- ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর পাকিস্তানে বিক্ষোভের ডাক
- শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ; মুরগি ব্যবসায়ীর মৃত্যু, আহত ১৫
- চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
- বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা মারা গেছেন
- Explore the Excitement of Bonanza Megaways Slot What You Need to Know 2003009766
- Exploring Wolf Gold Slot An Alternative Journey Beyond GamStop
- Exploring Big Bass Splash Slot Not A Deep Dive into the Game
- Big Bass Day Unleashing the Thrill of Sport Fishing
Author: Nasim
রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ করাতিটোলা এলাকায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা-পুলিশ। এ ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন। গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. সজীব (২৮), মো. হিমু (৩২), মো. তুষার (২৫), মো. জয় (২৫), মো. টুটুল (৩৩) ও মো. ইমরান (৩৪)। পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে একটি ব্যক্তিগত গাড়িতে করে অবৈধ মাদক ঢাকায় আনা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানা-পুলিশ মাতুয়াইল ইউটার্নসংলগ্ন মুক্তি পেট্রল পাম্পের সামনে চেকপোস্ট বসায়। পরে ঢাকা মেট্রো-গ-৩১-৩৬৪৬…
ভারতীয় উপমহাদেশে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা (একিউআইএস) নতুন করে তৎপরতা বাড়ানোর চেষ্টা করছে—জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে এমন উদ্বেগ প্রকাশের পর বাংলাদেশের সঙ্গে জঙ্গিবাদ মোকাবিলায় যৌথভাবে কাজ করার আগ্রহের কথা জানিয়েছে নয়াদিল্লি। ১৮ আগস্ট নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সন্ত্রাসবাদ ও জাতীয় নিরাপত্তা সবার জন্যই উদ্বেগের বিষয় হওয়া উচিত। তিনি বলেন, সন্ত্রাসবাদ একটি ‘সাধারণ অভিশাপ’ এবং এই সমস্যা মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আইএস ও আল-কায়েদা সংক্রান্ত অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিমের ৩৮তম প্রতিবেদনে একিউআইএসের সাম্প্রতিক তৎপরতার বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদনের আলোকে বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিরোধে ভারত ও বাংলাদেশের মধ্যে…
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একইসঙ্গে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ আসামিকে খালাস দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ড বহাল থাকা আসামিরা হলেন, সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার বহিষ্কৃত অধ্যক্ষ এস এম সিরাজ উদদৌলা ও শাহাদাত হোসেন ওরফে শামীম। সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের বিপরীতে এ রায় ঘোষণা করেন। আদালতে আসামিদের পক্ষে অ্যাডভোকেট এস এম শাহজাহান, ব্যারিস্টার মাসুদ হোসেন দোলন, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি…
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান। পক্ষকালব্যাপী এই অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুরু হবে পক্ষকালব্যাপী সীরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা। মঙ্গলবার বাদ মাগরিব মসজিদের পূর্ব সাহানে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানমালার উদ্বোধন করা হবে। ইসলামিক ফাউন্ডেশন…
ফেনীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ১৬ আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর হাইকোর্টের রায় ঘোষণা শুরু হয়েছে। আজ সোমবার সকাল পৌনে ১১টার দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে রায় ঘোষণা শুরু হয়। রায়কে ঘিরে ফেনীর সোনাগাজীতে নুসরাত জাহানের বাড়িতে নিরাপত্তা আরও জোরদার করেছে পুলিশ। হাইকোর্ট বেঞ্চে নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স, আসামিদের আপিল ও জেল আপিলের শুনানি শেষ হয় ২০ আগস্ট। শুনানি শেষে আদালত রায়ের দিন ধার্য করেন। নারী ও শিশু নির্যাতন আইনসংক্রান্ত ডেথ রেফারেন্স, আপিল ও বিবিধ বিষয় অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য…
জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৬ এর সময় সূচি ঘোষণা করা হয়েছে। সূচি অনুযায়ী ৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে। রবিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ সূচি ঘোষণা করা হয়। সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত ও ১৫ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা হবে। বিশেষ নির্দেশাবলি ১. পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। ২. প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। বিজ্ঞান বিষয়ের জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট সর্বমোট ৩ ঘণ্টা পরীক্ষা…
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। রাষ্ট্রপতি মির্জা ফখরুলের কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় কাতারের আমির রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালনে তার সাফল্য কামনা করেন। শেখ তামিম আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে বাংলাদেশ ও কাতারের মধ্যকার সম্পর্ক আরও জোরদার ও সম্প্রসারিত হবে। উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২০ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং পরেরদিন শুক্রবার রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর প্রথমবারের মত বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। রাষ্ট্রপতি আজ রবিবার বেলা ১১টায় বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর একটি সু-সজ্জিত চৌকস দল রাষ্ট্রপতিকে ক্রেডেনশিয়াল মাঠে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার প্রদান শেষে বঙ্গভবনের অক্টাগনালে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব সরওয়ার আলম, পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান। বঙ্গভবনে অফিস…
সারাদেশে চলাচলরত অবৈধ স্লিপার বাসের বৈধতার দাবিতে রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির নেতাকর্মীরা। এতে বনানী থেকে মহাখালীগামী যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রবিবার দুপুরে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সদর দপ্তর সেতু ভবনের সামনের সড়ক বন্ধ করে দেন সংগঠনটির নেতাকর্মীরা। সড়ক অবরোধের আগে বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির নেতারা সাংবাদিকদের কাছে তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- আদালতে চলমান মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে স্লিপার বাসের বিরুদ্ধে কোনো ধরনের বলপ্রয়োগ বা নিষেধাজ্ঞা আরোপ না করা, এ খাতে বিনিয়োগ ও শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষা করা এবং…
যশোরের অভয়নগর উপজেলার বাগমারা এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত তিন সন্ত্রাসীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় তাদের কাছ থেকে একটি দেশে তৈরি ওয়ান শুটারগান, দুই রাউন্ড তাজা গুলি এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন- আল আমিন শেখ (২৮), মো. বিল্লাল খাঁ (৩৬) ও মো. জুয়েল গাজী (৩০)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার চলিশিয়া বাগমারা গ্রামের হালিমের মোড় এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। এসআই মো. সালাউদ্দিন খানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জসিমের চায়ের দোকানের সামনে থেকে প্রথমে আল আমিন শেখ ও বিল্লাল খাঁকে আটক করা হয়। এসময় স্থানীয় লোকজনের…
