Author: Nasim

ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ না পাওয়া এবং ভারতের আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধের শঙ্কার কথা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের ঝাড়খণ্ডে আদানির বিদ্যুৎকেন্দ্রের ‘সুইচ’ রয়েছে। তারা যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে পারে বলে মন্তব্য করেন তিনি। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী। ‘পতিত স্বৈরাচারী খুনি হাসিনা ভারতের ইন্ধনে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যে ষড়যন্ত্রে লিপ্ত’—এর প্রতিবাদে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। রিজভী বলেন, ১৭ বছরের রাজনৈতিক সংকট, ব্যাংক…

Read More

বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০-১২টি দোকান পুড়ে গেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। বলিপাড়া ৩৮ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকে বলিপাড়া বাজারে আগুন লাগে। খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতায় ভোর পৌনে ৫টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. ইমামুল আজিম এবং সহকারী পরিচালক মো. জাকির হোসেন আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে নেতৃত্ব দেন। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আনুমানিক ১০-১২টি দোকান ভস্মীভূত হয়েছে। যার ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৪০-৫০ লাখ টাকা।…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা চলছে। বুধবার সকাল ১০টায় সচিবালয়ে জনপ্রশাসন সভাকক্ষে এ সভা শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান এ তথ্য জানান। দেশে প্রথমবারের মতো বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে বৈদ্যুতিক ট্রেন চালু এবং এমআরটি লাইন-৫ এর দক্ষিণ রুট বাস্তবায়নসহ মোট ১৬টি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে।

Read More

মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ফেরাতে ব্রিকস দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত চীন। শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ করে এ কথা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। উদীয়মান অর্থনীতির দেশগুলোর গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ব্রিকসকে মধ্যপ্রাচ্যের সংঘাত অবসানে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম এশিয়ার এই সংকট সমাধানে তিনি সদস্য রাষ্ট্রগুলোকে ‘ইতিহাসের সঠিক পক্ষে’ দাঁড়ানোর তাগিদ দেন। শি জিনপিং সতর্ক করে বলেন, এই যুদ্ধ সাধারণ মানুষের মারাত্মক ক্ষতি করেছে। এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থের পরিপন্থী। ভূ-রাজনীতির পাশাপাশি উদীয়মান প্রযুক্তি খাতেও জোটের মনোযোগ আকর্ষণ করেন তিনি। ওপেন সোর্স কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কাজের পাশাপাশি বেইজিং-নেতৃত্বাধীন জোটে যোগ…

Read More

নিজস্ব প্রতিবেদক: সিলেট পানি উন্নয়ন বোর্ডে কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল হাদী এ নোটিশের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জবাব চেয়েছেন। ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দেওয়া নোটিশটি পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, প্রবীর কুমার গোস্বামী এর আগে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী এবং পরবর্তীতে সিলেট পানি উন্নয়ন সার্কেলে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তিনি তৎকালীন সরকারের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন এবং সরকারদলীয় লোকজনকে বিভিন্ন সুবিধা দেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন বলে নোটিশে…

Read More

শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ এবং নিজেই গুমের নির্দেশদাতা ছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ভোলার লালমোহন উপজেলা মিলনায়তনে নাগরিক সমাজের উদ্যোগে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্পিকার বলেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গুম হওয়া ব্যক্তিদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এখন জনগণের কাছে প্রমাণ হয়ে গেছে, শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী এবং নিজেই ছিলেন গুমের নির্দেশদাতা। গুম হওয়া ব্যাক্তিদের স্বজনদের গণভবনে ডেকে তাদের স্ত্রী-সন্তানদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতেন। আশ্বস্ত করতেন, তাদের ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু তিনি নিজেই জানতেন, আসলে গুম হওয়া ব্যক্তিরা কোথায় আছেন। তিনি বলেন, তার…

Read More

নাজমুল আলম নাছিমঃ মিরপুর প্রেসক্লাবের আয়োজনে দিনব্যাপী বর্ণাঢ্য নৌকা ভ্রমণ, পিকনিক, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টায় রাজধানীর দিয়াবাড়ি থেকে নৌযাত্রার মধ্য দিয়ে এ আয়োজন শুরু হয়। মিরপুর প্রেসক্লাবের সভাপতি এস এম বদরুল আলম ও সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে মিরপুর প্রেসক্লাবের সাংবাদিক সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজনে সাংবাদিক ও পরিবারের সদস্যদের মধ্যে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। দিয়াবাড়ি থেকে নৌযাত্রা শুরু করে মাঝপথে একটি রিসোর্টে যাত্রাবিরতি দেওয়া হয়। সেখানে দুপুরের খাবার ও পিকনিকের আয়োজন করা হয়। পরে যাত্রা অব্যাহত রেখে…

Read More

চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংশি প্রদেশে কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট কাদা ও ভূমিধসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া বার্তা সংস্থার এ তথ্য বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে আনাদোলু এজেন্সি। প্রতিবেদন অনুযায়ী, জিয়াংশির সুয়িচুয়ান কাউন্টিতে কয়েক দিন ধরে মুষলধারে বৃষ্টিপাতের পর কাদা ও ভূমিধসসহ বিভিন্ন ভূতাত্ত্বিক দুর্যোগ দেখা দেয়। সাম্প্রতিক মাসগুলোতে অঞ্চলটিতে প্রাকৃতিক দুর্যোগের ধারাবাহিকতার মধ্যেই নতুন করে এই বিপর্যয় ঘটল। দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসন উদ্ধার ও নিরাপত্তামূলক কার্যক্রম জোরদার করেছে। বুধবার বিকেল পর্যন্ত সুয়িচুয়ান কাউন্টির ১৮ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

Read More

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং দেশের সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে যেকোনো সময় তীব্র ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান-এর দেওয়া সমুদ্রবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, সাগরের পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। এদিকে, সকালের পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর…

Read More

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাই দেশের বিভিন্ন বিভাগে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা থাকতে পারে। এর মধ্যে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল ৯টা থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।…

Read More