Author: Reporter

ডেস্ক নিউজ : ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজের’ বিধান লঙ্ঘন করায় কেন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে না, তা জানতে চেয়ে এই নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকগুলোর পরিচালক স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়। পত্র জারি হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে (আগামী ৭ জুন বিকাল ৪টার মধ্যে) হাসপাতালটির মালিক ডা. শেখ মহিউদ্দিনকে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নোটিশে বলা হয়, গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে ১…

Read More

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী ইয়ামিন হক ববির বাসায় সম্প্রতি চুরির ঘটনা ঘটেছে। রাজধানীর মণিপুর এলাকায় অবস্থিত তার বাসার জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা স্বর্ণের গয়না, নগদ অর্থ ও দামি ঘড়ি চুরি করে নিয়ে গেঠে। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ ঘটনার বিস্তারিত তুলে ধরেন অভিনেত্রী। ববি জানান, গত ২৭ মে কাফরুল থানায় চুরির অভিযোগ দায়ের করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফেসবুক পোস্টে অভিনেত্রী লিখেছেন, চোরদের সাধারণ চোর হিসেবে দেখার সুযোগ নেই। তার ভাষ্য, এটি ছিল সংঘবদ্ধ, পরিকল্পিত এবং পেশাদার অপরাধীদের কাজ। তারা মানুষের কষ্টার্জিত সম্পদ মুহূর্তের মধ্যেই লুট করে নিয়ে যায়।…

Read More

ক্রীড়া নিউজ : রেকর্ড গড়া এক ইনিংস খেললেন দিলারা আক্তার, আর তাতেই জয় দিয়ে স্কটল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শেষ করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৩ রানে হারিয়ে রানার্সআপ হিসেবে প্রতিযোগিতা শেষ করেছে নিগার সুলতানা জ্যোতির দল। বৃহস্পতিবার এডিনবার্গে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডস। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ওপেনার দিলারা আক্তার। তার ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। অন্য প্রান্তে উইকেট ধরে রেখে তাকে ভালো সঙ্গ দেন সোবহানা মোস্তারী। ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ৮ বলে ১৩ রান করে ফিরলেও দিলারার ব্যাটে থামেনি রানের গতি। মাত্র ২২…

Read More

ডেস্ক নিউজ : গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৬৫ জন। আজ বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাম এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৬০১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯০ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫১১ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৯ হাজার ১৯১ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৭৪ হাজার ৫৭২ জন। আক্রান্ত ও…

Read More

ডেস্ক নিউজ : রাজধানীর মিরপুরে একটি বাসায় ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্মসচিব আনিসুর রহমানকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে জানানো হয়েছে, তাকে পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাকে ৪ জুনের মধ্যে (বৃহস্পতিবার) বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হয়ে বদলি কর্মস্থলে যোগদান করবেন; অন্যথায় তিনি ৪ জুন অপরাহ্ণে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন। এর আগে দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলোর মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে চালানো হামলা শুধু কুয়েতের নিরাপত্তার জন্যই নয়, বরং পুরো উপসাগরীয় অঞ্চলের বেসামরিক বিমান চলাচল ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি বড় সতর্কবার্তা। নিরাপত্তা পর্যবেক্ষকদের ভাষ্যানুযায়ী, সাম্প্রতিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এটিই সবচেয়ে তীব্র, দ্রুতগতির এবং সমন্বিত হামলার ঘটনা। শুধু বর্তমান যুদ্ধবিরতির সময়কাল নয়, আগের যুদ্ধবিরতির পরও এত বড় মাত্রার হামলা দেখা যায়নি। তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগে কুয়েতে ব্যাপক হামলা চালানো হয়েছিল। এবারও একইভাবে কুয়েতকে লক্ষ্যবস্তু…

Read More

বিনোদন ডেস্ক : জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জীবনের তৃতীয় ইনিংস শুরু করতে চলেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। আগামী ৫ জুলাই একটি ঘরোয়া ও ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন এই সুপারস্টার। ঘনিষ্ঠ সূত্রের বরাতে এই খবরের সত্যতা নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম। রীনা দত্ত এবং কিরণ রাওয়ের সঙ্গে দাম্পত্যজীবন অবসানের পর আমিরের জীবনে গৌরীর আগমন ঘটে। গত বছর নিজের ৬০তম জন্মদিনের বিশেষ মুহূর্তে সংবাদমাধ্যমের সামনে প্রথমবার গৌরীকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির। সে সময় তিনি জানিয়েছিলেন যে, গৌরী বর্তমানে তার প্রযোজনা সংস্থার সঙ্গেই কাজ করছেন। আমির এবং গৌরীর এই সম্পর্কের শুরুটা কিন্তু বেশ গোপনেই…

Read More

ক্রীড়া ডেস্ক : নেপালকে ১-২ গোলে হারিয়ে সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী দল। এ নিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে নাম লেখাল বাংলাদেশ। বুধবার ভারতের গোয়ায় অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের হয়ে দু’টি গোল করেছেন ঋতুপর্ণা চাকমা ও সাগরিকা। ফাইনালের লক্ষ্যে মাঠে নেমে বাংলাদেশের শুরুটা ছিল একেবারেই ছন্নছাড়া। রক্ষণভাগ বেশ কিছুক্ষণ চাপ সামাল দিলেও শেষ রক্ষা হয়নি। ম্যাচের ২৩তম মিনিটে কাঙ্ক্ষিত লিড পেয়ে যায় নেপাল। বাংলাদেশের ডি-বক্সের ভেতর তৈরি হওয়া জটলা থেকে বল ক্লিয়ার করতে পুরোপুরি ব্যর্থ হন ডিফেন্ডাররা। সেই সুযোগ কাজে লাগিয়ে বক্সের ডান প্রান্ত থেকে নেওয়া দারুণ এক কোনাকুনি শটে বল জালে জড়ান নেপালের গিতা রানা। ১-০ গোলে পিছিয়ে পড়ার…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সশস্ত্র বাহিনী আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং যেকোনো ভবিষ্যৎ পরিস্থিতির মুখোমুখি হতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক রেভল্যুশন গার্ডস কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বী সাফ জানিয়ে দিয়েছেন, শত্রুপক্ষ যদি আবারও সামরিক আগ্রাসনের পথ বেছে নেয়, তবে এবার তাদের সম্পূর্ণ ভিন্ন যুদ্ধকৌশল ও ভিন্ন ধরনের অস্ত্রের মুখোমুখি হতে হবে। বিদ্যমান সামরিক সক্ষমতা এবং সাম্প্রতিক সময়ে শত্রুর সঙ্গে সরাসরি সংঘাতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইরান নিজের অবস্থান আরও মজবুত করেছে উল্লেখ করে তিনি বলেন, আইআরজিসি যেকোনো সম্ভাব্য পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত। আইআরজিসির এই শীর্ষ কর্মকর্তা…

Read More

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত আর্জেন্টিনা দল। মাঠের বাইরে দলীয় ক্যাম্পেও চলছে নানা গল্প, ছোট ছোট মুহূর্ত- যা ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিচ্ছে। এর মধ্যেই আলোচনায় উঠে এসেছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির রুম নিয়ে এক মজার বিষয়। কানসাসে দলের ক্যাম্পে এবারও একাই রুমে থাকছেন মেসি। বিষয়টি নতুন নয় বরং বহুদিন ধরেই এটি তার অভ্যাস। সাবেক সতীর্থ সের্হিও আগুয়েরো জাতীয় দল ছাড়ার পর থেকেই মেসি তার রুমে আর কোনো রুমমেট নেন না। কাতার বিশ্বকাপেও একই নিয়ম মেনেছিলেন তিনি। দলের অন্যান্য সিনিয়র ফুটবলাররা অবশ্য আগের মতোই রুম ভাগাভাগি করে থাকছেন। মেসির ঘনিষ্ঠ বন্ধু রদ্রিগো দে পল রয়েছেন নিকোলাস ওতামেন্দির…

Read More