরাইলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত

    12 May, 2026

    লাইফ সাপোর্টে অভিনেতা আতাউর রহমান

    11 May, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • বাসায় ফেরার পথে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে পোশাককর্মীর মৃত্যু
    • ইসরাইলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত
    • লাইফ সাপোর্টে অভিনেতা আতাউর রহমান
    • আর্জেন্টিনার বিশ্বকাপ দলে নেই দিবালা
    • স্কুলে যাওয়ার কথা বলে একসঙ্গে ৪ ছাত্রী নিখোঁজ
    • ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে: সড়কমন্ত্রী
    • উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাত বেড়ে ফের বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা
    • কারিনা কায়সারকে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    12 May, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » বাসায় ফেরার পথে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে পোশাককর্মীর মৃত্যু

    বাসায় ফেরার পথে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে পোশাককর্মীর মৃত্যু

    ReporterBy Reporter12 May, 2026 জাতীয় No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ডেস্ক নিউজ : রাজধানীর ডেমরার মাতুয়াইলে আজ সোমবার বিকেলে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কামিনী খাতুন (২৪) নামের এক পোশাককর্মী গুরুতর আহত হন। সন্ধ্যা সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামিনী মাতুয়াইল এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। বিকেলে কাজ শেষে অটোরিকশায় করে ডেমরার বাসায় ফিরছিলেন। পথে অটোরিকশার চাকায় তাঁর ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগে। এতে তিনি অটোরিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। এরপর তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সন্ধ্যা সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

    নিহত কামিনীর সহকর্মী শারমিন বেগম বলেন, ছুটির পর তাঁরা একসঙ্গে অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। মাতুয়াইল সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ কামিনীর ওড়না চাকায় পেঁচিয়ে যায়।

    নিহত কামিনী খাতুন ঝালকাঠি সদর উপজেলার কলেজ মোড় এলাকার কামরুল ইসলামের মেয়ে। তিনি পরিবারের সঙ্গে ডেমরা এলাকায় থাকতেন।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

    Reporter

    Keep Reading

    স্কুলে যাওয়ার কথা বলে একসঙ্গে ৪ ছাত্রী নিখোঁজ

    ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে: সড়কমন্ত্রী

    উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাত বেড়ে ফের বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা

    পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর

    মিয়ানমারে ৫ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল চট্টগ্রাম

    পুলিশকে ওভারটাইম ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    Your source for the serious news. This demo is crafted specifically to exhibit the use of the theme as a news site. Visit our main page for more demos.

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1819044472
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.