- সরকারি অর্থ লোপাটের অভিযোগে দুই প্রতিষ্ঠানে অভিযান
- ৩০ বছর পর মন্ত্রণালয়ে বাবার চেয়ারে বসলেন পুতুল
- সৌদি আরবে মার্কিন দূতাবাসে হামলা, বিকট বিস্ফোরণ
- চারদিনে বাংলাদেশ থেকে বাতিল হলো ১৩১ ফ্লাইট
- ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ
- মেঘাচ্ছন্ন থাকবে আজ সারা দেশের আকাশ
- ওকে ধরিয়ে দিন
- খামেনি নিহত, ইরানে ৪০ দিনের শোক ঘোষণা
Author: Misu
ডেস্ক নিউজঃ পবিত্র রমজান মাসে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে গ্যাসের চাহিদা বৃদ্ধি পাওয়ায় নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন প্রতিদিন ছয় ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজানের প্রথম দিন থেকে আগামী ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা সারা দেশের সিএনজি স্টেশন বন্ধ থাকবে। গ্যাসের নিম্নচাপজনিত সমস্যা নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ অগ্রাধিকার দিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ১৫ মার্চ থেকে…
ডেস্ক নিউজঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার রাত ১২টা ২২ মিনিটে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন ডা. শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন বিরোধীদলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের শীর্ষ নেতারা। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি শহীদ বেদিতে দাঁড়িয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তারা।
ডেস্ক নিউজঃ অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতিকে সম্মান জানান। এ সময় শহীদ মিনারের বিউগলে করুণ সুর বেজে ওঠে। এর আগে রাত ১১টা ৫৫ মিনিটে রাষ্ট্রপতি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে অভ্যর্থনা জানান। রাষ্ট্রপতির আগমন ও শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে শহীদ মিনার ও আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মন্ত্রিপরিষদের…
ডেস্ক নিউজঃ একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষার অধিকারের জন্য জীবন উৎসর্গ করা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাত ১২টা ৬ মিনিটে তিনি ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। এরপর ১২টা ১২ মিনিটে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদ সদস্যদের সঙ্গে নিয়ে বেদিতে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মন্ডলীগণ। এর আগে, রাত ১২টা ১ মিনিটে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ডেস্ক নিউজঃ আজ ২১ ফেব্রুয়ারি ২০২৬, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর তৎকালীন পুলিশের গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বারসহ অনেকে। তাদের আত্মত্যাগের স্মৃতিতেই দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর রাত ১২টা ৪০ মিনিট থেকে সর্বসাধারণের জন্য শহীদ মিনার উন্মুক্ত থাকবে। দিবসটি ঘিরে রাজধানীর সার্বিক নিরাপত্তায় মোতায়েন থাকবে ঢাকা মহানগর পুলিশ-এর প্রায় ১৫ হাজার সদস্য।…
বিশেষ প্রতিবেদকঃ যশোরের নওয়াপাড়া নৌবন্দরে সাম্প্রতিক একাধিক ঘটনা ঘিরে চরম উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের নেতাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, রাজনৈতিক অপপ্রচার এবং সন্ত্রাসী হামলার প্রতিবাদে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ফেডারেশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, একটি বিতর্কিত চক্র পরিকল্পিতভাবে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করতে এবং শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া দমিয়ে রাখতে অপপ্রচার ও সহিংসতার পথ বেছে নিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের নওয়াপাড়া শাখা কার্যালয়ে জরুরি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতারা অভিযোগ করেন, “নওয়াপাড়া লাইটারেজ শ্রমিক ইউনিয়ন” নামে একটি সংগঠন দীর্ঘদিন ধরে শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের সদস্য সংখ্যা খুবই কম হলেও তারা নিজেদের…
ডেস্ক নিউজঃ শুরু হয়েছে পবিত্র রমজান মাস। এই মাসে অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রথম রমজান থেকে বিশেষ সময়সূচিতে চলাচল করছে মেট্রোরেল। ঢাকা শহরের ব্যস্ত জীবনে অনেক সময়েই ইফতারের আগে ঘরে পৌঁছাতে পারেন না ঘরমুখো মানুষ, ইফতার পথেই সেরে নেন। সেদিকে লক্ষ্য রেখে ইফতারের সময় যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে, রমজানের সময় ইফতারে পানি পান করার জন্য প্রত্যেক যাত্রী মেট্রোরেল ও স্টেশন এলাকায় শুধু ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন পড়ে না…
ডেস্ক নিউজঃ ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট চলতি রমজান মাসেই করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। শিগগিরই নির্বাচনের তপশিল দেওয়া হতে পারে। আইন বিশ্লেষণ করে দেখা গেছে, এবার প্রাপ্ত আসনের ভিত্তিতে বিএনপি পাচ্ছে ৩৫টি সংরক্ষিত আসন, জামায়াত ১১টি এবং এনসিপি একটি আসন। এছাড়া একজন প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর-৩ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের নির্বাচন ঈদের পরে করা হবে। এদিকে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনেরও প্রস্তুতি শুরু করেছে ইসি। এ লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানিয়ে ইসির পক্ষ থেকে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে। সার্বিক বিষয়ে নিবাচন কমিশনার আব্দুর রহমানেল…
আবহাওয়া ডেস্কঃ দেশে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পের উত্তপত্তি বলে জানিয়েছে ইএমএসসি। এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও। আর মাই আর্থকোয়েক অ্যালার্ট জানিয়েছে, ভূমিকম্পটির উত্তপত্তিস্থল ঢাকা থেকে ১৮১ কিলোমিটার দূরে সুনামগঞ্জের ছাতকে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন গণমাধ্যমকে জানান, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ১০ এবং এর গভীরতা স্বল্পমাত্রার হওয়ায় আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৬২৬ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পে…
ডেস্ক নিউজঃ ধর্মমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ আসনে ষষ্ঠবারের মতো নির্বাচিত সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেইন কায়কোবাদ। বুধবার (১৮ ফ্রেব্রুয়ারি) প্রথম দিনেই তাকে সভাপতিত্ব করতে হয়েছে চাঁদ দেখা কমিটিতে। সেই কমিটির সভা শেষেই ঘোষণা আসে বাংলাদেশে রমজান মাস শুরুর। তবে সেখানে তিনি জানিয়েছেন, কেউ তাকে ‘মাননীয় মন্ত্রী’ বললে বেশ ব্যথিত হন তিনি। গতকাল সংবাদ ব্রিফিংয়ের সময় তিনি কুমিল্লার আঞ্চলিক ভাষায় বলেন, ‘আসলে আপনারা যে আমারে মাননীয় মন্ত্রী কন, আমি তো জনগণের কামলা। মাননীয় মন্ত্রী কইলে খারাপ লাগে, কারণ জনগণ আমারে ভোট দিয়া বানাইসে কাম করনের লাইগা। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নিয়োগ দিয়েছেন…
