Close Menu
    What's Hot

    ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর পাকিস্তানে বিক্ষোভের ডাক

    23 September, 2026

    শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ; মুরগি ব্যবসায়ীর মৃত্যু, আহত ১৫

    23 September, 2026

    চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ

    23 September, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর পাকিস্তানে বিক্ষোভের ডাক
    • শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ; মুরগি ব্যবসায়ীর মৃত্যু, আহত ১৫
    • চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
    • বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা মারা গেছেন
    • Explore the Excitement of Bonanza Megaways Slot What You Need to Know 2003009766
    • Exploring Wolf Gold Slot An Alternative Journey Beyond GamStop
    • Exploring Big Bass Splash Slot Not A Deep Dive into the Game
    • Big Bass Day Unleashing the Thrill of Sport Fishing
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    23 September, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর পাকিস্তানে বিক্ষোভের ডাক

    ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর পাকিস্তানে বিক্ষোভের ডাক

    ReporterBy Reporter23 September, 2026 আন্তর্জাতিক No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর দেশজুড়ে বিক্ষোভের কর্মসূচির ডাক দিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এরই মধ্যে ইমরানের তিন বোনসহ পিটিআইয়ের বেশ কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

    ইসলামাবাদে সম্ভাব্য সহিংস পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোকে জরুরি প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। দেশটির সংবাদমাধ্যম ডনের মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীতে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে এমন আশঙ্কা থেকেই হাসপাতালগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

    সরকারের নির্দেশনার পর হাসপাতালগুলোও প্রস্তুতি শুরু করেছে। এতে নিয়মিত চিকিৎসাসেবায় কিছুটা প্রভাব পড়ছে বলে জানা গেছে। কয়েকটি হাসপাতালে রোগীদের জানানো হয়েছে, জরুরি পরিস্থিতির কারণে নির্ধারিত কিছু অস্ত্রোপচার কয়েক দিন পিছিয়ে দেওয়া বা স্থগিত করা হতে পারে।

    হাসপাতালগুলোকে এভাবে প্রস্তুত রাখার নির্দেশকে কেন্দ্র করে পিটিআইয়ের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দলটির নেতাদের আশঙ্কা, বিক্ষোভকারীদের দমনে সরকার কঠোর পদক্ষেপ নিতে পারে।

    তবে ধরপাকড়ের মধ্যেও ২৭ সেপ্টেম্বরের কর্মসূচি সফল করার ঘোষণা দিয়েছে পিটিআই। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ওই সময়ের মধ্যে ইমরান খানকে মুক্তি দিতে হবে।

    পিটিআই নেতা ও খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেইল আফ্রিদি জানিয়েছেন, ২৫ সেপ্টেম্বর বিক্ষোভের বিস্তারিত কর্মসূচি প্রকাশ করা হবে। তার অভিযোগ, কর্মসূচির আগেই জাতীয় ও প্রাদেশিক পর্যায়ের নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। অনেক নেতা-কর্মীকে অস্ত্রের মুখে তুলে নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

    ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সাল থেকে কারাগারে রয়েছেন। বর্তমানে তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি। এর আগে ২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারান তিনি।

    Reporter

    Keep Reading

    জামায়াতে ইসলামীকে ইসলামাবাদমুখী লংমার্চ স্থগিতের অনুরোধ শেহবাজের

    ‘এটা কি আইফোন ১৮?’, জিজ্ঞেস করেই নারীর ফোন নিয়ে পালালো ছিনতাইকারী

    বিশ্বজুড়ে ডিজেল সংকট, স্বস্তি মিলবে না ২০২৭ সালেও

    মসজিদুল হারামের মুয়াজ্জিন ইব্রাহিম আল-মাদানির ইন্তেকাল

    যুদ্ধের পরও ইরানের সঙ্গে সম্পর্ক চান কাতারের প্রধানমন্ত্রী

    হরমুজে আরও একটি অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.