- ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর পাকিস্তানে বিক্ষোভের ডাক
- শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ; মুরগি ব্যবসায়ীর মৃত্যু, আহত ১৫
- চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
- বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা মারা গেছেন
- Explore the Excitement of Bonanza Megaways Slot What You Need to Know 2003009766
- Exploring Wolf Gold Slot An Alternative Journey Beyond GamStop
- Exploring Big Bass Splash Slot Not A Deep Dive into the Game
- Big Bass Day Unleashing the Thrill of Sport Fishing
Author: Nasim
জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি’র সভাপতিত্বে আজ (মঙ্গলবার) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। আলোচ্যসূচি অনুযায়ী বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পরিচিতি পর্বে অংশগ্রহণ করেন। বৈঠকে পরিকল্পনা মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভাগসমূহের কার্যাবলী সম্পর্কে প্রতিবেদন পেশ করা হয়। বৈঠকে চলমান প্রকল্পসমূহের অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটির সদস্য ও কমিটির সংশ্লিষ্ট মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রকল্পসমূহের বাস্তবায়নে কমিটির তৎপরতার গুরুত্ব অনেক বেশি। সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মন্ত্রণালয়কে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। সভাপতি…
নড়াইলের লোহাগড়ায় মিসকান সরদার (৩৬) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার প্রতিপক্ষের বিরুদ্ধে। নিহত মিসকান মাটিয়াডাঙ্গা গ্রামের লোকমান সরদারের ছেলে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। চোর বলাকে কেন্দ্র করে মোল্যা ও মুন্সী বংশের লোকজনের মধ্যে সংঘর্ষ হলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ সময় এক নারীসহ ছয়জন আহত হন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে তুহিন নামে একজনকে প্রতিপক্ষের লোকজন চোর আখ্যায়িত করায় গৃহবধূ সারফিনা প্রতিবাদ করেন। পরে ওই গৃহবধূকে মারধর করে আহত করে মোল্যা বংশের লোকজন। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে মোল্যা ও…
নিয়োগের জন্য নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্ন উত্তর পর্বে সংসদ সদস্য মো. সেলিম রেজার এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। এদিন শিক্ষামন্ত্রীর অনুপস্থিতিতে তার পক্ষে প্রশ্নের জবাব দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এসময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন। শিক্ষামন্ত্রী জানান, সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এ ১৪,৩৮৪ জন সহকারী শিক্ষক নিয়োগের জন্য প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত সহকারী শিক্ষকরা ১ অক্টোবর, ২০২৬ তারিখে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগ…
দেশে ৮ হাজার ২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, মাদরাসা এমপিওভুক্ত করা একটি চলমান প্রক্রিয়া। মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্ন উত্তর পর্বে সংসদ সদস্য মো. জালাল উদ্দিনের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী এ কথা জানান। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন। শিক্ষামন্ত্রী বলেন, দেশে বর্তমানে ৮ হাজার ২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে। মাদরাসা এমপিওভুক্তকরণ একটি চলমান প্রক্রিয়া। ইতোমধ্যে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে। নীতিমালা অনুযায়ী সব মানদণ্ড সঠিক পাওয়া গেলে ভবিষ্যতে মাদরাসা এমপিওভুক্ত করার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান…
দায়িত্ব নেয়ার মাত্র পাঁচ মাসে বিএনপি সরকার বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করেছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নেওয়া বিপুল অঙ্কের ঋণের বাড়তি পরিশোধের চাপের মধ্যেও বর্তমান সরকার নিয়মিতভাবে এ দায় পরিশোধ করে যাচ্ছে। চলতি বছরের মার্চ মাস থেকে জুলাই পর্যন্ত পাঁচ মাসে পরিশোধ করা এ অর্থ বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ হাজার ১৬৩ কোটি টাকা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, এ যাবৎকালে কোনো পাঁচ মাসের ব্যবধানে বিদেশি ঋণ পরিশোধের ক্ষেত্রে এটিই সর্বোচ্চ। গত বছরের একই সময়ে বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ ছিল ১৮৯ কোটি ৭১ লাখ ডলার বা প্রায় ২৩…
বিশেষ প্রতিনিধি: বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের জন্য গুরুত্বপূর্ণ কাস্টমস বন্ড ব্যবস্থাপনার অন্যতম কেন্দ্র বন্ড কমিশনারেট ঢাকা (উত্তর)। কিন্তু এই স্পর্শকাতর রাজস্ব প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তাকে ঘিরে ওঠা একের পর এক ঘুষ, ক্ষমতার অপব্যবহার, বন্ড সুবিধার অনিয়ম এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নতুন করে প্রশ্নের মুখে পড়েছে প্রতিষ্ঠানটির স্বচ্ছতা ও জবাবদিহি। অভিযোগের কেন্দ্রে রয়েছেন রাজস্ব কর্মকর্তা (আরও) বিএম আব্দুল্লাহ আল মাসুম এবং কমিশনারের স্টাফ অফিসার এআরও চৌধুরী গোলাম হাসনাইন ওরফে ‘পিচাস হাসনাইন’। সংশ্লিষ্টদের অভিযোগ, সদ্য বিদায়ী কমিশনার আবু ওবায়দা ও অতিরিক্ত কমিশনার দেলোয়ার হোসেনের ছত্রছায়ায় মাসুম-হাসনাইন চক্র দীর্ঘদিন ধরে উত্তর বন্ড কমিশনারেটে প্রভাব বিস্তার করে আসছিল।অভিযোগগুলোর ধরন ও ব্যাপকতা এতটাই গুরুতর যে, সংশ্লিষ্টদের দাবি—বদলি…
সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। মঙ্গলবার হুতিদের গণমাধ্যম আনসারুল্লাহ এ তথ্য জানিয়েছে। টেলিগ্রামে এক পোস্টে আনসারুল্লাহ লিখেছে, ইয়েমেনি ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে শত্রুদেশ সৌদির ওপর ব্যাপক হামলা চালানো হয়েছে। অন্য আরেকটি পোস্টে আনসারুল্লাহ জানায়, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল আবহা আন্তর্জাতিক বিমানবন্দর, কিং খালিদ বিমানঘাঁটি এবং আবহা ও জিজানের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকোর বিভিন্ন স্থাপনা। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। বার্তা সংস্থাটি জানায়, হুথিদের এসব দাবির বিষয়ে সৌদি আরব তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে গতকাল সোমবার জানানো হয়েছিল, সৌদির জিজান শহরে অবস্থিত আরামকোর তেল স্থাপনায় নতুন করে হামলা…
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৭১টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান। তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ১৮ জন, লালবাগ বিভাগে ২৮ জন, ওয়ারী বিভাগে ৫৫ জন, মতিঝিল বিভাগে ৭২ জন, তেজগাঁও বিভাগে ৯৪ জন, মিরপুর বিভাগে ১৩৪ জন, গুলশান বিভাগে ৩২ জন, উত্তরা বিভাগে ৫০ জন এবং গোয়েন্দা বিভাগে ১৯ জন রয়েছেন। ডিএমপি জানায়, অভিযানে ৭ হাজার ৯৪২ পিস ইয়াবা, ৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা ও ৩ দশমিক ২ গ্রাম হেরোইন…
বিশেষ প্রতিবেদক : চাকরির মেয়াদ শেষ হতে বাকি মাত্র এক মাস। অথচ এরই মধ্যে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর পদে বসতে মরিয়া হয়ে উঠেছেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের—এমন অভিযোগ উঠেছে। বর্তমান প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরীকে সরিয়ে ওই পদটি নিজের নিয়ন্ত্রণে নিতে তিনি বিভিন্ন মহলে তদবির চালাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। সাংবাদিকদের অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, বর্তমান প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে সংবাদ প্রকাশকে নিজের পদোন্নতি-তদবিরের হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা চলছে। এ জন্য অর্থ ব্যয় করে একটি জাতীয় দৈনিকে ব্যানার হেডলাইনে সংবাদ প্রকাশ করানোর অভিযোগও উঠেছে আবুল খায়েরের বিরুদ্ধে। পাশাপাশি মন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন মহলে তদবির চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগগুলোর…
সারাদেশে চলাচলকারী নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকগুলোকে একটি সুশৃঙ্খল নীতিমালার আওতায় আনছে সরকার। এসব যান চলাচলে নির্দিষ্ট রুট নির্ধারণ করে দেওয়া হবে এবং একটি নিবন্ধনের বিপরীতে যাতে একাধিক যান চলতে না পারে সেজন্য ডিজিটাল ট্র্যাকিং বা কিউআর কোড (QR Code) যুক্ত করা হবে। কর্মসংস্থান ঠিক রেখে সড়ক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার বিষয়টি মাথায় রেখেই নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে। সোমবার জাতীয় সংসদে ৭১ বিধিতে উত্থাপিত এক জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন। এর আগে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল প্রসঙ্গে ওই নোটিশটি উত্থাপন করেন। সংসদে…
