Author: Reporter

ক্রীড়া ডেস্ক : ওয়ানডেতে ওয়েসলি মাধেভেরের ৭৫ ও ক্লাইভ ইভান্সের অপরাজিত ৫০ রানে ভর করে বাংলাদেশকে জয়ের জন্য ২০০ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে চলতি সফরে একমাত্র টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এরপর শুরু হয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে দেয় বাংলাদেশ দল। ৩০০ বলে ১৪২ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ৩৩.১ ওভারে ১১৬ রানেই অলআউট হয় টাইগাররা। এরপর সিরিজ বাঁচাতে নেমে দ্বিতীয় ওয়ানডেতে ২৪৮ রানের টার্গেট তাড়া করতে নেমে জয়ের দুয়ারে গিয়ে হোচট খায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য শেষ ৩০ বলে বাংলাদেশের প্রয়োজন…

Read More

ক্রীড়া ডেস্ক : মিসরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনকে ঘিরে কিছু ই-মেইল ছড়িয়ে পড়েছে।তবে এসব বার্তা তাদের নয় বলে দাবি করেছে এএফএ। সংস্থাটির ভাষ্য, তারা সাইবার হামলার শিকার হয়েছে এবং অনুমতি ছাড়াই তাদের প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে ওই ই-মেইল পাঠানো হয়েছে।মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টায় মিসরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটি পরিচালনাকারী রেফারিদের সিদ্ধান্ত নিয়ে শুরু থেকে বিতর্ক শুরু হয়। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘লা কায়ে’ দাবি করে, ম্যাচের পর এএফএর অফিসিয়াল ই-মেইল থেকে কয়েকজন সাংবাদিকের কাছে কিছু বার্তা পাঠানো হয়। সেখানে লেখা ছিল, আর্জেন্টিনা প্রকৃত অর্থে ম্যাচ জেতেনি এবং এই…

Read More

বিনোদন ডেস্ক : চার বছর আগে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়া নিয়ে দীর্ঘ এক বক্তব্য দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তিনি দাবি করেছেন, ২০২১ সালের ৪ আগস্ট তাঁকে ‘সম্পূর্ণ বেআইনিভাবে’ এবং ‘বিশেষ মহলের স্বার্থে’ গ্রেপ্তার করা হয়েছিল। সেই ঘটনার কারণে তাঁর ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে রাষ্ট্রের কাছে জানতে চেয়েছেন, হারিয়ে যাওয়া সম্মান, মানসিক শান্তি ও জীবনের সেই সময়গুলো আদৌ ফিরিয়ে দেওয়া সম্ভব কি না। শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে পরীমনি এসব কথা লেখেন। ফেসবুক স্ট্যাটাসে পরীমনি র‍্যাবের সাবেক গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন,…

Read More

ডেস্ক নিউজ : নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে টানা বৃষ্টিপাত আরও অন্তত এক থেকে দুই দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার (১০ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের ভারি বৃষ্টিপাতসংক্রান্ত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়েছে, শুক্রবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারি এবং ৮৯ মিলিমিটার বা তার বেশি অতিভারি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, টানা ভারি বৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রাম…

Read More

ডেস্ক নিউজ : বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার এইচএসসি পরীক্ষার পাশাপাশি ওইসব জেলার মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আগামীকাল শনিবারের পরীক্ষাও (আলিম ও এইচএসসি বিএমটি) স্থগিত করা হয়েছে। শুক্রবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় হয়, অন্যান্য শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন অন্যান্য জেলার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। ৫ জুলাই থেকে চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত শুরু হয়। এর মধ্যে ৭ জুলাই চট্টগ্রামে ৪৩ বছরের মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়। আর ৫ জুলাই থেকে…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ স্পেনে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৩ জন নিখোঁজ রয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শুক্রবার (১০ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে চারজন ব্রিটিশ নাগরিক রয়েছেন। আলমেরিয়া প্রদেশের লস গ্যালারডোস এলাকার আশপাশে আগুন নিয়ন্ত্রণে শত শত জরুরি উদ্ধারকর্মী কাজ করছেন। দমকল বাহিনীর সদস্যরা বলছেন, এর আগে তারা এত ভয়াবহ দাবানলের মুখোমুখি হননি। দাবানলে নিহতদের মরদেহ লস গ্যালারডোসের পাশের ছোট গ্রাম বেদার থেকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে নিখোঁজ ২৩ জনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : ফেসবুক ও ইনস্টাগ্রামের ‘আসক্তি তৈরির ছক’ (অ্যাডিকটিভ ডিজাইন) পরিবর্তনের জন্য মেটাকে নির্দেশ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তা না হলে প্রতিষ্ঠানটিকে বড় অঙ্কের জরিমানার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করা হয়েছে। শুক্রবার মেটাকে এই নির্দেশ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ব্রাসেলস থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, ইইউ’র অভিযোগ, মার্কিন প্রযুক্তি জায়ান্ট মেটা বিশেষ করে শিশু ও ঝুঁকিপূর্ণ প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্ম দু’টির ঝুঁকি কমাতে ব্যর্থ হয়েছে। কারণ, ফেসবুক ও ইনস্টাগ্রামে এমন কিছু বৈশিষ্ট্য রাখা হয়েছে, যা ব্যবহারকারীদের দীর্ঘ সময় ধরে প্ল্যাটফর্মে আটকে রাখার জন্য তৈরি। এসব বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে অবিরাম স্ক্রল (ইনফিনিট স্ক্রল), অত্যন্ত ব্যক্তিকেন্দ্রিক নিউজ ফিড এবং…

Read More

ডেস্ক নিউজ : রাঙ্গামাটিতে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের মাত্রা কিছুটা কমে আসলেও জেলার বাঘাইছড়ি উপজেলার বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে। এই জেলায় এখনও প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দী। পাশাপাশি গত ৬ দিনে পাহাড়ধসের সংখ্যা মোট ১০৪টি বলে জানিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার (১০ জুলাই) থেকে বৃষ্টিপাত কম হওয়ায় প্লাবিত হওয়া গ্রামগুলোর পানি কমেনি। তাছাড়া লংগদু, বিলাইছড়ি, নানিয়ারচর, বরকল ও জুরাছড়ি উপজেলার পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি। বন্যার পানি ও পাহাড়ধসের কারণে এসব এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যোগাযোগ বন্ধ থাকায় দুর্ভোগ কাটেনি। এরই মধ্যে সেনাবাহিনীর সহায়তায় সাজেকে আটকে থাকা…

Read More

ক্রীড়া ডেস্ক : দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই চমকের পর চমক দেখাচ্ছে নরওয়ে। প্রধান তারকা আর্লিং হালান্ডের অনবদ্য ‘গোলমেশিনে’ ভর করে সবশেষ ম্যাচে তারা বিদায় করেছে শক্তিশালী ব্রাজিলকে। এবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়ের প্রতিপক্ষ অন্যতম ফেভারিট ইংল্যান্ড। গত তিন আসরে দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে ওঠার হাতছানি এখন ‘থ্রি লায়ন্সদের’ সামনে। তবে এই হাইভোল্টেজ মহারণের আগে প্রতিপক্ষ ইংল্যান্ডকেই এগিয়ে রাখছেন নরওয়েজিয়ান গোলমেশিন হালান্ড। শনিবার রাতে মায়ামিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ‘মাইন্ড গেম’ খেলছেন হালান্ড, এমনটাই দাবি করেছেন ইংলিশ ডিফেন্ডার নিকো ও’রিলি। নরওয়েজিয়ান স্ট্রাইকার বলেছিলেন, ‘নরওয়ের বিশ্বকাপ জেতার সম্ভাবনা খুবই কম। চাপ থাকবে ইংল্যান্ডের ওপরে। আমি মনে করি…

Read More

ক্রীড়া ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে হারের পর এবার আরেকটি ধাক্কা খেল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে মন্থর ওভার-রেটের দায়ে পুরো দলকে জরিমানা করেছে আইসিসি। হারারো স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা শেষ করতে না পারায় বাংলাদেশ দলের ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়া হবে। লক্ষ্যমাত্রার চেয়ে দুই ওভার পিছিয়ে ছিল তারা। আইসিসির ম্যাচ রেফারি প্যানেলের সদস্য ডেভিড গিলবার্ট ম্যাচ শেষে এই শাস্তি ঘোষণা করেন। আইসিসির আচরণবিধি অনুযায়ী, কোনো দল নির্ধারিত সময়ের মধ্যে ওভার সম্পন্ন করতে ব্যর্থ হলে পিছিয়ে থাকা প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়। সেই হিসাবে দুই ওভার পিছিয়ে থাকায় বাংলাদেশ…

Read More